প্রিয়াঙ্কা-নিকের একঝাঁক উপহার, প্রথম মাসেই নীরকে ভরিয়ে দিলেন ‘মিমি মাসি’ ও ‘নিক মেসো’

প্রিয়াঙ্কা-নিকের একঝাঁক উপহার, প্রথম মাসেই নীরকে ভরিয়ে দিলেন ‘মিমি মাসি’ ও ‘নিক মেসো’

মাত্র এক মাস বয়সেই তারকা দুনিয়ার আদরের ছেলে হয়ে উঠেছে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার পুত্র নীর। জন্মের দিন থেকেই তাকে ঘিরে উৎসুক বলিউড থেকে সোশ্যাল মিডিয়া—সবখানেই। আর প্রথম মাসের জন্মদিনেই প্রকাশ্যে এল তারকা পরিবারের ভালোবাসার ছোঁয়া—হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের পাঠানো উপহার। পরিণীতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই উপহারের ঝলক। মার্কিন যুক্তরাষ্ট্র … Read more

কাঞ্চনের সঙ্গে বয়সের ফারাক, শ্রীময়ীর চোখে সম্পর্কের সংজ্ঞা: বাবা-মায়ের ৪২ বছরের দাম্পত্যেই তাঁর প্রেরণা

20251122 100914

কাঞ্চন মল্লিককে বিয়ে করার পর থেকেই কখনও বয়সের পার্থক্য, কখনও ব্যক্তিগত সিদ্ধান্ত—বিভিন্ন কারণে বারবার উপহাসের শিকার হতে হয়েছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। তাঁর সিদ্ধান্তকে ঘিরে ওঠা নানান কটাক্ষের জবাব এবার এল অত্যন্ত মাধুর্যপূর্ণ ভঙ্গিতে। বাবা-মায়ের ৪২তম বিবাহ বার্ষিকী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ আবেগঘন পোস্টে শ্রীময়ী জানালেন, ঠিক কী তাঁর চোখে ‘সম্পর্ক’ এবং কেন তিনি বয়সে … Read more

‘বেশ করেছি প্রেম করেছি’ আসছে জি বাংলায়, শেষ কি তবে ‘জগদ্ধাত্রী’? প্রকাশ্যে এলো নতুন স্লট

20251122 080700

জি বাংলার পর্দায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। ক’দিন আগেই জানা গিয়েছিল, নতুন মেগা ‘বেশ করেছি প্রেম করেছি’-তে মুখ্য চরিত্রে দেখা যাবে কৌশিকী পালকে। তাঁর সঙ্গেই দীর্ঘদিন পর টেলিভিশনে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। নায়ক হিসেবে থাকছেন রাজদীপ গোস্বামী। ইতিমধ্যেই প্রচারিত হয়েছে ধারাবাহিকের প্রথম প্রোমো। এবার সামনে এলো সম্প্রচারের সময়সূচি, যা ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। … Read more

মাদক মামলায় তলব শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত, জেরায় উঠে এসেছে আরও বলিউড তারকার নাম

20251122 072835

মুম্বইয়ের বহুলচর্চিত ২৫২ কোটি টাকার মেফেড্রোন বাজেয়াপ্ত মামলা নতুন মোড় নিচ্ছে। এই মামলায় এবার তলব করা হয়েছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই ও অভিনেতা সিদ্ধান্ত কাপুরকে। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর মুম্বই পুলিশ তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে বয়ান রেকর্ডের জন্য। এর আগে একই মামলায় সোশ্যাল-মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরহান আউটারামানি (অরি)-কে তলব করা … Read more

বিয়ের কথা উঠতেই লজ্জায় লাল সোনামণি, প্রতীক–সোনামণির প্রেম ও বিয়ের জল্পনা তুঙ্গে

20251121 214232

টলিপাড়ায় তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিনের। কিন্তু এখন আর প্রেমটাকে তেমনভাবে ঢাকার চেষ্টাও করছেন না প্রতীক সেন ও সোনামণি দাস। যদিও মুখে দু’জনেই বলেন তাঁরা “খুব ভাল বন্ধু”, তবুও সাম্প্রতিক ঘটনাগুলি স্পষ্ট করে দিচ্ছে—বন্ধুত্বের সীমানা অনেক আগেই পেরিয়েছে এই জুটি। সাম্প্রতিক সময়ে প্রতীকের নাম ওঠার সঙ্গে সঙ্গে সোনামণির লাজুক হাসিই যেন সম্পর্কের বাস্তব ছবি তুলে … Read more

Shreya Ghoshal: ভক্তদের থেকে লাল রং চাইলেন শিল্পী শ্রেয়া! জানুন নেপথ্য কারণ

Picsart 25 11 21 19 59 41 931

Shreya Ghoshal: ভক্তদের কাছে থেকে লাল রং চাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সাথে পোস্ট করলেন বেশ কয়েকটি ছবি। এবার হয়তো ভাবতে পারেন কি কারণে এমনটা করলেন তিনি? আসুন তাহলে খোলসা করেই জানা যাক। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রকম সক্রিয় শ্রেয়া। যেখানে উঁকি দিলেই মিলবে তার একাধিক ছবি। সাধারণত বিভিন্ন অনুষ্ঠান বা রিয়্যালিটি শো’তে … Read more

‘স্বামী’ মন্তব্যে হইচই! নেটদুনিয়ায় তারা–বীর ভিডিয়ো ভাইরাল

20251121 205913

বলিউডের জনপ্রিয় জুটি তারা সুতারিয়া এবং বীর পাহারিয়া তাঁদের খোলামেলা সম্পর্কের জন্য বরাবরই ভক্তদের নজরে। ছুটি কাটানোর মুহূর্ত থেকে রেড কার্পেট—সবই তাঁরা ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। চলতি বছরের জুলাইয়ে সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন তাঁরা। তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁদের উপস্থিতি যেন আরও বেশি আলোচনার কেন্দ্রবিন্দু। আর এবার নতুন করে চর্চা জাগিয়েছে তাঁদের মালদ্বীপের … Read more

Subhasree: সম্পূর্ণ পৃথিবী তার বাহুডোরে, ভরপুর মাতৃত্ব উপভোগ করছেন অভিনেত্রী শুভশ্রী

Picsart 25 11 21 17 52 37 258

Subhasree: নিজের সম্পূর্ণ পৃথিবীকে বাহুডোরে বেঁধে রেখেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। তারই এক ঝলক তুলে ধরলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। হয়তো বুঝে গিয়েছেন কাদের সম্পর্কে কথা বলেছেন তিনি। তার কাছে গোটা পৃথিবী হলো তার একমাত্র পুত্র ও একমাত্র কন্যা, ইউভান-ইয়ালিনী। কাজের যতই ব্যস্ততা থাকুক না কেন সংসারের জন্য সময় দিতে কখনোই ভোলেন না অভিনেত্রী। কখনোই আপোষ … Read more

Sreemoyee: প্রেমের নেশা লেগেছে শ্রীময়ীর মনে, দেখুন কোন ছবির মাধ্যমে জানালেন সেই কথা

Picsart 25 11 21 15 41 11 801

Sreemoyee: নেশা লেগেছে অভিনেত্রী শ্রীময়ী চ্যাটার্জীর (Sreemoyee) মনে। সম্প্রতি তেমনটাই জানালেন সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে। নিজের জীবনটাকে ভরপুর উপভোগ করছেন অভিনেত্রী। ভালোবেসে বিয়ে করেছেন নিজের বয়সের দ্বিগুণ বয়সী কাঞ্চন মল্লিককে। তবে সেসব নিয়ে কখনোই আক্ষেপ নেই তার। বরং বিয়ের এক বছর কাটতে না কাটতেই জন্ম হয়েছে একমাত্র কন্যা সন্তান কৃষভির। তাকে নিয়েই … Read more

সেই এতটুকু বেলায় বিনোদন দুনিয়ায় পা, এক সময় সবচেয়ে রোজগেরে শিশুশিল্পী ছিলেন! ‘ধুরন্ধর’ রণবীরের নায়িকা

20251121 100300

আসন্ন বলিউড ছবি ‘ধুরন্ধর’-এর ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে হৈচৈ। গোলাগুলি, বিস্ফোরণ, রক্তাক্ত অ্যাকশন আর ভয়ঙ্কর সব চরিত্রে ভরা এই ট্রেলার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে। আদিত্য ধর পরিচালিত এই ছবিটি তৈরি হয়েছে প্রায় ২৮০ কোটি টাকা বাজেটে। মুক্তি পাচ্ছে ৫ ডিসেম্বর। রণবীরের ‘ডার্ক’ লুকে চমকে দর্শক ছবিতে মূল ভূমিকায় রয়েছেন রণবীর সিংহ। … Read more

Madhumita-Debmalya: গোপনে বিয়ে সারলেন অভিনেত্রী মধুমিতা ও প্রেমিক দেবমাল্য! উঠে এলো ছবি

Picsart 25 11 20 20 04 41 893

Madhumita-Debmalya: হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর দেবমাল্য চক্রবর্তীর পাশে বসে রয়েছেন মধুমিতা সরকার (Madhumita)! তাহলে কি গোপনেই বিয়ে সারলেন তারা? এমন প্রশ্নই মাথাচাড়া দিয়ে উঠেছে তার সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া স্টোরি দেখার পর। অনেকেই জানেন দীর্ঘদিন ধরে একসাথে থাকছেন মধুমিতা এবং দেবমাল্য। অনেকের মনেই প্রশ্ন জেগেছে কবে বিয়ের পিঁড়িতে বসবেন তারা? তবে সেই বিষয়ে কখনোই খোলসা … Read more

বিবাহিত সত্ত্বেও অন্যের সঙ্গে শারীরিক সম্পর্ক! গোবিন্দকে নিয়ে ঠিক কী বললেন স্ত্রী সুনীতা?

20251120 205928

দিন কয়েক ধরেই বলিউড অভিনেতা গোবিন্দ এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজাকে ঘিরে তুমুল আলোচনা চলছে। শোনা যাচ্ছে, অভিনেতা নাকি নিজের থেকে অর্ধেক বয়সি এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। শুধু গুঞ্জনই নয়, অতীতেও এ ধরনের খবর কানে এসেছে বলে এক সাক্ষাৎকারে নিজেই জানান সুনীতা। স্বামী-স্ত্রীর সম্পর্কে এমন অবস্থার সৃষ্টি হয়েছিল … Read more

Mimi: একদিনের নয় বরং এটা দীর্ঘদিনের চ্যালেঞ্জ, জানুন কোন কাজের কথা বললেন মিমি

Picsart 25 11 20 13 01 31 984

Mimi: এটা কখনোই একদিনের চ্যালেঞ্জ ছিল না বরং ছিল দীর্ঘদিনের! এমনটাই জানালেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। এবার হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে এমন কোন বিশেষ কাজের কথা বলছেন তিনি? যা করতে দীর্ঘদিন সময় লাগে। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে জিমে গিয়ে শারীরিক কসরত করছেন অভিনেত্রী। তবে সেটি একদিনের দৃশ্য … Read more

Subhasree: এতো ভালোবাসা পাওয়ায় কৃতজ্ঞ শুভশ্রী! দিলেন বিশেষ বার্তা

Picsart 25 11 20 12 17 45 955

Subhasree: তার ওয়েব সিরিজকে এতো ভালোবাসা দেওয়ার জন্য দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানালেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। সম্প্রীত সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করে তেমনটাই জানালেন তিনি। অনেকেই জানেন গত ৭ই নভেম্বর ‘হইচই’তে মুক্তি পেয়েছে তার নতুন সিরিজ ‘অনুসন্ধান।’ সমাজের এক অন্ধকার দিককে তুলে ধরেছেন পরিচালক আর তাতেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী। ইতিমধ্যে দর্শকেরা সেটি … Read more

উপাসনার ডিম্বাণু সংরক্ষণ মন্তব্যে কটাক্ষ, পাল্টা জবাব রাম চরণের স্ত্রীর

20251120 123213

ডিম্বাণু সংরক্ষণ নিয়ে মন্তব্য করায় প্রবল কটাক্ষের মুখে পড়েন দক্ষিণী সুপারস্টার রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনী। নেটিজেনদের একাংশ দাবি করেন, পরিবারের ‘আইভিএফ ক্লিনিক’-এর ব্যবসা বাড়াতেই নাকি উপাসনা এই পরামর্শ দিচ্ছেন। তবে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে সমস্ত অভিযোগের জবাব দিলেন তিনি—স্পষ্ট করলেন তাঁর বক্তব্যের উদ্দেশ্য, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পছন্দের স্বাধীনতা নিয়ে নিজস্ব অবস্থান। “আমি যা … Read more

জুবিন নেই শুধু স্মৃতি আছে : প্রয়াণের পর প্রথম জন্মদিন, আবেগঘন স্ত্রী গরিমা

20251120 121559

অকাল প্রয়াণের পর প্রথম জন্মদিনে আরও একবার আবেগে ভেসে উঠল অসম। কিংবদন্তি গায়ক জুবিন গর্গের ৫৩তম জন্মদিনে তাঁকে ঘিরে শোক, স্মৃতি আর ভালোবাসায় রঙিন হয়ে উঠল সোশাল মিডিয়া। তাঁর চলে যাওয়ার শোক থেকে এখনও বেরোতে পারেননি অনুরাগীরা। সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন স্ত্রী গরিমা সাইকিয়া, যিনি জীবনের প্রতিটি ওঠাপড়ায় জুবিনের পাশে ছায়াসঙ্গীর মতো ছিলেন। গরিমার আবেগঘন … Read more

Sohini: রাজনন্দিনীর বেশে ধরা দিলেন অভিনেত্রী সোহিনী! চোখ সরাতে পারছেন না মুগ্ধ দর্শকেরা

Picsart 25 11 20 00 00 30 212

Sohini: সম্প্রতি এবার রাজনন্দিনীর বেশে ধরা দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী সোহিনী সরকার (Sohini)। তাকে দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। শাড়িতে বরাবর অসাধারণ সুন্দরী লাগে তাকে দেখতে। এবারেও তার অন্যথা হয়নি। একটি লাল-কালো রঙের শাড়ি পরে ধরা দিয়েছেন তিনি। মাথায় টিকলি, কানে বড়ো দুল এবং হাতভর্তি পলা ও চুড়ি। আদর্শ বঙ্গবধূ হিসেবে ধরা দিয়েছেন তিনি। … Read more

উপাসনার ‘ডিম্বাণু সংরক্ষণ’ মন্তব্যে নেটদুনিয়ায় তুমুল বিতর্ক, কী বললেন তারকাপত্নী?

20251119 231234

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়েছে সমাজ। ক্রিকেট মাঠ থেকে যুদ্ধক্ষেত্র—সর্বত্রই এখন পুরুষদের পাশাপাশি মহিলাদের সমান সাফল্যের ছবি। কিন্তু এখনও বিয়ে, মাতৃত্ব ও সন্তান জন্মদানের বয়স নিয়ে নানা উপদেশ, মতামত এবং সামাজিক চাপ ঘিরে থাকে মহিলাদের উপর। ঠিক এই প্রসঙ্গেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসে পড়লেন রাম চরণের স্ত্রী, উদ্যোক্তা ও সমাজকর্মী উপাসনা কামিনেনী। সম্প্রতি তিনি অতিথি ছিলেন … Read more

৩০.৭৫ কোটি টাকায় দুটি নতুন অফিস ইউনিট কিনলেন সইফ আলি খান

সইফ আলি খান

বলিউডের ‘নবাব’ সইফ আলি খান শুধু সিনেমা বা ওয়েব সিরিজে ব্যস্ত নন, রিয়্যাল এস্টেট বিনিয়োগেও তাঁর আগ্রহ কম নয়। অভিনয়ের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও সমান পারদর্শী সইফের সম্পত্তির তালিকায় যুক্ত হল আরও একটি উল্লেখযোগ্য সংযোজন। মুম্বই শহরের ব্যস্ততম অঞ্চল পূর্ব আন্ধেরিতে নতুন করে দু’টি অফিস ইউনিট কিনেছেন তিনি। নতুন কেনা এই দুটি অফিস ইউনিটের মোট আয়তন ৫,৬৮১ … Read more

কারা এড়াবেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ? জেনে নিন ঝুঁকি

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ

বিনিয়োগ মানেই লাভ—এমনটা সাধারণ মানুষের ধারণা। কিন্তু বাস্তবে কোনও বিনিয়োগই সবার জন্য সমান কার্যকর হয় না। ব্যক্তিগত আর্থিক লক্ষ্য, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং আয়ের ওপর নির্ভর করে একই বিনিয়োগ একেকজনকে একেক রকম ফল দিতে পারে। সাম্প্রতিক সময়ে ব্যাংকের এফডি, শেয়ার বাজারের পাশাপাশি মিউচুয়াল ফান্ড, বিশেষত এসআইপি, বিনিয়োগকারীদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়েছে। তবুও বিশেষজ্ঞরা বলছেন—মিউচুয়াল ফান্ড … Read more

পায়েল-দ্বৈপায়ন সম্পর্ক নিয়ে টেলিপাড়ায় গুঞ্জন তুঙ্গে

20251119 210426

টেলিভিশনপাড়ার পরিচিত মুখ অভিনেত্রী পায়েল দে এবং অভিনেতা দ্বৈপায়ন দাস—একসময় ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ‘মিষ্টি’ জুটি। পর্দার আড়ালেও দীর্ঘ দিনের সম্পর্ক তাঁদের। কিন্তু ইদানীং এই সম্পর্কের সমীকরণ নিয়ে টেলিপাড়ায় উঠেছে নানান প্রশ্ন। ১৮ নভেম্বর ছিল পায়েলের জন্মদিন। সাধারণত ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখেন দু’জনেই। কাজের ব্যস্ততা শেষে পরিবারই তাঁদের আশ্রয়। তবু এত বছরের সম্পর্কে জন্মদিনের মতো গুরুত্বপূর্ণ … Read more

Nusrat: কেউ তাকে পছন্দ করবে না, এমনই আশঙ্কা প্রকাশ করলেন অভিনেত্রী নুসরত

Picsart 25 11 19 16 46 32 477

Nusrat: যদি তাকে কেউ না পছন্দ করেন তাহলে কী হবে? এমনই প্রশ্ন করতে দেখা গেলো অভিনেত্রী নুসরত জাহানকে (Nusrat Jahan)। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় থাকেন তিনি। যেখানে প্রায় প্রত্যেকদিন নানান ধরনের ছবি ও ভিডিও ভাগ করে নেন। বিশেষ করে ছেলে ও স্বামীর সাথে মাঝেমধ্যেই এদিক-ওদিক বেরিয়ে পড়েন তিনি। বরাবর আত্মবিশ্বাসী রূপে দেখা গিয়েছে তাকে। তবে … Read more

Parineeti-Raghav: ছেলেকে প্রথমবার জনসমক্ষে আনলেন পরিণীতি-রাঘব! সাথে প্রকাশ করলেন নাম

Picsart 25 11 19 14 20 42 410

Parineeti-Raghav: পুত্র জন্মের এক মাস পর তাকে জনসমক্ষে আনলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti)। একইসাথে প্রকাশ্যে আনলেন পুত্রের নাম। গত ১৯ শে অক্টোবর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই সুখবর সকলকে জানিয়েছিলেন তারা। যা দেখার পর প্রত্যেকেই অপেক্ষা করছিলেন তাদের সন্তানের এক ঝলক দেখার জন্য। সেই অপেক্ষার অবসান ঘটালেন অভিনেত্রী। যদিও … Read more

Kajol: সবসময় ‘সেক্সি’ থাকার নির্দেশ দিলেন কাজল! জানুন কেন এমনটা বললেন তিনি

Picsart 25 11 18 23 24 06 040

Kajol: আরো একবার আকর্ষণীয় লুকে ধরা দিলেন বলিউড অভিনেত্রী কাজল (Kajol)। তাকে দেখে কেউ বলতে পারবে না বয়স বাড়ছে। কারণ, আজও তিনি গুনে গুনে গোল দিতে পারেন কমবয়সী অভিনেত্রীদের। বর্তমানে একটি রিয়্যালিটি শো সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অভিনেত্রী। তবে সেখানে পৌঁছানোর আগে নানান রকম ফটোশ্যুট করতে দেখা যায় তাকে। সেরকমই একটি ফটোশ্যুটে মেতে উঠেছিলেন তিনি। যেখানে … Read more

Sonakshi-Jaheer: দর্শকদের প্রিয় জুটি হিসেবে বাদ গিয়েছে সোনাক্ষী ও জাহিরের নাম! চিন্তিত দম্পতি

Picsart 25 11 18 21 56 11 634

Sonakshi-Jaheer: এতোদিন পর্যন্ত ইন্টারনেটের প্রিয় জুটি হিসেবে পরিচিত ছিলেন তারা, অথচ বর্তমানে নাকি তাদের আর কেউ পছন্দ করছে না! এমনই সন্দেহ করছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonkashi) এবং তার স্বামী জাহির ইকবাল (Jaheer)। সম্প্রতি সেরকমই একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে তাদের চিন্তিত দেখা গিয়েছে। ভিডিওটিতে দেখা যায় শুরুতেই সোনাক্ষী ফোনে একটি প্রশ্ন দেখে চমকে যান। … Read more

ঘনিষ্ঠ প্রেমের দৃশ্যে কেমন সারা অর্জুন? মুখ খুললেন অভিনেতা রণবীর

20251118 213016

‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই আমজনতা থেকে ইন্ডাস্ট্রি—সব জায়গায় শুরু হয়েছে তুমুল আলোচনা। রণবীর সিংহ থেকে অর্জুন রামপাল—প্রত্যেককে দেখা গিয়েছে নজরকাড়া নতুন লুকে। কিন্তু সবচেয়ে বেশি জল্পনা তৈরি করেছে রণবীর সিংহ ও মাত্র ২০ বছরের নায়িকা সারা অর্জুনকে জুটি করে পর্দার রসায়ন। ঝলকে দেখা মিলতেই প্রশ্ন তুলেছেন নিন্দকেরা—“হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে জুটি করা কি বলিউডের … Read more

Priyanka: গোয়ার মনোরম পরিবেশে গা ভাসালেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা! দেখুন ছবি

Picsart 25 11 18 20 50 16 211

Priyanka: গোয়ায় গিয়ে মনোরম পরিবেশ উপভোগ করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka)। সম্প্রতি, তারই একাধিক ঝলক তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যা দেখে এটাই স্পষ্ট হয় নিজের দেশের এই পর্যটন কেন্দ্রটি ভরপুর উপভোগ করছেন অভিনেত্রী। হলিউড ও বলিউডে রাজত্ব করছেন প্রিয়াঙ্কা। বর্তমানে তার খ্যাতি বিশ্বজোড়া। তবে সকলের জন্য কিন্তু তিনি বরাবর ‘দেশি গার্ল’। কখনোই নিজের … Read more

জুবিন গর্গের জন্মদিনে গুয়াহাটি জুড়ে আবেগঘন উদযাপন

20251118 184508

১৮ নভেম্বর, মঙ্গলবার—সদ্য প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গের জন্মদিন। বেঁচে থাকলে ৫৪ বছরে পদার্পণ করতেন তিনি। মাত্র কয়েকদিন আগেই প্রিয় শিল্পীর প্রয়াণে শোকাহত হয়েছিল গোটা অসম; সেই আবেগ আরও প্রবল হয়ে উঠল তাঁর জন্মদিনে। রাত পেরোতেই শুরু হয়ে গিয়েছিল স্মরণ ও উদযাপনের নানা আয়োজন। গুয়াহাটি জুড়ে যেন শোক ও আনন্দ মিশে তৈরি হল এক বিশেষ … Read more

Mimi: সোনালী আলোয় নেশা ধরালেন মিমি, দেখুন তার জাদুতে মোড়া ছবি

Picsart 25 11 17 21 35 46 386

Mimi: সোনালী জাদুতে নেশা ধরালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। তাকে দেখার পর এমনই মতামত ভক্তদের। সময়ের সাথে সাথে তিনি যেন আরও বেশি তরুণী হয়ে উঠছেন। সেই তরুণীসুলভ চঞ্চলতা, তেমনি লাবণ্য সবমিলিয়ে তিনি ধীরে ধীরে হয়ে উঠছেন অপরূপা। সম্প্রতি সেরকমই সাজের কয়েকটি ছবি ভাগ করে নিয়েছে তিনি। যেখানে দেখা যায় সোনালী রঙের একটি সারারা পোশাক পরে … Read more

‘ডিপ ফ্রিজ’ মুক্তির আগেই শোকাহত পরিচালক অর্জুন

20251117 171251

পরিচালক অর্জুন দত্তের জীবনে নেমে এল আরও এক কঠিন অধ্যায়। খুব শিগগিরিই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘ডিপ ফ্রিজ’, আর ঠিক তার আগেই ঘটে গেল পরিবারের ভিত কাঁপিয়ে দেওয়া ঘটনা। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অর্জুনের দাদা। পরিবারের কাছে এই মৃত্যু যেন আকস্মিক বজ্রাঘাত। জানা যাচ্ছে, কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন পরিচালকের … Read more

Nusrat: শীতের আলস্য উপভোগ করছেন নুসরত! ভাগ করে নিলেন বিশেষ ছবি

Picsart 25 11 17 16 06 53 848

Nusrat: রবিবারের অলসতায় মেতে উঠেছিলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। সমস্ত কাজ ফেলে বসেছিলেন একান্ত সময় কাটাতে। সম্প্রতি তারই ঝলক তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিলে হ্যান্ডেলে। সপ্তাহের কয়েকটা দিন ভীষণই ব্যস্ততার সাথে কাটে সকলের। ছুটির দিন হিসেবে মেলে রবিবার। এই দিনটিকে ভরপুর উপভোগ করতে দেখা যায় সকলকে। ব্যতিক্রমী নন এই অভিনেত্রীও। আর শীতের সকালগুলো যেন একটু … Read more

Susmita-Saheb: সাহেবের বাহুলগ্না সুস্মিতা, জানালেন জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা! তবে কি সম্পর্কে শিলমোহর? জানুন

Picsart 25 11 17 15 32 00 522

Saheb-Susmita: অভিনেতা সাহেব ভট্টাচার্যের (Saheb) জন্মদিনে আদুরে শুভেচ্ছাবার্তা সহ-অভিনেত্রী তথা বহুচর্চিত প্রেমিকা সুস্মিতা দে’র (Susmita)। অনেকেই মনে করছেন হয়তো এই পোষ্টের মাধ্যমেই নিজেদের সম্পর্কের সত্যতা তুলে ধরলেন অভিনেত্রী। ‘কথা’ ধারাবাহিকের মাধ্যমে একে অপরের সাথে পরিচয় হয়েছিল সুস্মিতা এবং সাহেবের। সেখান থেকে ধীরে ধীরে বন্ধুত্বের সূত্রপাত। এমনকি এও শোনা যাচ্ছে বাগদান সম্পন্ন করেছেন তারা। এই জল্পনার … Read more

কালিমালিপ্ত হচ্ছে টলিউড! প্রকাশ্যে এল ব্যক্তিগত কলহ : জীতু-দিতিপ্রিয়ার কোন্দল নিয়ে টেলিপাড়া

20251117 111536

জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের সাম্প্রতিক কলহ এখন টলিউডের চায়ের টেবিল থেকে সামাজিক মাধ্যমে— সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু এই ঘটনাকে নিছক ব্যক্তিগত বিরোধ হিসেবে দেখলে ভুল হবে। শিল্পী, পরিচালক, কাহিনিকার— সকলের মতে, এটি আসলে পেশাদার দুনিয়ার সেই অদেখা দিক, যেখানে প্রতিমুহূর্তে তীব্র প্রতিযোগিতা, চাপ, এবং নিজেদের প্রমাণ করার লড়াই। বিনোদন দুনিয়ার খ্যাতি ও ‘গ্ল্যামার’-এর … Read more

হনুমানজিকে নিয়ে রাজামৌলির মন্তব্যে বিতর্ক, নেটমাধ্যমে ক্ষোভ

20251117 085537

হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটির জমকালো অনুষ্ঠানে পরিচালক এসএস রাজামৌলিকে ঘিরে তৈরি হল অন্যরকম বিতর্ক। তাঁর নতুন ছবি ‘বারাণসী’-র ঝলকমুক্তির আয়োজন ছিল শনিবার। দেশ-বিদেশ থেকে উপস্থিত ছিলেন বহু অতিথি, শিল্পী ও অনুরাগী। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে ঝলকটি সঠিকভাবে প্রদর্শিত হচ্ছিল না। এই সুযোগেই আচমকা ঈশ্বরবিশ্বাস নিয়ে নিজের মত প্রকাশ করে আলোচনার কেন্দ্রে চলে আসেন ‘বাহুবলী’ নির্মাতা। … Read more

‘জিতুর কোলে উঠে এই কাজ করেছি’, দিতিপ্রিয়া–জিতু বিরোধে স্ফুলিঙ্গ

20251117 070018

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ ঘিরে এখন চরম চর্চা। গল্প নয়, আলোচনার কেন্দ্রবিন্দু অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ও অভিনেতা জিতু কমল। দু’জনের ব্যক্তিগত অস্বস্তি, অভিযোগ–প্রতিঅভিযোগে জড়িয়ে পড়েছে ধারাবাহিকটির ভবিষ্যৎই। নো-টাচ পলিসি! নায়িকার স্পষ্ট অস্বস্তি ইন্ডাস্ট্রির সূত্রে খবর, নায়ক জিতুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে মোটেই স্বচ্ছন্দ নন দিতিপ্রিয়া। এতটাই যে তিনি নাকি সেটে ‘নো-টাচ পলিসি’ … Read more

‘স্ট্রাগল নয় সেক্রিফাইস’, হঠাৎ আপনজনদের কথা ভেবে আবেগে ভাসলেন রাহুল দেব বসু

20251117 061322

অভিনেতা হোক বা গায়ক—সাফল্যের চূড়ায় পৌঁছানোর পর প্রায় সকলকেই মুখোমুখি হতে হয় একই প্রশ্নের। জীবনে কতটা লড়াই করেছিলেন? কতটা কষ্ট করেছেন আজকের জায়গায় পৌঁছতে? শাহরুখ খান থেকে অমিতাভ বচ্চন—প্রায় সব তারকাই নিজের ‘স্ট্রাগল’-এর গল্প শোনান জনসমক্ষে। কিন্তু এই প্রচলিত ধারণাকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেন টেলিভিশন অভিনেতা রাহুল দেব বসু। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা … Read more

Subhasree: শুভশ্রীর কাজে মুগ্ধ কৌশিক গাঙ্গুলী! আবেগঘন বার্তা তুলে ধরলেন অভিনেত্রী

Picsart 25 11 16 22 50 39 276

Subhasree: আরও একটা সিনেমার শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী তথা টলিউডের ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে তেমন তথ্যই দিলেন ভক্তদের। এই অভিনেত্রীর কেরিয়ারে চলছে স্বর্ণযুগ। হাতে আসছে একের পর এক সিনেমা। টলিউডের নামকরা পরিচালকেরা তার সাথে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন। ইতিমধ্যেই একাধিক নতুন পরিচালকদের সাথে কাজ করেছেন তিনি। যার … Read more

Monami: নীল মনোকিনিতে আগুন ঝরালেন মনামী! দেখুন কী প্রতিক্রিয়া ভক্তদের

Picsart 25 11 16 22 02 10 561

Monami: নীল মনোকিনিতে আগুন ঝরালেন অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। তাকে দেখে রীতিমতো ঝড় উঠেছে পুরুষ অনুরাগীদের বুকে। ৪০ পেরিয়েও আজও তার জৌলুস হার মানায় কমবয়সী অভিনেত্রীদের। কীভাবে এই বয়সে এসেও সৌন্দর্য্য ধরে রাখতে হয় তা বেশ ভালোমতোই জানেন তিনি। সম্প্রতি যে ছবিগুলো পোস্ট করেছেন তা দেখার পর চোখ সরাতে পারছেন না ভক্তরা। কোনো পাহাড়ি … Read more

Koel: সপরিবারে অমৃতসর স্বর্ণমন্দির দর্শনে গেলেন কোয়েল! ভাগ করে নিলেন একগুচ্ছ ছবি

Picsart 25 11 16 19 33 05 937

Koel: শ্বশুরবাড়ির সকলে মিলে পাঞ্জাবের বিখ্যাত স্বর্ণমন্দির থেকে ঘুরে এলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন সেই সমস্ত ছবি। যেখানে দেখা যাচ্ছে কখনো তারা ছেলেমেয়েদের নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মন্দিরের সামনে। আবার কখনো পরিবারের সাথে রয়েছেন। অনেকেই জানেন কোয়েলের শ্বশুরবাড়ি শিখ সম্প্রদায়ভুক্ত। সে কারণে অমৃতসর স্বর্ণমন্দিরের প্রতি আলাদা এক আবেগ কাজ করে। কর্মসূত্রে … Read more

কোলে ছোট্ট বোন, চশমা পরা এই ছেলেটি আজ টলিউডের প্রথম সারির নায়ক, চিনতে পারলেন?

কোলে ছোট্ট বোন, চশমা পরা এই ছেলেটি আজ টলিউডের প্রথম সারির নায়ক, চিনতে পারলেন?

টলিউডে মাঝেমধ্যেই দেখা যায় তারকারা পরিবারের সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ঠিক তেমনই নিজের জীবনের গভীর আবেগ জড়িয়ে থাকা কয়েকটি ছবি প্রকাশ করলেন অভিনেতা সৌরভ দাস। যেখানে ফুটে উঠেছে তার আর বোনের নিখাদ, নির্ভেজাল ভালোবাসার সম্পর্ক। মানুষের জীবনে এমন কিছু সময় আসে, যা পুরো সমীকরণ ওলট-পালট করে দেয়। সৌরভের জীবনে সেই ঝড় নেমেছিল … Read more

Bigg Boss 19: ”লেসবিয়ান’ মনে হয়’, মালতির ‘সেক্সুয়ালিটি’ নিয়ে কুণিকার বেফাঁস মন্তব্যে নেটপাড়ায় তীব্র বিতর্ক

20251116 093314

টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’ এবার আবারও বিতর্কে। প্রতিদিনই বাড়ির ভেতর প্রতিযোগীদের ঝগড়া, অপমান, কাটাছেঁড়া সাধারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সাম্প্রতিক একটি মন্তব্য নতুন করে ক্ষোভ উসকে দিয়েছে নেটিজেনদের মধ্যে। শুক্রবারের এপিসোডে কুণিকা সদানন্দ মালতি চাহারের ব্যক্তিগত পরিচয় নিয়ে যে মন্তব্য করেছেন, তা ঘিরেই উত্তাল সোশ্যাল মিডিয়া। কী বললেন কুণিকা? শুক্রবার, ১৪ নভেম্বরের সম্প্রচারিত … Read more

বলিউডে ফের মাদক-যোগের অভিযোগ, চুপ না থেকে কড়া হুঁশিয়ারি নোরা ফতেহির

Nora Fatehi

২০২১ সালে শাহরুখ-পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে ওঠা মাদক-যোগের অভিযোগে যখন বলিউডে তোলপাড় হয়েছিল, তার পর দীর্ঘ সময় পেরিয়ে ফের নতুন করে সামনে এলো আরেক চাঞ্চল্য। দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত একটি মাদক চক্রের তদন্তে উঠে এসেছে রুপোলি পর্দার একাধিক তারকার নাম। আর সেই তালিকাতেই যুক্ত হয়েছে জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফতেহির নাম। মাদক পাচারকারী ‘গ্যাংস্টার’ … Read more

রক্তের বন্যা শুটিং ফ্লোরে! তড়িঘড়ি চিকিৎসকের কাছে ছুটলেন তিয়াসা লেপচা, হঠাৎ কী হল?

Tiyasa Lepcha

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-র দ্বিতীয় সিজনে অভিনয় করছেন অভিনেত্রী তিয়াসা লেপচা। প্রথম সিজনের গল্প শেষ হলেও দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে নতুন কাহিনিতে নতুনভাবেই ফিরেছে সিরিয়ালটি। পুরনো দলের মধ্যে শুধুমাত্র স্বস্তিকা ঘোষ রয়েছেন, আর নতুন সিজনে দেখা যাচ্ছে রাহুল মজুমদার, স্বস্তিকা ও তিয়াসাকে। নতুন গল্প শুরু হওয়ার পর থেকেই ধারাবাহিকটি টিআরপি তালিকায় বেশ … Read more

Sreemoyee-Kanchan: হোটেলের রুম থেকে চুম্বনরত ছবি পোস্ট শ্রীময়ীর, লিখলেন ভালোবাসা সীমা মানে না

Picsart 25 11 15 21 56 25 539

Sreemoyee: ভালোবাসা কোনো সীমা মানে না! বুঝিয়ে দিলেন শ্রীময়ী (Sreemoyee) ও কাঞ্চন (Kanchan)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরো কয়েকটি সাহসী ছবি পোস্ট করলেন অভিনেত্রী। ভালোবাসায় যে কোনো রাখঢাক থাকে না সেটা স্পষ্ট করে দিয়েছেন তারা। ছবিতে দেখা যাচ্ছে কখনো একে অপরের পাশে মাথা রেখে শুয়ে রয়েছেন। আবার কখনো একে অপরের ঠোঁটে চুম্বন এঁকে দিচ্ছেন। ছবিগুলো পোস্ট … Read more

কলেজের বেতন দিতে পারছে না অভিনেত্রী করিশ্মার দুই সন্তান, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আইনি টানাপোড়েন চরমে

করিশ্মার দুই সন্তান

সঞ্জয় কাপুরের প্রয়াণের পর থেকেই তাঁর বিপুল সম্পত্তিকে ঘিরে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয়ের রেখে যাওয়া ‘উইল’ বা শেষ ইচ্ছাপত্রকে ঘিরেই প্রশ্ন তুলেছে করিশ্মার দুই সন্তান— সামাইরা ও কিয়ান। তাঁরা দিল্লি উচ্চ আদালতে একটি আবেদনপত্র জমা দিয়ে দাবি করেছেন, তাঁদের পিতার উইলটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ওই নথিতে নাম, … Read more

Swastika: অটোতেই নাকি সবচেয়ে ভালো ভিডিও ওঠে! জানালেন স্বস্তিকা

Picsart 25 11 15 20 18 45 889

Swastika: সবচেয়ে ভালো ভিডিওগুলো নাকি অটোতেই ওঠে! এমনটাই জানালেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (Swastika)। সম্প্রতি সোশ্যাল মিডিয়া সেরকমই একটি ভিডিও তুলে ধরেছেন তিনি। অনেকেই জানেন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় এই অভিনেত্রী। নিজের নানান ছবি ও ভিডিও ভাগ করে দেন। আর সেগুলো যে দর্শকেরা বেশ উপভোগ করেন তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। আসলে কীভাবে … Read more

নিশ্চিৎ মৃত্যু ছিল সেদিন! রাজস্থানে শুটিং করতে গিয়ে যে ভাবে প্রাণে বাঁচেন বিবেক

20251115 183927

বলিউডে একের পর এক সফল ছবি উপহার দিয়েছিলেন বিবেক ওবেরয়— সাথিয়া, কোম্পানি, প্রিন্স, মস্তি–র মতো জনপ্রিয় ছবিগুলি তাঁকে রাতারাতি তারকা করে তুলেছিল। পরিচালক ও প্রযোজকদের চোখে তখন নতুন ভরসার মুখ ছিলেন তিনি। তবুও সেই উজ্জ্বল যাত্রা মাঝপথেই থেমে যায় নানা বিতর্কে, বিশেষ করে ঐশ্বর্যা রাই ও সলমন খানের সম্পর্ক ঘিরে তৈরি হওয়া তুমুল চাপান-উতোরে। ক্যারিয়ার … Read more

কামিনী কৌশলের প্রয়াণে ব্যথিত অমিতাভ, শেষ হল এক যুগ

20251115 180903

একের পর এক স্বজনবিয়োগে ভারাক্রান্ত বলিউড। শনিবার প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল। ৯৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিন্দি ছবির এই কিংবদন্তি। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে। শোক জানিয়েছে নতুন থেকে পুরনো—সব প্রজন্মের তারকা। তবে সবচেয়ে বেশি মর্মাহত অমিতাভ বচ্চন। শুধু সহকর্মী হিসেবেই নয়, কামিনী কৌশলের সঙ্গে তাঁর পরিবারের বহু … Read more

Mimi: নিজের হাতে পালং শাক কেটে রান্না করলেন মিমি! ভাগ করে নিলেন ভিডিও

Picsart 25 11 15 15 45 19 161

Mimi: নিজের ছোট্ট ব্যালকনিতে নানান রকমের সবজি চাষ করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি সেই দৃশ্যই তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। হয়তো অনেকেই জানেন গাছপালা ভীষণই পছন্দ করেন এই অভিনেত্রী। তার আসল বাড়িটিও গাছপালায় ভর্তি। বিভিন্ন ফল ফুলের গাছ-সহ পুকুর রয়েছে সেখানে। যদিও কলকাতার ফ্ল্যাটে সেই সুযোগ থাকে না। তবে খুব অল্প জায়গাতেই কিছু শাকসবজি চাষ … Read more

Sreemoyee-Kanchan: মেয়ের একদিন বয়সের ভিডিও ভাগ করে নিলেন শ্রীময়ী! দেখুন কী প্রতিক্রিয়া নেটবাসীর

Picsart 25 11 14 22 14 28 528

Sreemoyee-Kanchan: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একমাত্র কন্যার একদিন বয়সের মুহূর্ত তুলে ধরলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। যা দেখার পর সকলের মুখে একটাই কথা জন্মের সময় থেকেই তাকে কাঞ্চনের মতো দেখতে। শিশু দিবস উপলক্ষ্যে কন্যা কৃষভির বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এছাড়াও সেখানে তার বোনঝিদের ছবিও তুলে ধরেছেন। তার ঠিক কিছুক্ষণ পরেই কন্যার একদিনের একটি ভিডিও … Read more

দীপিকার মাধুর্য, রণবীরের চঞ্চলতা—বিপরীত স্বভাবেই মিল খুঁজে পান জুটি

20251114 221708

বলিউডের জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ সম্পর্কে বরাবরই একটি প্রশ্ন ঘুরে বেড়ায়—দু’জনের স্বভাব যখন আকাশ–পাতাল তফাতে, তা কি তাঁদের সম্পর্কে কোনও প্রভাব ফেলে? সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর নিজেই দিলেন সেই উত্তর। রণবীর জানান, তিনি স্বভাবগতভাবে খুবই ছটফটে, প্রাণবন্ত ও বহির্মুখী। যেখানে থাকেন, সেখানেই হইহল্লা, মজা–আড্ডা তাঁর চলনসই অভ্যাস। কিন্তু দীপিকার সংযত উপস্থিতি তাঁকে … Read more

কাজল-টুইঙ্কলের ‘কমন’ প্রাক্তন নিয়ে নতুন জল্পনা

কাজল-টুইঙ্কলের ‘কমন’ প্রাক্তন নিয়ে নতুন জল্পনা

বলিউড তারকাদের সরল মন্তব্যেই মাঝে মাঝে তৈরি হয় বিস্ফোরক পরিস্থিতি। ঠিক তেমনটাই ঘটল কাজল দেবগণ ও টুইঙ্কল খন্নার সাম্প্রতিক অনুষ্ঠান ঘিরে। এর আগেই কাজল জানিয়ে চমকে দিয়েছিলেন—দাম্পত্য জীবনের নাকি ‘এক্সপায়ারি ডেট’ থাকা উচিত! সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই উঠে এল আরও এক নতুন রহস্য—দুই অভিনেত্রীর ‘কমন’ প্রাক্তন প্রেমিকের প্রসঙ্গ। সম্প্রতি তাঁদের জনপ্রিয় সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠানে … Read more

Nusrat: ছেলের ঠোঁটে স্নেহ চুম্বন করে শিশু দিবসের শুভেচ্ছা জানালেন নুসরত! ভাইরাল ছবি

Picsart 25 11 14 20 55 09 821

Nusrat: ছেলের ঠোঁটে স্নেহ চুম্বন করে শিশু দিবসের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। সম্প্রতি সেই আদুরে মুহূর্তের ছবি তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। শিশু দিবস উপলক্ষ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা প্রত্যেকেই নানান ধরনের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। বেশিরভাগ ছবিতে তাদের সন্তানদের দেখা গিয়েছে। শুভশ্রী গাঙ্গুলী থেকে শুরু করে … Read more

সোহিনী-ঋতাভরীর ভাইরাল চ্যাটের রহস্যে চমক, জানুন আসল ঘটনা কী?

সোহিনী-ঋতাভরীর ভাইরাল চ্যাটের রহস্যে চমক, জানুন আসল ঘটনা কী?

সোশ্যাল মিডিয়া যেন প্রতিদিনই নতুন নতুন বিতর্ক আর কৌতূহলের জন্ম দেয়। সাম্প্রতিক সময়ে হঠাৎই ভাইরাল হয়ে যায় অভিনেত্রী সোহিনী সরকার ও ঋতাভরী চক্রবর্তীর একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট। চ্যাটে দেখা যায় খুবই ব্যক্তিগত কথাবার্তা—যেন সম্পর্কের টানাপড়েন, অস্বস্তি আর আবেগে ভরপুর মন খারাপের গল্প। মুহূর্তে জল্পনা ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে। প্রশ্ন উঠতে থাকে— এ কি ভুল করে … Read more

Subhasree: শিশু দিবসের প্রাক্কালে ছেলেমেয়েদের একগুচ্ছ ছবি পোস্ট শুভশ্রীর! ভালোবাসায় ভরিয়ে তুললেন নেটিজেনরা

Picsart 25 11 14 16 00 40 852

Subhasree: শিশু দিবসের প্রাক্কালে ছেলেমেয়ের একগুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। যেখানে দুই ভাইবোনের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্কের দৃশ্য ফুটে উঠেছে। বর্তমানে শুভশ্রী দুই সন্তানের মা। পুত্র ইউভান, কন্যা ইয়ালিনী। এই দু’জনকে নিয়েই দিনের বেশিরভাগ সময়টা কেটে যায় তার। বাচ্চাদের শৈশবকে ভরপুর উপভোগ করছেন অভিনেত্রী। তাইতো তাদের সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে … Read more

মা হিরাবেন মোদির জীবনী নিয়ে আসছে ‘মা বন্দে’ বায়োপিক, কোন নায়িকা হবেন প্রধানমন্ত্রী জননী?

হিরাবেন মোদি

ভারতের রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা নরেন্দ্র মোদির জীবনের বিশেষ অধ্যায় এবার উঠে আসছে বড় পর্দায়। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক, যেখানে নাম ভূমিকায় অভিনয় করেন বিবেক ওবেরয়। ছয় বছর পর আবারও মোদি পরিবারের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে চলেছে আরেকটি সিনেমা—এইবার কেন্দ্রবিন্দুতে তাঁর মা, হিরাবেন মোদি। ২০২২ সালে প্রয়াত হন হিরাবেন মোদি। … Read more

‘নীলাঞ্জনা না থাকলে…’, প্রয়াত স্ত্রী নীলাঞ্জনাকে স্মরণ করলেন গৌতম ঘোষ

20251114 101958

আন্তর্জাতিক সমালোচক সংগঠন ‘ফিপ্রেসকি’-র শতবর্ষ উদযাপনে বিশেষ সম্মান পেলেন পরিচালক গৌতম ঘোষ। আন্তর্জাতিক বিনোদন জগতে তাঁর দীর্ঘ অবদানের জন্য তাঁকে প্রদান করা হয়েছে ‘জীবনকৃতি’ সম্মান। এই সম্মান গ্রহণের মুহূর্তেই আবেগে ভেসে গেলেন ‘মনের মানুষ’ পরিচালকের মন। সদ্যপ্রয়াত স্ত্রী নীলাঞ্জনা ঘোষের কথা উল্লেখ করে গৌতম জানালেন—আজ তিনি যা, তাঁর কাজের যে পরিচিতি, তার সবটুকুর আড়ালে রয়েছেন … Read more

৩,৮০০-এর বেশি শিশুর জীবনরক্ষার, মানবসেবায় বিশ্বরেকর্ডধারী গায়িকা পলক মুচ্ছল

পলক মুচ্ছল

বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকাদের তালিকায় পলক মুচ্ছল একটি সুপরিচিত নাম। ‘মেরি আশিকি’, ‘কৌন তুঝে’, ‘প্রেম রতন ধন পায়ো’—এর মতো হিট গান তাঁকে এনে দিয়েছে বিপুল জনপ্রিয়তা। তবে শুধু সঙ্গীতজগতেই নয়, মানবসেবার ক্ষেত্রে যে অসাধারণ কাজ তিনি করে চলেছেন, তা তাঁকে পৌঁছে দিয়েছে আরও উচ্চতায়। সেই কাজের স্বীকৃতিস্বরূপ স্থান পেয়েছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং … Read more

ধর্মেন্দ্রর চিকিৎসা আপাতত বাড়িতেই চলবে, ক্রমেই বাড়ছে অনুরাগীদের ভিড়

ধর্মেন্দ্র

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অসুস্থতা নিয়ে ইদানীং বারবার নানান ভুয়ো খবর রটছে সোশ্যাল মিডিয়ায়। কখনও আধমরা, কখনও প্রয়াত — এমন সব গুজব ছড়িয়েছে বারবার। প্রতিবারই পরিবারের সদস্যরা প্রকাশ্যে ক্ষোভ দেখিয়েছেন এবং অনুরোধ করেছেন এমন গুজব না ছড়াতে। এবার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল যখন ধর্মেন্দ্রর বাড়ির সামনে অনুরাগী ও পাপারাৎজিদের ভিড় দেখা যায়। আর … Read more

Sohini-Ritabhari: সোহিনীর সাথে দুর্ব্যবহার করেছেন শোভন! উঠে এলো চাঞ্চল্যকর মেসেজের স্ক্রিনশট

Picsart 25 11 13 20 53 55 046

Sohini-Ritabhari: সোহিনী সরকারের (Sohini Sarkar) সাথে খারাপ ব্যবহার করছেন তার স্বামী শোভন গাঙ্গুলী (Shovan)। সম্প্রতি তারই ছবি উঠে এলো সোশ্যাল মিডিয়ায়। আরেক অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari) তাদের দু’জনের কথোপকথনের ছবি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখান থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ছবিতে দেখা যায় সোহিনী বলছেন, ‘ফ্রি আছিস? আমি তোর বাড়ি আসছি। ও আবার আমার সাথে … Read more

Srabanti: দুবাইতে গিয়ে হোটেলের রুম থেকে অদ্ভুত ভিডিও পোস্ট শ্রাবন্তীর

Picsart 25 11 13 20 10 08 678 2

Srabanti: দুবাইতে গিয়ে অদ্ভুত সব কান্ড-কারখানা করছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti)। সম্প্রতি তারই ঝলক তুলে ধরেছেন তিনি। আসলে সেখানে গিয়ে যেন চঞ্চল কিশোরী হয়ে উঠেছেন তিনি। তাই যা মনে আসছেন তাই করছেন। আনন্দে রীতিমতো তিনি আত্মহারা হয়ে উঠেছেন, এমনটাই বলেছেন ভক্তরা। কাজের সূত্রই হোক বা ঘুরতে মাঝেমধ্যেই বিদেশে বেরিয়ে পড়েন শ্রাবন্তী। সেরকমই এবার তিনি পৌঁছে … Read more

Uorfi: শাড়িতে উষ্ণতা বাড়ালেন উরফি! দেখুন তার আবেদনময়ী সব ছবি

Picsart 25 11 13 14 15 46 707

Uorfi: সমুদ্রসৈকতে শাড়িতে উষ্ণতা বাড়িয়ে তুললেন সোশ্যাল মিডিয়া খ্যাত উরফি জাভেদ (Uorfi Javed)। তাকে দেখে রীতিমতো ঝড় উঠেছে অনুরাগীদের বুকে। সাধারণত অদ্ভুত রকমের পোশাক পরেই তাকে দেখা যায়। তবে এবার সম্প্রতি শাড়িতে অপরূপা হয়ে উঠেছিলেন তিনি। যদিও সেখানে উন্মুক্ত হয়েছে শরীরের বেশ কিছুটা অংশ। এদিন তাকে একটি বেগুনি রঙের শাড়িতে দেখা গিয়েছে। তবে তার ব্লাউজটি … Read more

বিয়েরও এক্সপায়ারি ডেট থাকা উচিত: বিস্ফোরক কাজল

কাজল ও অজয়

বলিউডের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে কাজল ও অজয় দেবগণের নাম দীর্ঘদিন ধরেই আলোচনায়। ২৭ বছরের দাম্পত্যে তাঁরা সবসময়ই ছিলেন মিডিয়ার প্রশংসার কেন্দ্রে। ভালোবেসে সম্পর্ক শুরু করে চুপিচুপি গাঁটছড়া বাঁধেন তাঁরা। এত বছর পরেও তাঁদের সম্পর্ককে ঘিরে কখনও বিতর্ক শোনা যায়নি। কিন্তু হঠাৎই সেই নিরবতা ভাঙলেন কাজল। নিজের দাম্পত্য জীবন নিয়ে এক অপ্রত্যাশিত মন্তব্য করে চমকে … Read more

‘বাপি বাড়ি যা’ রাতারাতি টলিউডে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়, এখন সফল অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ, বছরে কত টাকা আয় করেন মিমি চক্রবর্তী?

mimi

টেলিভিশন থেকে টলিউড, তারপর সংসদ ভবন— এই যাত্রা সহজ ছিল না। অথচ, এই দীর্ঘ পথটি পেরিয়েছেন অনায়াসে অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। একাধারে জনপ্রিয় অভিনেত্রী, সফল সাংসদ, আবার এক মানবিক ও আত্মবিশ্বাসী নারী হিসেবে তিনি আজ বাঙালির গর্ব। অভিনয়ের জগতে প্রথম পদক্ষেপ ১৯৮৯ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় জন্ম মিমির। ইংরেজি সাহিত্যে স্নাতক … Read more

কৃষক আন্দোলন মন্তব্যে বিপাকে কঙ্গনা রানাউত

Kangana Ranaut

২০২০ সালের কৃষক আন্দোলন নিয়ে দেওয়া মন্তব্যের জেরে ফের আইনি জটিলতায় পড়লেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। হিমাচল প্রদেশের মান্ডির এই সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি চলবে বলে জানাল উত্তরপ্রদেশের আগরা জেলা আদালত। আদালত জানিয়েছে, মামলার রায় পুনর্বিবেচনার আর্জি গ্রহণ করা হয়েছে এবং এবার এই মামলা বিশেষ সাংসদ-বিধায়ক আদালতে (Special MP-MLA … Read more

রাত দুটোর ফোনে অবাক কৃতি! জানুন কী বলেছিলেন হৃতিক রোশন

20251112 194607

বলিউডের অন্দরে বহু প্রেম, বন্ধুত্ব ও রহস্যময় ঘটনার গল্প শোনা যায়। কখনও সেগুলি আলোচনায় আসে, আবার অনেক সময় চাপা পড়ে যায়। সম্প্রতি এমনই এক অজানা ঘটনার কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী কৃতি স্যানন (Kriti Sanon)। টুইংকেল খান্না এবং কাজল সঞ্চালিত জনপ্রিয় অনুষ্ঠান ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল’-এর আসন্ন পর্বে উপস্থিত ছিলেন কৃতি ও অভিনেতা ভিকি … Read more

Mimi: ভীষণই কাছের মানুষের জন্মদিন! ভালোবাসায় ভরিয়ে তুললেন অভিনেত্রী মিমি

Picsart 25 11 12 17 49 57 582

Mimi: অত্যন্ত কাছের এক মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। একগুচ্ছ ছবি পোস্ট করে এই বিশেষ মানুষকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তিনি। এবার হয়তো ভাবতে পারেন কে এই মানুষ? আসলে এই যুবতী সব সময় অভিনেত্রীর সাথে থাকেন, তার সমস্ত কাজে সাহায্য করেন। তিনি কখন কী খাবেন, কোথায় যাবেন, ঘোরা থেকে শুরু করে যাবতীয় … Read more

৩৭ কোটির বাড়ি, ৩টি গাড়ি! ২৮ বছর বয়সে কত কোটি টাকার মালিক আরিয়ান?

Aryan Khan

বলিউডের নতুন প্রজন্মের মধ্যে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম আরিয়ান খান। বুধবার ১২ নভেম্বর ২৮ বছরে পা দিলেন তিনি। কিং খান শাহরুখ খানের বড় ছেলে হয়েও শুধুমাত্র ‘তারকা-সন্তান’ ট্যাগে থেমে থাকেননি আরিয়ান। নিজের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ দিয়েই প্রমাণ করেছেন, পর্দার পিছনেও তিনি সমান দক্ষ। আরিয়ানের পরিচালনায় কাজটি মুক্তির পর থেকেই দর্শক … Read more

Payel: তাকে দেখে বুক ধড়ফড় করবে ভক্তদের, জানালেন পায়েল

Picsart 25 11 12 16 02 19 824

Payel Sarkar: তার ছবির ক্যাপশন দেখে বুক ধড়ফড় করতে পারে সোশ্যাল মিডিয়াবাসীর! এমনটাই জানালেন অভিনেত্রী পায়েল সরকার (Payel)। তবে তার ক্যাপশন নয় তাকে দেখেই হৃদস্পন্দন যেন কিছুটা বেড়ে গিয়েছে ভক্তদের। কারণ, এমনই উষ্ণতা ছড়িয়েছেন তিনি। সময়ের সাথে সাথে তার গ্ল্যামার যেন বেড়েই চলেছে। এখনো তার জৌলুস হার মানাতে পারে কমবয়সী যুবতীদের। সম্প্রতি সেরকমই কয়েকটি ছবি … Read more

Subhasree: মুখে বয়সের ছাপ স্পষ্ট, বিনা মেকআপে অভিনেত্রীকে দেখে কী প্রতিক্রিয়া ভক্তদের? জানুন

Picsart 25 11 12 13 21 13 304

Subhasree: ‘ওয়েটিং রুম’ শ্যুটিং ভরপুর উপভোগ করছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। সম্প্রতি তারই বেশ কিছু ঝলক তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে কখনো সেখানকার খাবার উপভোগ করছেন, আবার কখনো ছেলের সাথে সময় কাটাচ্ছেন। রাজ্য-সহ প্রতিবেশী রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে শ্যুটিং করছেন অভিনেত্রী। সেই তালিকায় রয়েছে দুমকা, মেসেঞ্জার, শান্তিনিকেতন ইত্যাদি। যে ছবিগুলো … Read more

নৈহাটিতে রমরমিয়ে চলছে নারীপাচার চক্র! খবর পেয়ে ছুটে গেলেন বিধায়ক রাজ!

20251111 194314

বহু জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হল রাজ চক্রবর্তীর বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ় ‘আবার প্রলয় ২’-এর শুটিং। ‘হোক কলরব’ ছবির কাজ শেষ করে কয়েক দিনের বিরতিতেই ফের ময়দানে নামলেন পরিচালক-রাজনীতিক রাজ। সোমবার ছিল মহরত, আর মঙ্গলবার থেকেই ব্যারাকপুর-নৈহাটিতে ক্যামেরা ঘুরতে শুরু করেছে। শুটিং শুরুর আগেই রাজের দুষ্কৃতীদমন, মফস্‌সলের নারীপাচার চক্রে হানা—এসব নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল সোশ্যাল … Read more

জুবিনকে হারিয়ে কীভাবে দিন কাটাচ্ছেন স্ত্রী গরিমা আর বৃদ্ধ বাবা? অসমে গিয়ে দেখা করলেন জোজো

20251111 153750

অসমের ‘ভূমিপুত্র’ জ়ুবিন গার্গকে হারিয়ে কাঁপছে গোটা পূর্বোত্তর। সেই বেদনার স্রোতে এবার যোগ করলেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহশিল্পী জোজো মুখোপাধ্যায়। আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে জোজো জানালেন— গরিমা গার্গ শইকীয়া সিঙ্গাপুরে স্বামীর সঙ্গে থাকলে হয়তো এমন মর্মান্তিক ঘটনা ঘটত না। জোজোর কথায়, জ়ুবিন ছিলেন প্রকৃত অর্থেই ‘রাতজাগা তারা’। রাতভর গান বাঁধা, চর্চা, রেকর্ডিং— এই ছিল … Read more

:… ক্ষমার অযোগ্য’, ধর্মেন্দ্রের মৃত্যু গুজব নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন হেমা মালিনী

20251111 111456

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সোশ্যাল মিডিয়ার নানা প্ল্যাটফর্মে অভিনেতার মৃত্যুর গুজব রটতে থাকে। আর সেই ভুয়ো প্রচারেই ক্ষুব্ধ হয়ে মুখ খুললেন তাঁর স্ত্রী, অভিনেত্রী তথা সাংসদ হেমা মালিনী। এক্স (পূর্বের টুইটার)-এ হেমা মালিনী তীব্র ক্ষোভ প্রকাশ করে লেখেন, … Read more

The Academy Of Fine Arts: চুরি ছাড়া কাজ নেই দর্শনা ও সৌরভের! দেখুন এই ভিডিওতে

Picsart 25 11 11 08 10 57 330

The Academy Of Fine Arts: স্বামীর আগামী সিনেমা তথা নিজের গানে উত্তাল নাচ অভিনেত্রী দর্শনা বণিকের (Darshana)। সম্প্রতি সেই ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। হয়তো অনেকেই জানেন আগামী ১৪ই নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘দ্য অ্যাকাডেমী অফ ফাইন আর্টস’। ইতিমধ্যেই তার ট্রেলার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ট্রেলার দেখার পর সকলের মুখে একটাই কথা বাংলায় এমন পাল্প … Read more

Projapati 2: বাবারা বাঁচে ভালো রাখতে, ভালো থাকতে নয়! মুক্তি পেলো প্রজাপতি ২ এর টিজার

Picsart 25 11 11 07 35 57 347

Dev-Projapati 2: মুক্তি পেলো দেব (Dev) ও মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) আগামী সিনেমা ‘প্রজাপতি ২’এর টিজার। যার শুরুতেই দেবকে বলতে শোনা যায়, ‘জীবনে দুটো জিনিস নিয়ে কখনো আপোষ করি না। এক রান্নার সুযোগ পেলে কখনো ছাড়ি না। আর দুই বাবা-মায়ের কষ্ট দেখলে চুপ করে বসে থাকি না।’ সিনেমায় মূলত দেব একজন সিঙ্গেল বাবা। যে তার … Read more