দিল্লিতে পুলিশ পরিচয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, এনকাউন্টারের পর গ্রেফতার এক

20260922 111829

দিল্লিতে ফের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। দক্ষিণ দিল্লির কালকাজি মন্দির ও ইস্কন মন্দিরের মাঝামাঝি একটি এলাকার পার্কে ১৭ বছরের এক কিশোরীকে তিন ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে ভয় দেখিয়ে গণধর্ষণ করেছে বলে অভিযোগ। ঘটনার পর দ্রুত তদন্তে নামে দিল্লি পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক অভিযুক্তকে চিহ্নিত করার পর তাকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে গুলির লড়াই হয়। … Read more

কেরলে হড়পা বান ও ভূমিধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৫, নিখোঁজ একাধিক

কেরলে হড়পা বান ও ভূমিধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৫, নিখোঁজ একাধিক

একদিকে হড়পা বান, অন্যদিকে ভূমিধস—প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কেরল। রবিবার মালাপ্পুরম ও ইডুক্কি জেলায় পৃথক ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। মালাপ্পুরমের কোট্টাপুঝা নদীতে রবিবার বিকেলে আচমকাই হড়পা বান আসে। উলারভাট্টম ক্যানাল থেকে টিকে কলোনি পর্যন্ত নদীর তীরবর্তী এলাকা … Read more

স্ত্রীকে লুকিয়ে প্রেমিকাকে নিয়ে বিদেশ ভ্রমণ! পাসপোর্ট ফাঁস করলো গোপন সম্পর্ক

স্ত্রীকে লুকিয়ে প্রেমিকাকে নিয়ে বিদেশ ভ্রমণ! পাসপোর্ট ফাঁস করলো গোপন সম্পর্ক

বিদেশে ব্যবসার কাজে যাওয়া-আসা তাঁর নিত্যদিনের বিষয়। তাই স্বামী মালয়েশিয়ার কুয়ালালামপুরে ব্যবসার কাজে যাচ্ছেন—এই কথা শুনে সন্দেহ করেননি স্ত্রী। কিন্তু ব্যবসার আড়ালে যে অন্য পরিকল্পনা ছিল, তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। ঘটনাটি পুনের এক ৪৬ বছর বয়সি ব্যবসায়ীর। অভিযোগ, স্ত্রীকে না জানিয়ে প্রেমিকাকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় ছুটি কাটানোর পরিকল্পনা করেছিলেন তিনি। সেই মতো প্রেমিকাকে সঙ্গে … Read more

Weather Update: সকাল থেকেই তুমুল বৃষ্টি, বেলা বাড়তেই আরও বাড়বে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস

20260920 100815

ছুটির সকালেই বদলে গেল আবহাওয়ার চিত্র। রবিবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তুমুল বৃষ্টি। কোথাও মাঝারি, কোথাও আবার মুষলধারে বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া। আচমকা বৃষ্টির জেরে এক ধাক্কায় কমেছে তাপমাত্রাও। ফলে ছুটির দিনে বাইরে বেরিয়ে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টি নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল … Read more

প্রতিরক্ষায় ‘আত্মনির্ভর’ ভারত, এবার দেশের মাটিতেই তৈরি হতে পারে সুখোই এসইউ-৫৭

প্রতিরক্ষায় ‘আত্মনির্ভর’ ভারত, এবার দেশের মাটিতেই তৈরি হতে পারে সুখোই এসইউ-৫৭

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে আরও এক বড় পদক্ষেপ। এবার দেশের মাটিতেই তৈরি হতে পারে রাশিয়ার অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই এসইউ-৫৭। এই প্রকল্প বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)। সম্প্রতি হ্যালের চেয়ারম্যান রবি কোটা জানিয়েছেন, ভারতে সুখোই যুদ্ধবিমান তৈরির মতো বড় প্রকল্প বাস্তবায়নের জন্য সংস্থার প্রয়োজনীয় কারিগরি দক্ষতা, প্রশিক্ষিত কর্মী এবং পরিকাঠামো … Read more

বিহারি যুবকের প্রেমে মার্কিন তরুণী, সিঁথিতে সিঁদুর দিয়ে বিহারে ঘরকন্না হোপের

বিহারি যুবকের প্রেমে মার্কিন তরুণী, সিঁথিতে সিঁদুর দিয়ে বিহারে ঘরকন্না হোপের

বিদেশের ঝকঝকে জীবন ছেড়ে বিহারের গ্রামে ঘরকন্না করছেন এক মার্কিন তরুণী। সিঁথিভর্তি সিঁদুর, হাতে কাচের চুড়ি, কখনও শাড়ি আবার কখনও নাইটি—এভাবেই এখন তাঁর দিন কাটছে বিহারে। নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতেই ভাইরাল হয়ে গিয়েছে হোপের ভিডিয়ো। জানা গিয়েছে, জর্জিয়ার আটলান্টায় বেড়ে ওঠা হোপের সঙ্গে বিহারের যুবক অভিষেক সিংয়ের আলাপ হয় ২০২৩ … Read more

হু হু করে বাড়ছে সোনার দাম, শনিবার কলকাতায় ২২-২৪ ক্যারেটের দর কত?

20251121 123346

সপ্তাহের শেষ দিনে কলকাতায় ফের বাড়ল সোনার দাম। শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২২, ২৪ এবং ১৮ ক্যারেট—তিন ধরনের সোনার দামই আগের দিনের তুলনায় বেড়েছে। ফলে উৎসবের মরসুমের আগে সোনা কিনতে গেলে মধ্যবিত্তের পকেটে পড়তে পারে আরও চাপ। ২৪ ক্যারেট সোনার দাম: কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে। আজ ১ গ্রাম সোনার দাম ১৫,৫৮৪ টাকা, যা গতকালের … Read more

জন্ম-মৃত্যু নিবন্ধনে আরও কড়া নিয়ম, ১ অক্টোবর থেকে কার্যকর সংশোধিত আইন

জন্ম-মৃত্যু নিবন্ধনে আরও কড়া নিয়ম, ১ অক্টোবর থেকে কার্যকর সংশোধিত আইন

জন্ম ও মৃত্যুর নিবন্ধন সংক্রান্ত নিয়ম আরও কঠোর করতে চলেছে কেন্দ্র। বিলম্বিত জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে এবার থেকে বাড়তি প্রশাসনিক ও বিচার বিভাগীয় যাচাইয়ের মুখোমুখি হতে হবে আবেদনকারীদের। কেন্দ্রীয় সরকারের সংশোধিত আইন অনুযায়ী, আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে নতুন বিধানগুলি কার্যকর হতে চলেছে। ১ অক্টোবর থেকে কার্যকর নতুন নিয়ম ভারতের রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার … Read more

দিল্লি গণধর্ষণ-হত্যাকাণ্ড: দেহের উপরিভাগ ক্ষতবিক্ষত, প্রথমে পুরুষ ভেবেছিল পুলিশ! ট্যাটু থেকেই মিলল পরিচয়ের সূত্র

দিল্লি গণধর্ষণ-হত্যাকাণ্ড: দেহের উপরিভাগ ক্ষতবিক্ষত, প্রথমে পুরুষ ভেবেছিল পুলিশ! ট্যাটু থেকেই মিলল পরিচয়ের সূত্র

দিল্লিতে গণধর্ষণের পর এক কিশোরীকে খুনের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। উদ্ধার হওয়া দেহ এতটাই ভয়ঙ্কর ভাবে ক্ষতবিক্ষত ছিল যে, প্রাথমিক ভাবে সেটি কোনও পুরুষের দেহ বলে মনে করেছিলেন তদন্তকারীরা। পরে বাঁ হাতে থাকা বিশেষ একটি ট্যাটুই মৃতার পরিচয় শনাক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। ‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, … Read more

শতাধিকবার মিলন, ছেলেকে যৌন সম্পর্কে বাধ্য করার অভিযোগ মায়ের বিরুদ্ধে, ফ্লোরিডায় গ্রেপ্তার মা-ছেলে

শতাধিকবার মিলন, ছেলেকে যৌন সম্পর্কে বাধ্য করার অভিযোগ মায়ের বিরুদ্ধে, ফ্লোরিডায় গ্রেপ্তার মা-ছেলে

চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় আমেরিকার ফ্লোরিডা। নিজের ছেলেকে যৌন সম্পর্কে বাধ্য করার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। পুলিশি তদন্তে উঠে এসেছে, ছেলে ১৮ বছর বয়সে পৌঁছনোর পর থেকে তাঁদের মধ্যে একাধিকবার যৌন সম্পর্ক তৈরি হয়েছিল বলে অভিযোগ। ঘটনার কথা প্রকাশ্যে আসার পর মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার … Read more

দীর্ঘ অপেক্ষার অবসান! নতুন বছরে খুলতে পারে কবি সুভাষ মেট্রো স্টেশন

ফোনের কিস্তি দিতে পারেননি, যুবককে তুলে নিয়ে রক্ত বিক্রি! গ্রেফতার ২ রিকোভারি এজেন্ট

কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য সুখবর। নতুন বছরের শুরুতেই ফের খুলে যেতে পারে কবি সুভাষ মেট্রো স্টেশন। রেলবোর্ডের তরফে আগামী ১ জানুয়ারি নতুন করে তৈরি এই স্টেশনটি যাত্রীদের জন্য খুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী দ্রুত গতিতে চলছে স্টেশন তৈরির কাজ। তবে গত দু’মাসের টানা বৃষ্টিতে বারবার কাজ ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে পরিষেবা … Read more

ফোনের কিস্তি দিতে পারেননি, যুবককে তুলে নিয়ে রক্ত বিক্রি! গ্রেফতার ২ রিকোভারি এজেন্ট

ফোনের কিস্তি দিতে পারেননি, যুবককে তুলে নিয়ে রক্ত বিক্রি! গ্রেফতার ২ রিকোভারি এজেন্ট

মাত্র ২৭৯৯ টাকার মাসিক EMI দিতে না পারার অভিযোগে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জোর করে রক্তদান করানোর অভিযোগ উঠল একটি বেসরকারি ফিন্যান্স সংস্থার রিকোভারি এজেন্টদের বিরুদ্ধে। অভিযোগ, ওই রক্ত বিক্রি করে টাকা আদায়ের পর যুবককে আরও কয়েক দিন আটকে রেখে বাড়ির পরিচারকের কাজ করানো হয়। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে। ঘটনায় … Read more

গভীর সমুদ্রে মাকড়সার গায়ে চড়ে ঘুরছে কাঁকড়া, অবাক গবেষকরা

গভীর সমুদ্রে মাকড়সার গায়ে চড়ে ঘুরছে কাঁকড়া, অবাক গবেষকরা

সমুদ্রের প্রায় ২০০০ মিটার গভীরে এমন এক বিরল দৃশ্যের সন্ধান পেয়েছেন গবেষকরা, যা রীতিমতো চমকে দিয়েছে তাঁদের। গভীর সমুদ্রের বিশাল আকারের এক সামুদ্রিক মাকড়সার শরীরে শক্ত করে আঁকড়ে থাকতে দেখা গিয়েছে ছোট আকারের এক সন্ধিপদ প্রাণীকে। দূর থেকে দেখলে মনে হবে, যেন মাকড়সার শরীরকেই ‘চলন্ত যান’ হিসেবে ব্যবহার করছে ছোট্ট প্রাণীটি। চিলির প্রশান্ত মহাসাগরীয় প্রান্তসীমায় … Read more

নৃশংস ঘটনা! কিশোরীকে গণধর্ষণের পর খুন, ১৩ দিন পর মাঠ থেকে উদ্ধার কুকুরে খুবলে খাওয়া পচাগলা দেহ!

20260918 150151

দিল্লিতে ফের চাঞ্চল্যকর অপরাধের অভিযোগ। উত্তর-পশ্চিম দিল্লির স্বরূপ নগর এলাকায় ১৭ বছরের এক কিশোরীকে গণধর্ষণের পর ছুরি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। খুনের পর দেহ একটি খোলা মাঠে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরে দেহের কিছু অংশ কুকুরে খুবলে খাওয়ারও প্রমাণ মিলেছে। ঘটনার প্রায় ১৩ দিন পর পচাগলা অবস্থায় দেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ … Read more

পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর, স্বাস্থ্যবিমার ক্যাশলেস সীমা বেড়ে ৫ লক্ষ

পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর, স্বাস্থ্যবিমার ক্যাশলেস সীমা বেড়ে ৫ লক্ষ

পুজোর আগে রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য বড়সড় সুখবর। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় স্বাস্থ্যবিমার ক্যাশলেস চিকিৎসার সীমা বাড়িয়ে দেওয়া হল। এতদিন তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা পাওয়া যেত। এবার সেই সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। অর্থদপ্তরের মেডিক্যাল সেলের তরফে … Read more

টাটা সন্সের চেয়ারম্যান পদে ফের এন চন্দ্রশেখরন, পাঁচ বছরের জন্য নিয়োগ

টাটা সন্সের চেয়ারম্যান পদে ফের এন চন্দ্রশেখরন, পাঁচ বছরের জন্য নিয়োগ

টাটা গোষ্ঠীকে ঘিরে বড় সিদ্ধান্ত। টাটা সন্সের এগজিকিউটিভ চেয়ারম্যান পদে ফের পাঁচ বছরের জন্য নিয়োগ করা হল এন চন্দ্রশেখরনকে। বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর টাটা সন্সের বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও গত মাসেই চন্দ্রশেখরন জানিয়েছিলেন, বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর এই পদে থাকবেন না। টাটা সন্সের বোর্ডে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়। … Read more

লক্ষ্মীবারে অনেকটাই কমল সোনার দাম! কলকাতায় ২২-২৪ ক্যারেটের নতুন দর কত?

20260402 131145

সোনার দামে বড়সড় পতন। লক্ষ্মীবার, ১৭ সেপ্টেম্বর কলকাতার বাজারে এক ধাক্কায় বেশ কিছুটা কমেছে হলুদ ধাতুর দাম। ফলে সোনা কিনতে যাঁরা অপেক্ষায় ছিলেন, তাঁদের জন্য কিছুটা স্বস্তির খবর। তবে বাজারদরের ওঠানামার উপর নজর রাখা জরুরি। কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ১৭ সেপ্টেম্বর কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ১৫,২৮৪ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে … Read more

কোথাও ১২ হাজার শাঁখ, কোথাও ২৪ ক্যারেট সোনা! গণেশমূর্তিতে চমকের পর চমক

কোথাও ১২ হাজার শাঁখ, কোথাও ২৪ ক্যারেট সোনা! গণেশমূর্তিতে চমকের পর চমক

গণেশ চতুর্থী মানেই উৎসবের রঙে মেতে ওঠে দেশের একাধিক প্রান্ত। বিশেষ করে মহারাষ্ট্রে গণেশ পুজোর জাঁকজমক চোখে পড়ার মতো। বাংলার দুর্গাপুজোর সঙ্গে যেমন তুলনা করা হয় মহারাষ্ট্রের গণেশোৎসবের, তেমনই প্রতিমার বৈচিত্র্যও প্রতি বছর নজর কাড়ে। তবে মহারাষ্ট্রের পাশাপাশি দক্ষিণ ভারতের কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতেও ধুমধাম করে পালিত হচ্ছে গণেশ পুজো। আর সেখানকার অভিনব গণেশমূর্তি … Read more

মিউচুয়াল ফান্ড SIP-তে নতুন নিয়ম! Google Pay বা PhonePe থেকে পেমেন্ট করলেই কি দিতে হবে চার্জ?

মিউচুয়াল ফান্ড SIP-তে নতুন নিয়ম! Google Pay বা PhonePe থেকে পেমেন্ট করলেই কি দিতে হবে চার্জ?

Mutual Funds: প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে SIP-এর মাধ্যমে বিনিয়োগ করেন? কিস্তির টাকা মেটাতে যদি Google Pay, PhonePe কিংবা অন্য কোনও UPI অ্যাপ ব্যবহার করেন, তাহলে ১৫ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হতে চলা নতুন UPI নিয়ম নিয়ে আপনার মনে প্রশ্ন থাকতেই পারে। বিশেষ করে ০.০২ শতাংশ MDR চার্জের খবর সামনে আসার পর অনেক বিনিয়োগকারীই জানতে চাইছেন, … Read more

ইস্টবেঙ্গল ম্যাচের আগে অগ্নিগর্ভ জর্ডন, স্টেডিয়ামের কাছেই সেনাঘাঁটি লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা

ইস্টবেঙ্গল ম্যাচের আগে অগ্নিগর্ভ জর্ডন, স্টেডিয়ামের কাছেই সেনাঘাঁটি লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক মঞ্চে খেলতে নামতে চলেছে ইস্টবেঙ্গল। বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর প্রথম ম্যাচে জর্ডনের ক্লাব আল হুসেনের মুখোমুখি হবে লাল-হলুদ। তবে ম্যাচের আগে জর্ডনের পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। কারণ, যে স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা, তার আশপাশেই রয়েছে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। কিছুদিন আগেই সেখানকার একটি মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ইরানের মিসাইল … Read more

PF-এ বড় বদল, ১৫ হাজার থেকে বেতনসীমা বেড়ে ২৫ হাজার টাকা; উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী

PF-এ বড় বদল, ১৫ হাজার থেকে বেতনসীমা বেড়ে ২৫ হাজার টাকা; উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী

কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড বা EPF-এর ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বাধ্যতামূলক EPF কভারেজের মাসিক বেতনসীমা ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সরকারের এই সিদ্ধান্তের ফলে ৫১ লক্ষেরও বেশি কর্মী সরাসরি সামাজিক সুরক্ষার আওতায় আসবেন বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই সিদ্ধান্তে প্রায় ৫১ লক্ষ কর্মী উপকৃত … Read more

Tarapith Temple: এক মাস মূল গর্ভগৃহে থাকবেন না মা তারা, শিবমন্দিরেই মিলবে দর্শন

Tarapith Temple: এক মাস মূল গর্ভগৃহে থাকবেন না মা তারা, শিবমন্দিরেই মিলবে দর্শন

তারাপীঠ মানেই ভক্তদের কাছে মা তারার অপার মহিমা। কৌশিকী অমাবস্যা ঘিরে সদ্যই পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট ছিল বীরভূমের তারাপীঠ মন্দির চত্বর। এর মধ্যেই ভক্তদের জন্য এল গুরুত্বপূর্ণ খবর। আগামী প্রায় এক মাস মূল গর্ভগৃহে থাকবেন না মা তারা। তবে পুজো বা দর্শন বন্ধ হচ্ছে না। মন্দির কর্তৃপক্ষের তরফে ভক্তদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। শিবমন্দিরে অধিষ্ঠান … Read more

ভারতীয় নৌজাহাজে ধাক্কা পাকিস্তানি নৌযানের, পাক কূটনীতিককে তলব দিল্লির

ভারতীয় নৌজাহাজে ধাক্কা পাকিস্তানি নৌযানের, পাক কূটনীতিককে তলব দিল্লির

আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি ইউনিটের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ঘটনার পর দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। সূত্রের খবর, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি চালাচ্ছিল ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। সেই সময় দ্রুতগতিতে এগিয়ে এসে পাকিস্তানি নৌবাহিনীর একটি … Read more

লেজের ডগায় যেন আস্ত ‘মাকড়সা’! বিরল ভাইপার সাপের রহস্যভেদে চমকপ্রদ তথ্য গবেষণায়

লেজের ডগায় যেন আস্ত ‘মাকড়সা’! বিরল ভাইপার সাপের রহস্যভেদে চমকপ্রদ তথ্য গবেষণায়

লেজের ডগায় যেন ছোট্ট একটি মাকড়সা! এক ঝলক দেখলে সত্যিই মনে হতে পারে, সাপটির লেজের শেষে কোনও মাকড়সা বসে রয়েছে। কিন্তু আসলে সেটি মাকড়সা নয়, বিষধর স্পাইডার-টেলড হর্ন ভাইপার-এর লেজেরই বিশেষ অংশ। ভাইপার গোত্রের এই অত্যন্ত বিরল প্রজাতির সাপের লেজের এমন অদ্ভুত গঠন দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীদের কৌতূহলের বিষয়। সম্প্রতি গবেষণায় সেই রহস্যের একটি গুরুত্বপূর্ণ দিক … Read more

West Bengal Weather: উত্তরবঙ্গে নিম্নচাপের প্রভাব, দক্ষিণে কমছে বৃষ্টির দাপট! সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

West Bengal Weather: উত্তরবঙ্গে নিম্নচাপের প্রভাব, দক্ষিণে কমছে বৃষ্টির দাপট! সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

টানা কয়েক দিনের বৃষ্টির পর কিছুটা স্বস্তির ইঙ্গিত দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় এখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় উদ্বেগ পুরোপুরি কাটছে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড় ও সংলগ্ন এলাকায় বর্ষার সক্রিয়তা বজায় থাকবে। দক্ষিণবঙ্গে কমছে বৃষ্টির … Read more

সুন্দরী অ্যাসিস্ট্যান্টের ঠোঁটে চুমু! ট্রাম্পের ‘পরকীয়া’র জল্পনা ঘিরে ভাইরাল ছবি, সামনে এল আসল সত্য

সুন্দরী অ্যাসিস্ট্যান্টের ঠোঁটে চুমু! ট্রাম্পের ‘পরকীয়া’র জল্পনা ঘিরে ভাইরাল ছবি, সামনে এল আসল সত্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। গলফ কোর্সে এক মহিলাকে চুমু খাচ্ছেন ট্রাম্প—এমন একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ছবিতে থাকা মহিলাকে ট্রাম্পের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নাতালি হার্প বলে দাবি করা হয়। এরপরই ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়ার সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, … Read more

মাঝ আকাশে পোশাক খুলে নগ্ন তরুণী, মার্কিন বিমানে তীব্র চাঞ্চল্য

20260916 072307

বিমান তখন মাঝ আকাশে। যাত্রীরা নিজেদের মতো করে গন্তব্যে পৌঁছনোর অপেক্ষায়। আচমকাই এক মহিলা যাত্রীর আচরণে চমকে উঠলেন বিমানের অন্য যাত্রীরা। অভিযোগ, নিজের আসন থেকে উঠে প্রকাশ্যেই পোশাক খুলতে শুরু করেন ওই তরুণী। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ নগ্ন হয়ে অশালীন আচরণ করতে থাকেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হুলস্থুল পড়ে যায় মার্কিন বিমানে। ঘটনাটি ঘটেছে আমেরিকান … Read more

মঙ্গলবার একলাফে কমল সোনার দাম! মধ্যবিত্তের পকেটে কিছুটা স্বস্তি, ২২-২৪ ক্যারেটে কত দাম?

20260402 131145

মঙ্গলবার কলকাতার বাজারে একধাক্কায় কমল সোনার দাম। ২৪ ক্যারেট থেকে শুরু করে ২২ ও ১৮ ক্যারেট—তিন ধরনের সোনাতেই দাম কমেছে। ফলে সোনা কেনার পরিকল্পনা করছেন এমন ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর। কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম কলকাতায় মঙ্গলবার ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ১৫,৩১৭ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ৯২ টাকা। ১০ গ্রাম ২৪ … Read more

নেপালের ধ্বংসস্তূপে কমপক্ষে ২০ দেহের সন্ধান, ভারতের ‘সাম্বা’র ভূমিকা নজরকাড়া

নেপালের ধ্বংসস্তূপে কমপক্ষে ২০ দেহের সন্ধান, ভারতের ‘সাম্বা’র ভূমিকা নজরকাড়া

নেপালের ভয়াবহ বিপর্যয়ের পর বেশ কয়েক দিন কেটে গেলেও ধ্বংসস্তূপের মধ্যে এখনও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। কাদামাটি, ভেঙে পড়া বাড়িঘর এবং ধ্বংসস্তূপের মধ্যে প্রাণের সন্ধান প্রায় অসম্ভব হয়ে উঠলেও উদ্ধারকাজ থামেনি। নেপালের সেনা, পুলিশ ও নিরাপত্তারক্ষীদের পাশাপাশি এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রশিক্ষিত সারমেয় বাহিনী। এই উদ্ধার অভিযানে বিশেষভাবে নজর কেড়েছে … Read more

UPI Payment Rules: ২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনে কি এবার চার্জ? নতুন বিজ্ঞপ্তিতে কী বদলাল

UPI Payment Rules: ২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনে কি এবার চার্জ? নতুন বিজ্ঞপ্তিতে কী বদলাল

ইউপিআই (UPI) ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ১৪ সেপ্টেম্বর, ২০২৬-এ কেন্দ্রীয় সরকার একটি নতুন গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে ২,০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনকে ফি-মুক্ত ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতি হিসেবে উল্লেখ করা হয়েছে। আর এই ঘোষণার পরেই প্রশ্ন উঠেছে—তাহলে কি ২,০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টে এবার থেকে চার্জ দিতে হবে? তবে বিষয়টি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কারণ … Read more

টিরেক্সের পায়খানায় লুকিয়ে ছিল বিরল পালক! ডাইনোসর যুগের পাখি নিয়ে বড় রহস্যের সমাধান

টিরেক্সের পায়খানায় লুকিয়ে ছিল বিরল পালক! ডাইনোসর যুগের পাখি নিয়ে বড় রহস্যের সমাধান

ডাইনোসরদের নিয়ে গবেষণা যত এগোচ্ছে, ততই সামনে আসছে চমকপ্রদ সব তথ্য। কখনও মিলছে নতুন কোনও জীবাশ্ম, আবার কখনও পুরনো জীবাশ্মের মধ্যেই লুকিয়ে থাকা তথ্য বদলে দিচ্ছে বিজ্ঞানীদের ধারণা। এবার এমনই এক ব্যতিক্রমী আবিষ্কার সামনে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানা থেকে। সেখানে ডাইনোসরের পায়খানার জীবাশ্মের ভিতর থেকে উদ্ধার হয়েছে একটি প্রাচীন পাখির পালক। বিশেষজ্ঞদের অনুমান, ওই পায়খানাটি … Read more

Indian Railway: ১৮০ নয়, ঘণ্টায় ৩৬০ কিমি গতিতে ছুটবে ট্রেন? ভারতে ইভলগা FG চালানোর প্রস্তাব রাশিয়ার

Indian Railway: ১৮০ নয়, ঘণ্টায় ৩৬০ কিমি গতিতে ছুটবে ট্রেন? ভারতে ইভলগা FG চালানোর প্রস্তাব রাশিয়ার

ভারতের হাই-স্পিড রেল পরিষেবাকে আরও গতি দেওয়ার লক্ষ্যে এবার বড় প্রস্তাব এল রাশিয়ার কাছ থেকে। ভারতের জন্য ‘ইভলগা FG’ (Ivolga FG) হাই-স্পিড ট্রেনের প্রস্তাব দিয়েছে রাশিয়া। প্রস্তাবিত এই ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তবে এখনও এই ট্রেনকে ভারতে চালানোর বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আপাতত বিষয়টি প্রস্তাব ও মূল্যায়নের পর্যায়েই রয়েছে। … Read more

সিকিমে ভয়াবহ ভূমিধস, বসে যাচ্ছে পাহাড়! কাদার স্রোতে হড়পা বানের আশঙ্কা

সিকিমে ভয়াবহ ভূমিধস, বসে যাচ্ছে পাহাড়! কাদার স্রোতে হড়পা বানের আশঙ্কা

টানা বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত পশ্চিম সিকিম। একের পর এক ধসে পাহাড়ের ঢাল বসে যেতে শুরু করেছে। পাহাড়ের বুক চিরে গলগলিয়ে নেমে আসছে কাদা, মাটি ও পাথরের স্রোত। পরিস্থিতি ঘিরে পশ্চিম সিকিমের গিয়ালশিং জেলার সিঙ্গলিথাম গ্রাম ও সংলগ্ন রিম্বি এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এভাবে কাদা-পাথর ও গাছপালা নেমে এসে ঝোরা অবরুদ্ধ হলে … Read more

ভূতনিতে ভাঙনের তাণ্ডব, বাড়ির ইট-দরজা খুলে অন্যত্র পাড়ি বিপন্ন মানুষের

টিনের ডোঙ্গায় চড়ে পারাপার করছেন স্থানীয় মানুষ

গঙ্গার ভাঙনে কার্যত বিপর্যস্ত মালদহের মানিকচকের ভূতনি চর। সর্বস্ব নদীগর্ভে চলে যাওয়ার আগেই বাড়ির ইট, কাঠের দরজা-জানলা খুলে অন্যত্র পাড়ি দিচ্ছেন বহু পরিবার। গ্রামজুড়ে এখন শুধু বাড়ি ভাঙার ব্যস্ততা আর স্বজন হারানোর আশঙ্কা। কোথাও কোমরসমান জল, কোথাও আবার তীব্র স্রোতে যোগাযোগ বিচ্ছিন্ন। বানভাসি মানুষের বুকফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে ভূতনির পরিবেশ। সম্প্রতি মুলিরাম টোলার একটি … Read more

Rafale Fighter Jet Upgrade: আরও শক্তিশালী হচ্ছে রাফাল, F5 আপগ্রেডে বাড়বে যুদ্ধক্ষমতা

Rafale Fighter Jet

ফ্রান্সের অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমানকে আরও শক্তিশালী করে তুলতে শুরু হয়েছে পরবর্তী ধাপের প্রস্তুতি। রাফালের F5 স্ট্যান্ডার্ড উন্নয়নের জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রতিরক্ষা সংস্থাগুলিকে কাজের বরাত দেওয়া হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের মধ্যেই এই কর্মসূচির কাজ শুরু হতে পারে। পরবর্তী দশকের প্রথম ভাগে নতুন প্রযুক্তিতে সজ্জিত রাফালের কার্যকর মোতায়েনের লক্ষ্য রয়েছে। রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারে … Read more

Junput Missile Testing: দিঘার কাছে বাংলার মাটিতে তৈরি হচ্ছে DRDO-র ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্র, জমি দিল রাজ্য

Junput Missile Testing: দিঘার কাছে বাংলার মাটিতে তৈরি হচ্ছে DRDO-র ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্র, জমি দিল রাজ্য

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে প্রতিরক্ষা পরিকাঠামো সম্প্রসারণে বড় পদক্ষেপ। দিঘার অদূরে জুনপুটে তৈরি হতে চলেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা DRDO-র নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্র। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের তরফে প্রতিরক্ষা মন্ত্রককে জমি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জুনপুটে এই পরীক্ষাকেন্দ্র তৈরি হলে বাংলার উপকূল থেকে ক্ষেপণাস্ত্র-সহ বিভিন্ন উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির পরীক্ষার সুযোগ তৈরি হবে। … Read more

দু’দিন চলবে দুর্যোগ! মহারাষ্ট্রে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্ক ২৬ জেলা

দু’দিন চলবে দুর্যোগ! মহারাষ্ট্রে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্ক ২৬ জেলা

মহারাষ্ট্রে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। আগামী দু’দিন রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। বৃষ্টির পাশাপাশি উত্তর কোঙ্কন ও উত্তর-মধ্য মহারাষ্ট্রের কিছু এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কোঙ্কন, মধ্য মহারাষ্ট্র এবং মরাঠাওয়াড়া অঞ্চলে আগামী দু’দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। … Read more

মালদহের ভূতনিতে বন্যার জলে ডুবে মৃত্যু ৪ বছরের শিশুর, এখনও জলমগ্ন ৫৯ গ্রাম

20260913 120400

গঙ্গার জলস্তর বৃদ্ধির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের ভূতনি এলাকায়। ভেঙে যাওয়া বাঁধের অংশ চওড়া হয়ে যাওয়ায় হু হু করে জল ঢুকে পড়েছে বিস্তীর্ণ এলাকায়। একাধিক বাড়ির একতলা জলের তলায় চলে গিয়েছে। কোথাও আবার রাস্তাঘাটও ডুবে থাকায় নৌকাই হয়ে উঠেছে যাতায়াতের প্রধান মাধ্যম। এরই মধ্যে বন্যার জমা জলে ডুবে মৃত্যু হল চার বছরের … Read more

ফোন ছোঁয়ালেই টাকা পেমেন্ট! UPI-তে বড় ফিচার আনল RBI, বদলে যাচ্ছে ডিজিটাল লেনদেনের অভিজ্ঞতা

ফোন ছোঁয়ালেই টাকা পেমেন্ট! UPI-তে বড় ফিচার আনল RBI, বদলে যাচ্ছে ডিজিটাল লেনদেনের অভিজ্ঞতা

UPI ব্যবহারকারীদের জন্য বড় সুখবর। ডিজিটাল পেমেন্টকে আরও সহজ, দ্রুত এবং নিরাপদ করতে UPI-তে দুটি নতুন ফিচার চালুর ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। নতুন এই সুবিধাগুলির নাম ‘UPI Tap & Pay’ এবং ‘MyUPI’। বৃহস্পতিবার মুম্বইয়ে এই দুই ফিচারের ঘোষণা করেন RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা। নতুন UPI Tap & Pay ফিচারের সাহায্যে NFC-সমর্থিত স্মার্টফোন … Read more

সূর্যের আলো ছাড়াই বেঁচে থাকে! থাইল্যান্ডের জঙ্গলে মিলল ‘শয়তানের ফুল’, রহস্য লুকিয়ে মাটির নীচে

সূর্যের আলো ছাড়াই বেঁচে থাকে! থাইল্যান্ডের জঙ্গলে মিলল ‘শয়তানের ফুল’, রহস্য লুকিয়ে মাটির নীচে

প্রকৃতির রহস্যের যেন শেষ নেই। এমন অনেক উদ্ভিদ রয়েছে, যাদের জীবনধারণের পদ্ধতি সাধারণ গাছপালার থেকে সম্পূর্ণ আলাদা। এবার থাইল্যান্ডের জঙ্গলে এমনই এক বিরল ফুলের সন্ধান মিলেছে, যা সূর্যের আলো ছাড়াই বেঁচে থাকে। নেই সবুজ পাতা, নেই ক্লোরোফিল—তবুও দিব্যি টিকে রয়েছে এই আশ্চর্য উদ্ভিদ। উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম থিসমিয়া ডেমনা (Thismia demnа)। অস্বাভাবিক গাঢ় রং এবং শিংয়ের … Read more

Bageshwar Baba: বাংলার বিতর্কে এবার স্কটল্যান্ড থেকে মুখ খুললেন বাগেশ্বর বাবা, দুর্গাপুজোর আমিষ বিতর্কে কী বললেন?

Bageshwar Baba

দুর্গাপুজোয় আমিষ খাবার নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্যের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভও হয়েছে। সেই আবহেই এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। তবে ভারতে নয়, স্কটল্যান্ডের গ্লাসগো থেকে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন তিনি। সম্প্রতি দুর্গাপুজোর প্যান্ডেলে মাছ-মাংস না খাওয়ার পরামর্শ দিয়েছিলেন বাগেশ্বর বাবা। … Read more

শুক্রতে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও! টানা তিন দিন ছুটিতে কর্মীরা

শুক্রতে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও! টানা তিন দিন ছুটিতে কর্মীরা

সপ্তাহের শেষ কর্মদিবসেই দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। শুক্রবার, ১১ সেপ্টেম্বর ধর্মঘটের পথে যাচ্ছেন ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস’ (ইউএফবিইউ)। সংগঠনগুলির দাবি, কেন্দ্রের কাছে দীর্ঘদিন ধরে একাধিক দাবি জানানো হলেও এখনও সেগুলি কার্যকর হয়নি। ইউএফবিইউ-র অন্যতম প্রধান দাবি হল সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং পরিষেবা চালু করা অর্থাৎ শনিবার-রবিবার … Read more

সাত মাসের অন্তঃসত্ত্বা মনজিৎকে গাছে বেঁধে আগুন? ইনফ্লুয়েন্সর হত্যাকাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্তের সহযোগী

মনজিৎ কৌর

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর মনজিৎ কৌরের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সাত মাসের অন্তঃসত্ত্বা মনজিৎকে নির্যাতনের পর গাছে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বলে পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ঘটনার প্রায় দু’মাস পর চণ্ডীগড় থেকে মূল অভিযুক্ত রিঙ্কুর সহযোগী পারমিদর সিং ওরফে পিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জেরায় পিন্দা জানিয়েছেন, রিঙ্কু ও মনজিৎ কৌরের … Read more

‘বাগেশ্বর বাবা’র ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেপ্তারের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

‘বাগেশ্বর বাবা’র ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেপ্তারের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

বাগেশ্বরধামের পীঠাধ্যক্ষ ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্যকে ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। এবার তাঁর ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখানোর ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে বিক্ষোভকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিধানসভায় কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিল নিয়ে বক্তব্য রাখার সময়ই এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, হাওড়ার লিলুয়ায় বাগেশ্বর … Read more

Bageshwar Baba: এক রাতের ঘটনাই বদলে দিয়েছিল জীবন, আসলে কে এই বাগেশ্বর বাবা?

Bageshwar Baba

Bageshwar Baba: মুখ দেখেই নাকি বলে দিতে পারেন মানুষের অতীত-ভবিষ্যৎ। ভক্তদের দেওয়া খাম না খুলেই তাঁদের পরিচয় ও সমস্যার কথা বলে দেওয়ার দাবিও রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকী তাঁর আশীর্বাদে কঠিন রোগ সেরে যায়—এমন দাবিও শোনা যায় তাঁর ভক্তদের মুখে। সেই বাগেশ্বর বাবা, অর্থাৎ ধীরেন্দ্র শাস্ত্রীকে নিয়ে তাই বরাবরই মানুষের আগ্রহ তুঙ্গে। সম্প্রতি পশ্চিমবঙ্গে এসে দুর্গাপুজো … Read more

তামা খুঁজতে গিয়ে মাটির ১৫০০ ফুট নিচে মিলল ডাইনোসর!

20260909 164558

তামার সন্ধানে মাটির গভীরে খনন চালাতে গিয়েই মিলল অবিশ্বাস্য আবিষ্কার। চিনের ইনার মঙ্গোলিয়া এলাকায় মাটির প্রায় ১,৫০০ ফুট গভীর থেকে উদ্ধার হয়েছে ডাইনোসরের জীবাশ্ম। গবেষকদের হিসাব অনুযায়ী, ওই জীবাশ্মের বয়স প্রায় সাড়ে ১১ কোটি বছর। জানা গিয়েছে, ওই এলাকায় মাটির গভীরে তামা-সহ বিভিন্ন ধাতুর উপস্থিতি খুঁজে দেখতে ড্রিলিংয়ের কাজ শুরু হয়েছিল। বিশেষ যন্ত্রের সাহায্যে মাটির … Read more

হরমুজে মার্কিন অত্যাধুনিক ডুবোযান বাজেয়াপ্তের দাবি ইরানের, কী বলে ব্যাখ্যা ওয়াশিংটনের

হরমুজে মার্কিন অত্যাধুনিক ডুবোযান বাজেয়াপ্তের দাবি ইরানের, কী বলে ব্যাখ্যা ওয়াশিংটনের

ইরান ও আমেরিকার সংঘাত এবার নতুন মাত্রা পেল। হরমুজ প্রণালীর প্রবেশপথে একটি অত্যাধুনিক মার্কিন ডুবোযান বাজেয়াপ্ত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। শুধু দাবি করেই থেমে থাকেনি তেহরান। বাজেয়াপ্ত করা ডুবোযানটির ছবি ও ভিডিও প্রকাশ করেছে আইআরজিসি-র মুখপত্র সেফা নিউজ। যদিও ইরানের এই দাবির পর মার্কিন সেনার তরফে ঘটনাটিকে অন্যভাবে ব্যাখ্যা … Read more

বাঘের থাবায় প্রাণ গেল ৩৬-এর আজিতের, অঙ্গদানের মহান সিদ্ধান্ত নিয়েও মিলল না কাঙ্ক্ষিত সাফল্য

বাঘের হামলায় মৃত কুলতলির মৎস্যজীবী আজিত মোল্লা

সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ ধরতে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের হামলায় গুরুতর জখম হয়েছিলেন ৩৬ বছরের মৎস্যজীবী আজিত মোল্লা। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ‘ব্রেন ডেথ’ ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপর পরিবারের সম্মতিতে তাঁর অঙ্গদানের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই উদ্যোগ সফল হল না। অঙ্গ সংগ্রহের অস্ত্রোপচারের সময়ই থেমে গেল আজিতের হৃদ্‌যন্ত্র। ফলে কর্নিয়া ছাড়া … Read more

ভারতীয় রেলের ‘রাজা’ এই ট্রেন, নামটা সবারই চেনা! বন্দে ভারত নয়, কেন এত সম্মান জানেন?

ভারতীয় রেলের ‘রাজা’ এই ট্রেন, নামটা সবারই চেনা! বন্দে ভারত নয়, কেন এত সম্মান জানেন?

ভারতীয় রেল দেশের কোটি কোটি মানুষের অন্যতম প্রধান ভরসা। প্রতিদিন এক্সপ্রেস, মেল, প্যাসেঞ্জার থেকে শুরু করে দেশের আধুনিকতম সেমি-হাইস্পিড ট্রেন—বিভিন্ন পরিষেবায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয় রেল। তবে এত ট্রেনের ভিড়ে একটি ট্রেন দীর্ঘদিন ধরেই পেয়েছে বিশেষ মর্যাদা। তাকে বলা হয় ‘ভারতীয় রেলের রাজা’। নামটি খুবই পরিচিত—রাজধানী এক্সপ্রেস। অনেকের মনে হতে পারে, বর্তমানে দেশের অন্যতম আধুনিক … Read more

‘মহিলারা যেন আশপাশেও না থাকেন’! BAPS-এর শর্ত ঘিরে তোলপাড়, বন্ধ আইফেল টাওয়ার

‘মহিলারা যেন আশপাশেও না থাকেন’! BAPS-এর শর্ত ঘিরে তোলপাড়, বন্ধ আইফেল টাওয়ার

বিখ্যাত আইফেল টাওয়ার সফরকে কেন্দ্র করে তীব্র বিতর্কে ফ্রান্স। অভিযোগ, একটি হিন্দু ধর্মীয় সংগঠনের প্রায় ১০০ জন সদস্যের সফরের আগে আইফেল টাওয়ারের মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব হন কর্মীরা। শেষ পর্যন্ত কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর সোমবার দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয় পৃথিবীখ্যাত এই স্থাপত্য। জানা গিয়েছে, বোচাসন্ন্যাসী … Read more

দিল্লিতে মণিপুরি গায়ককে পিটিয়ে খুন, ‘নিরাপত্তা কোথায়?’ প্রশ্ন রাহুলের

নিজের বাড়িতেই খুন হয়েছেন সি বিক্রম সিং

দেশের রাজধানী দিল্লিতে নিজের বাড়ির সামনেই আক্রান্ত হয়ে প্রাণ গেল এক মণিপুরি গায়কের। অভিযোগ, বাড়ির বাইরে মদ্যপ অবস্থায় কয়েকজনের চেঁচামেচিতে বাধা দিতে গিয়েছিলেন ৫৪ বছর বয়সি সি বিক্রম সিং। এরপরই তাঁর উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ঘটনাটি ঘটেছে দিল্লির কিলোকারি ভিলেজ এলাকায়। দীর্ঘদিন ধরে … Read more

১৪ বছর ধরে নিঃসন্তান বৃদ্ধ দম্পতির সেবা, উইলে মিলেছিল সম্পত্তি! পালিত পুত্রের আত্মঘাতীতে চাঞ্চল্য

20260908 125147

দীর্ঘদিন ধরে নিঃসন্তান এক দম্পতির দেখাশোনা করেছিলেন। চিকিৎসা থেকে শুরু করে শেষকৃত্যের যাবতীয় দায়িত্বও পালন করেছিলেন দূর সম্পর্কের আত্মীয় পলাশ বাগচী। অভিযোগ, সেই কারণেই বৃদ্ধ দম্পতি তাঁদের সম্পত্তি পলাশের নামে উইল করে দিয়েছিলেন। কিন্তু দম্পতির মৃত্যুর পরই সম্পত্তি নিয়ে শুরু হয় বিবাদ। একপর্যায়ে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় পলাশ ও তাঁর পরিবারকে বাড়ি থেকে জোর করে বের … Read more

ছেলে বেঁচে থাকুক… দিল্লিতে বাড়ি ভেঙে মৃত্যু ১৯ বছরের অর্পিতের, শোকের মধ্যেও কর্নিয়া দান পরিবারের

ছেলে বেঁচে থাকুক… দিল্লিতে বাড়ি ভেঙে মৃত্যু ১৯ বছরের অর্পিতের, শোকের মধ্যেও কর্নিয়া দান পরিবারের

মাত্র ১৯ বছর বয়সেই থেমে গেল তরতাজা একটি জীবন। দিল্লির সত্য নিকেতনে ভয়াবহ বাড়ি ভেঙে পড়ার ঘটনায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে অর্পিত জাজের। তবে সন্তানের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, যা নিঃসন্দেহে মানবিকতার নজির হয়ে থাকবে। অর্পিতের দু’টি কর্নিয়া দান করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের আশা, অর্পিতের চোখের মাধ্যমে … Read more

দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, দুর্যোগ কাটছে না উত্তরেও! কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

20260513 095601

বর্ষার দাপট আপাতত কমার কোনও লক্ষণ নেই। মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে মঙ্গলবার রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দক্ষিণবঙ্গের তিন জেলা—হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কোথায় ভারী বৃষ্টি? মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির … Read more

LPG Cylinder Booking: ক’দিন অন্তর বুকিং? গ্রাম-শহরের জন্য বড় ঘোষণা কেন্দ্রের

LPG Cylinder

LPG Cylinder Booking: এলপিজি রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর। এবার থেকে গ্রাম ও শহর—দুই এলাকার গ্রাহকরাই ২৫ দিন অন্তর এলপিজি সিলিন্ডার বুক করতে পারবেন। অর্থাৎ, গ্রামাঞ্চলের গ্রাহকদের জন্য এতদিন যে অতিরিক্ত অপেক্ষার সময়সীমা ছিল, তা আর থাকছে না। সারা দেশে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে একই নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম, প্রাকৃতিক … Read more

ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌসেনার হাত আরও শক্ত! পাকিস্তানকে কড়া বার্তা রাজনাথের

20260908 090021

Indian Defence Latest Update: দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ কেন্দ্রের। ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌসেনার জন্য প্রায় ১.১ লক্ষ কোটি টাকা মূল্যের সামরিক সরঞ্জাম কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC) এই অনুমোদন দিয়েছে। এর ফলে তিন বাহিনীর যুদ্ধক্ষমতা ও প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়বে বলে মনে … Read more

দুর্গাপুজোয় কমিটিগুলিকে ১ লক্ষ টাকা অনুদান, বড় পুজোকে না নেওয়ার অনুরোধ শুভেন্দুর! নিষিদ্ধ ডিজে, বন্ধ কার্নিভাল

Suvendu Adhikari | CM of WB

রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গাপুজো। নতুন সরকারের আমলে দুর্গাপুজোর অনুদান নিয়ে জল্পনার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের পর তিনি ঘোষণা করেন, এ বারও দুর্গাপুজোর কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে সরকারি অনুদান দেওয়া হবে। তবে আর্থিক ভাবে স্বচ্ছল এবং বড় বাজেটের পুজো কমিটিগুলিকে এই অনুদান না নেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি। … Read more

পার্শ্বশিক্ষক থেকে শিক্ষাবন্ধু, একাধিক শিক্ষাকর্মীর ভাতা বৃদ্ধি! বছরে বাড়তি খরচ ৩৯০ কোটি

Suvendu Adhikari | CM of WB

স্কুলশিক্ষা দফতরের একাধিক চুক্তিভিত্তিক ও সহায়ক কর্মীর জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, চুক্তিভিত্তিক শিক্ষক, সমগ্র শিক্ষা মিশনের প্রশাসনিক কর্মী-সহ একাধিক বিভাগের কর্মীদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন লক্ষাধিক কর্মী। সব মিলিয়ে বছরে সরকারের অতিরিক্ত খরচ হবে প্রায় ৩৯০ … Read more

গড়িয়াহাট বাজারে পুরসভার অভিযান, বাজেয়াপ্ত ১০-১৫ কেজি ফ্রোজেন চিকেন-মটন, মাছের নমুনা পাঠানো হল ল্যাবে

গড়িয়াহাট বাজারে পুরসভার অভিযান, বাজেয়াপ্ত ১০-১৫ কেজি ফ্রোজেন চিকেন-মটন, মাছের নমুনা পাঠানো হল ল্যাবে

সপ্তাহের শুরুতেই গড়িয়াহাট বাজারে পুরসভার খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান। সোমবার সকালে বাজারে হানা দিয়ে একাধিক মাছ ও মাংসের দোকানে গুণগত মান এবং খাদ্য সংরক্ষণের নিয়ম খতিয়ে দেখেন পুরসভার ফুড সেফটি আধিকারিকরা। অভিযানে মাংসের দোকান থেকে কেজি কেজি ফ্রোজেন চিকেন ও মটন বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি বাজারের বিভিন্ন মাছের দোকান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য … Read more

পিরামিডের মাথায় ডলফিনের মতো কসরত, মিশরের আকাশে ভারতের ‘ধ্রুব’

পিরামিডের মাথায় ডলফিনের মতো কসরত, মিশরের আকাশে ভারতের ‘ধ্রুব’

মিশরের ঐতিহাসিক পিরামিডের দেশেই এবার আকাশে নজর কাড়তে চলেছে ভারতের ‘ধ্রুব’। ধুধু বালির প্রান্তরের মাঝে পিরামিডের মাথার উপর দিয়ে চোখ ধাঁধানো কসরত দেখাতে প্রস্তুত ভারতীয় বায়ুসেনার সারঙ্গ দল। এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হল ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি লাইটওয়েট হেলিকপ্টার ‘ধ্রুব’। মিশরে অনুষ্ঠিত হতে চলেছে আল আলামিন ইন্টারন্যাশনাল এয়ারশো। এ বছর এই আন্তর্জাতিক বিমান প্রদর্শনীর … Read more

Bipasha Basu: জন আব্রাহমের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য! কেন ‘জিসম’ করতে বারণ করেছিলেন ইন্ডাস্ট্রির প্রবীণরা?

Bipasha Basu: জন আব্রাহমের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য! কেন ‘জিসম’ করতে বারণ করেছিলেন ইন্ডাস্ট্রির প্রবীণরা?

বলিউডে নিজের কেরিয়ারের শুরুর দিকেই সাহসী সিদ্ধান্ত নিয়ে চমকে দিয়েছিলেন অভিনেত্রী বিপাশা বসু। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘জিসম’ ছবিতে জন আব্রাহমের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। ছবির বিষয়বস্তু এবং সাহসী দৃশ্যের কারণে মুক্তির আগেই এই ছবি নিয়ে তৈরি হয়েছিল যথেষ্ট চর্চা। এমনকী ইন্ডাস্ট্রির একাধিক প্রবীণ ব্যক্তিও বিপাশাকে ছবিটি না করার পরামর্শ দিয়েছিলেন বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে … Read more

ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের?

Sonam Wangchuk

কেন্দ্রের বিরুদ্ধে ফের বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক(Sonam Wangchuk)। লাদাখের দীর্ঘদিনের দাবিদাওয়া নিয়ে কেন্দ্র নির্দিষ্ট পদক্ষেপ না করলে আগামী ৯ সেপ্টেম্বরের পর আরও তীব্র আন্দোলনে নামার বার্তা দিয়েছেন তিনি। লেহ অ্যাপেক্স বডি এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (KDA)-এর তরফে এই আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। লেহ অ্যাপেক্স বডির পক্ষ থেকে সোনম ওয়াংচুক জানিয়েছেন, লাদাখ এবং … Read more

ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! চিৎপুরের বন্ধ কেমিক্যাল কারখানায় দাউদাউ আগুন

চিৎপুরের নবাব পল্লি এলাকার বন্ধ রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন

ছুটির দিনে ফের খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। চিৎপুরের নবাবপল্লি এলাকায় একটি বন্ধ রাসায়নিক কারখানায় আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক কারখানায়। ঘিঞ্জি এলাকায় একের পর এক কারখানায় আগুন ছড়িয়ে পড়ায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ নবাবপল্লি এলাকার একটি দীর্ঘদিনের বন্ধ রাসায়নিক কারখানায় … Read more

Indian Metro: আর মাত্র ২ বছর! মেট্রো রেল নেটওয়ার্কে আমেরিকাকে ছাপিয়ে যাবে ভারত, বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর

Indian Metro: আর মাত্র ২ বছর! মেট্রো রেল নেটওয়ার্কে আমেরিকাকে ছাপিয়ে যাবে ভারত, বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর

দেশের গণপরিবহণ ব্যবস্থায় মেট্রো রেল এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একের পর এক শহরে সম্প্রসারিত হচ্ছে মেট্রো পরিষেবা। আর সেই সম্প্রসারণের জেরেই বিশ্বে মেট্রো রেল নেটওয়ার্কের নিরিখে ভারত আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পথে। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টরের দাবি, আগামী দুই বছরের মধ্যেই মেট্রো রেল নেটওয়ার্কের দৈর্ঘ্যে ভারত আমেরিকাকে ছাপিয়ে … Read more

বিপদ কেটেও কাটেনি ভয়! সফল ট্রায়ালের পরও নিউ ফরাক্কার আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ কেন?

বিপদ কেটেও কাটেনি ভয়! সফল ট্রায়ালের পরও নিউ ফরাক্কার আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ কেন?

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মেরামত শেষ হয়েছে নিউ ফরাক্কার ধসে যাওয়া রেললাইনের। শনিবার মেরামতির কাজ শেষ হওয়ার পর ওই আপ লাইনে সফলভাবে ট্রায়াল রানও করা হয়। কিন্তু ট্রায়াল রানে সাফল্য মিললেও যাত্রীবাহী ট্রেন চালানোর ক্ষেত্রে এখনই ঝুঁকি নিতে চাইছে না রেল। ফলে নির্ধারিত আপ লাইনের বদলে ঘুরপথে চালানো হচ্ছে ট্রেন। গত ৩ সেপ্টেম্বর রাতে ফরাক্কা … Read more

জলের ওপর ভেসে বেড়াচ্ছে আস্ত দ্বীপ, রয়েছে গাছপালাও! কীভাবে এল, জানলে অবাক হবেন

জলের ওপর ভেসে বেড়াচ্ছে আস্ত দ্বীপ, রয়েছে গাছপালাও! কীভাবে এল, জানলে অবাক হবেন

জলের ওপর হঠাৎ দেখা দিল একটি আস্ত দ্বীপ! অথচ সেখানে দ্বীপটির অস্তিত্ব ছিল না। বরং জানা যাচ্ছে, সেটি ছিল প্রায় ২৮ কিলোমিটার দূরে। আচমকা জলাধারের অন্য প্রান্তে দ্বীপটিকে ভেসে উঠতে দেখে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। ঘটনাটি ঘটেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি জলাধারে। দূর থেকে দেখলে মনে হবে, জলাধারের মাঝখানে যেন ছোটখাটো একটি … Read more

শিক্ষক দিবসের দিনেই ঝোপজঙ্গল থেকে উদ্ধার বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি, বারুইপুরে উঠল প্রশ্ন

শিক্ষক দিবসের দিনেই ঝোপজঙ্গল থেকে উদ্ধার বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি, বারুইপুরে উঠল প্রশ্ন

শিক্ষক দিবসের দিনেই বাংলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি মিলল ঝোপজঙ্গলের মধ্যে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। যে মূর্তি একসময় শিশু উদ্যানের সৌন্দর্য বাড়িয়েছিল, সেটিই কীভাবে পার্ক থেকে সরিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। জানা গিয়েছে, বারুইপুরের ১১ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর … Read more

নাচের ক্লাসে যাওয়ার বায়না, রান্নায় ‘না’! সন্তানদের সামনেই স্ত্রীকে বেধড়ক মারধর, হাসপাতালে মৃত্যু

নাচের ক্লাসে যাওয়ার বায়না, রান্নায় ‘না’! সন্তানদের সামনেই স্ত্রীকে বেধড়ক মারধর, হাসপাতালে মৃত্যু

রান্না না করে নাচের ক্লাসে যেতে চেয়েছিলেন স্ত্রী। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই ভয়াবহ পরিণতি। স্ত্রীকে ‘শিক্ষা’ দিতে গিয়ে সন্তানদের সামনেই তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৩৮ বছরের যামিনী যাদবের। ঘটনায় তাঁর স্বামী কৃষ্ণলাল যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি মহারাষ্ট্রের … Read more

লরিতে গাড়ির ধাক্কা! কেরলমে মৃত্যু ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার, তামিলনাড়ু থেকে কেন গিয়েছিলেন তাঁরা?

লরিতে গাড়ির ধাক্কা! কেরলমে মৃত্যু ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার, তামিলনাড়ু থেকে কেন গিয়েছিলেন তাঁরা?

কেরলমে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল আট ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। শুক্রবার রাতে ত্রিশূরে ৬৬ নম্বর জাতীয় সড়কে একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে পড়ুয়াদের গাড়ি। দুর্ঘটনার অভিঘাতে গাড়িটি কার্যত দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ছ’জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, … Read more

সাঁতার শিখতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ঢাকুরিয়ার সুইমিং ক্লাবে জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

জলে তলিয়ে মৃত্যু

সাঁতার শেখার সময় জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রের। মৃত কিশোরের নাম সরিপ ঘোষ (১৬)। শুক্রবার বিকেলে ঢাকুরিয়ার রবীন্দ্র সরোবরের একটি সুইমিং ক্লাবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, ক্লাব কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই বিপত্তি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টে থেকে ৫টার মধ্যে ঘটনাটি ঘটে। অন্যান্য … Read more

দূরত্ব মাত্র দেড় কিলোমিটার! গঙ্গা-পদ্মা মিশে গেলে নিশ্চিহ্ন হতে পারে বহু এলাকা, নিউ ফরাক্কার ধস ঘিরে বড় আশঙ্কা

দূরত্ব মাত্র দেড় কিলোমিটার! গঙ্গা-পদ্মা মিশে গেলে নিশ্চিহ্ন হতে পারে বহু এলাকা, নিউ ফরাক্কার ধস ঘিরে বড় আশঙ্কা

নিউ ফরাক্কা রেলওয়ে স্টেশনের কাছে রেললাইনে ধস নামার ঘটনায় ইতিমধ্যেই ব্যাহত হয়েছে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ। রেল সূত্রে মেরামতির কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। তবে রেললাইনের এই ধসকে ঘিরে সামনে এসেছে আরও বড় আশঙ্কার কথা। নদীভাঙন ঠেকানো না গেলে ভবিষ্যতে গঙ্গা ও পদ্মার গতিপথে বড় পরিবর্তন হতে পারে বলে দাবি করছেন নদী বিশেষজ্ঞরা। নিউ … Read more

‘বাঁচান, আমাকে ওরা মেরেই ফেলবে’, কুয়েতে পরিচারিকার কাজ করতে যাওয়া তামিল মহিলার SOS ভিডিও ভাইরাল

‘বাঁচান, আমাকে ওরা মেরেই ফেলবে’, কুয়েতে পরিচারিকার কাজ করতে যাওয়া তামিল মহিলার SOS ভিডিও ভাইরাল

সংসারের আর্থিক টানাপোড়েন কিছুটা কমবে, দুই কিশোরী মেয়েকে আরও ভালোভাবে মানুষ করতে পারবেন—এই আশাতেই তামিলনাড়ু থেকে কুয়েতে পরিচারিকার কাজ করতে গিয়েছিলেন বনিতা। কিন্তু সেখানে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার অভিযোগ তুলেছেন তিনি। কাঁদতে কাঁদতে পাঠানো তাঁর একটি SOS ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওয় বনিতাকে বলতে শোনা যায়, কুয়েতে যাওয়ার পর প্রায় তিন মাস কেটে গিয়েছে। … Read more

‘মানুষ বড় কাঁদছে…’, টিফিনের টাকা বাঁচিয়ে নেপালের বিপর্যস্ত মানুষের পাশে স্কুল পড়ুয়ারা

২৬ আগস্টের হড়পা বান

নেপালের ভয়াবহ বন্যা ও ধসের পর এখনও কাটেনি আতঙ্ক। যত উদ্ধারকাজ এগোচ্ছে, ততই সামনে আসছে ভয়াবহ ধ্বংসের ছবি। একদিকে বিপর্যয়ের সুযোগ নিয়ে দুষ্কৃতীদের নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠছে, অন্যদিকে দেখা যাচ্ছে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্তও। এবার নিজেদের টিফিন ও পকেটখরচের টাকা বাঁচিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল একদল স্কুলপড়ুয়া। আচামের মঙ্গলসেন পুরসভার অন্তর্গত শোদশা সেকেন্ডারি … Read more

ধ্বংসস্তূপের নিচে ৯ দিন, মুখে কৃষ্ণনাম! জন্মাষ্টমীতে অলৌকিকভাবে উদ্ধার নেপালের ২ কর্মী

ধ্বংসস্তূপের নিচে ৯ দিন, মুখে কৃষ্ণনাম! জন্মাষ্টমীতে অলৌকিকভাবে উদ্ধার নেপালের ২ কর্মী

নেপালে ভয়াবহ হড়পা বানের ধ্বংসযজ্ঞের মাঝেই সামনে এল এক অবিশ্বাস্য বেঁচে ফেরার কাহিনি। টানা ন’দিন কাদামাটি ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার পরও জীবিত উদ্ধার হলেন ত্রিশূলি ৩এ হাইড্রোপাওয়ার প্রজেক্টের দুই কর্মী। শুক্রবার উদ্ধার করা হয় ৪৫ বছর বয়সি সুপারভাইজার কবীর মহাজন এবং ৩০ বছর বয়সি কর্মী সঞ্জয় শাহকে। দীর্ঘদিন ধরে তাঁদের বেঁচে থাকার আশা … Read more

ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! ত্রিশূলী বাজার থেকে উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক

ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! ত্রিশূলী বাজার থেকে উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক

নেপালের ভয়াবহ হড়পা বান ও হিমবাহ হ্রদ ভাঙার বিপর্যয়ের মধ্যেও জেগে থাকছে আশার আলো। ধ্বংসস্তূপ ও কাদামাটির নিচ থেকে এখনও উদ্ধার হচ্ছে প্রাণ। এরই মধ্যে ত্রিশূলী বাজার এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আরও তিন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডলে এই খবর জানিয়েছেন। বিদেশমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত … Read more

সমুদ্রের ২ মাইল গভীরে ‘এলিয়েন’! প্রথমবার ক্যামেরায় ধরা পড়ল রহস্যময় বিগফিন স্কুইড

গভীর সমুদ্রে রহস্যময় স্কুইড

সমুদ্রের গভীরতা যত বাড়ে, ততই কমতে থাকে সূর্যের আলো। প্রায় ২ মাইল বা ৩ কিলোমিটারেরও বেশি গভীরে তো কার্যত ঘুটঘুটে অন্ধকার। আর সেই অন্ধকার জগতেই ক্যামেরায় ধরা পড়ল এমন এক বিরল প্রাণী, যাকে প্রথম দেখায় কল্পবিজ্ঞানের সিনেমার ‘এলিয়েন’ বলেই মনে হতে পারে। গভীর সমুদ্রে গবেষণার সময় উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেখা মিলল রহস্যময় বিগফিন স্কুইডের। … Read more

বাড়ির উঠোন বানাতে গিয়ে মিলল সাড়ে ১৮ কেজি রুপো, ডেনমার্কে আবিষ্কার ভাইকিং যুগের বৃহত্তম গুপ্তধন

বাড়ির উঠোন বানাতে গিয়ে মিলল সাড়ে ১৮ কেজি রুপো

বাড়ির পিছনে নতুন উঠোন তৈরির কাজ চলছিল। মাটি সরাতে গিয়েই হঠাৎ চোখে পড়ে অস্বাভাবিক কিছু। মাটির গভীরে লুকিয়ে থাকা একটি মাটির পাত্র এবং তার আশপাশ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ রুপোর সামগ্রী। সব মিলিয়ে যার ওজন প্রায় সাড়ে ১৮ কেজি। প্রত্নতাত্ত্বিকদের মতে, এটি এখনও পর্যন্ত ডেনমার্কে আবিষ্কৃত ভাইকিং যুগের সবচেয়ে বড় রৌপ্যভান্ডার। ঘটনাটি ঘটেছে ডেনমার্কের … Read more

নেপালের বিধ্বংসী হড়পা বানের নেপথ্যে চিন? গুরুতর অভিযোগ, দায় অস্বীকার বেজিংয়ের

২৬ আগস্টের হড়পা বান

নেপালের বিধ্বংসী হড়পা বানের নেপথ্যে চিনের ভূমিকা নিয়ে উঠছে একের পর এক গুরুতর অভিযোগ। নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় চিনের নির্মাণকাজ, নদীর গতিপথ পরিবর্তনের চেষ্টা এবং সম্ভাব্য আগাম সতর্কবার্তা গোপন করার অভিযোগ সামনে এসেছে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বেজিং। নেপালের পরিবেশবিদ ও সাংবাদিকদের একাংশের দাবি, তিব্বত সীমান্তে চিনের একাধিক নির্মাণকাজ পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। … Read more

নগদ প্রায় ১,৯১২ কোটি, জমি ৬০,৮২১ একর! কত সম্পত্তির মালিক পুরীর জগন্নাথ মন্দির?

পুরীর জগন্নাথ মন্দিরের সম্পত্তি

পুরীর জগন্নাথ মন্দির শুধু ধর্মীয় ভাবাবেগের কেন্দ্র নয়, বিপুল সম্পত্তি ও আর্থিক সম্পদেরও অধিকারী। মন্দির প্রশাসনের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, ব্যাঙ্ক অ্যাকাউন্টে মন্দিরের জমা অর্থের পরিমাণ প্রায় ১,৯১১.৮০ কোটি টাকা। শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্তে শ্রীজগন্নাথ মন্দিরের মালিকানাধীন জমির পরিমাণ প্রায় ৬০,৮২১ একর। এর পাশাপাশি রত্নভাণ্ডারে রয়েছে সোনা, রুপো, হিরে, পান্না, প্রবাল ও মুক্তো-সহ বহু … Read more

হুগলি নদীর ভাঙনে ধসে গেল বাঁধানো পাড়, নদীগর্ভে পার্কের অংশ! আতঙ্ক গড়চুমুকে

হুগলি নদীর ভাঙনে ধসে গেল বাঁধানো পাড়, নদীগর্ভে পার্কের অংশ! আতঙ্ক গড়চুমুকে

হুগলি নদীর ভয়াবহ ভাঙনে ধসে গেল পাথর ও বোল্ডার দিয়ে বাঁধানো নদীর পাড়। কয়েক লক্ষ টাকা খরচ করে সাজানো হয়েছিল হাওড়ার গড়চুমুকের বাসুদেবপুর এলাকায় নদীর পাড়। সেই বাঁধানো পাড়ই আচমকা ধসে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আশঙ্কা তৈরি হয়েছে পাশের পার্কটিও নদীগর্ভে চলে যেতে পারে। পরিস্থিতি বেগতিক দেখে প্রশাসনের তরফে পার্কের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। … Read more

ডিভিসির জল ছাড়ায় বন্যার আশঙ্কা, হুগলি-হাওড়ায় তৎপর প্রশাসন! হাসপাতালে ভিড় প্রসূতিদের, চিন্তায় চাষিরা

ডিভিসির জল ছাড়ায় বন্যার আশঙ্কা, হুগলি-হাওড়ায় তৎপর প্রশাসন! হাসপাতালে ভিড় প্রসূতিদের, চিন্তায় চাষিরা

ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে দেওয়ায় হুগলি ও হাওড়ার গ্রামীণ এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। দ্বারকেশ্বর, দামোদর, মুন্ডেশ্বরী, রূপনারায়ণ-সহ একাধিক নদীর জল ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইছে। নদীগুলিতে জলের চাপ আরও বাড়লে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে নিচু এলাকা—এমন আশঙ্কা করছে প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় দুই জেলাতেই শুরু হয়েছে ত্রাণ ও উদ্ধার কাজের প্রস্তুতি। সেচ দপ্তর … Read more

Nepal Flash Flood: নবম দিনে আশার আলো, ত্রিশূলীর টানেল থেকে জীবিত উদ্ধার ২

Nepal Flash Flood: নবম দিনে আশার আলো, ত্রিশূলীর টানেল থেকে জীবিত উদ্ধার ২

নেপালের ভয়াবহ হড়পা বানের নয় দিন পর মিলল বড়সড় সুখবর। রাসুয়া জেলার ত্রিশুলী-৩এ জলবিদ্যুৎ কেন্দ্রের টানেল থেকে শুক্রবার সকালে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুই কর্মীকে। দীর্ঘ অপেক্ষার পর এই উদ্ধারে নতুন করে আশার আলো দেখছেন উদ্ধারকারীরা। উদ্ধারকারী দলের দাবি, টানেলের ভিতর এখনও মানুষের গলার স্বর শোনা যাচ্ছে। ফলে সেখানে আরও মানুষ জীবিত অবস্থায় আটকে … Read more

‘দুষ্টু’ মেসেজ থেকে ঘনিষ্ঠতা, ১৬ বছরের ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতা, সম্পর্ক ভাঙতেই এ কী হল শিক্ষিকার!

‘দুষ্টু’ মেসেজ থেকে ঘনিষ্ঠতা, ১৬ বছরের ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতা, সম্পর্ক ভাঙতেই এ কী হল শিক্ষিকার!

ইংল্যান্ডে এক স্কুলশিক্ষিকার বিরুদ্ধে ১৬ বছর বয়সি এক ছাত্রের সঙ্গে অনৈতিক ঘনিষ্ঠ সম্পর্ক এবং নিজের পদের অপব্যবহারের অভিযোগ উঠেছে। ‘দুষ্টু’ মেসেজের মাধ্যমে সম্পর্কের সূত্রপাত বলে অভিযোগ। পরে সেই সম্পর্ক শারীরিক ঘনিষ্ঠতায় গড়ায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। ঘটনাটি ইংল্যান্ডের সাউদ্যাম্পটনের বিটার্ন পার্ক স্কুলের। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ৩০ বছর বয়সি শারীরশিক্ষার শিক্ষিকা ব্রনওয়েন … Read more

চাল-গমের পাশাপাশি মিলবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, রেশন দোকান নিয়ে বড় সিদ্ধান্ত

20260904 065527

শুধু চাল ও গম বিতরণের মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না রেশন দোকান। সাধারণ মানুষের কাছে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে দেশের রেশন দোকানগুলিকে ‘ন্যায্য মূল্যের বিক্রয়কেন্দ্র’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থায় কৃষি সমবায় বিপণন সংস্থা ন্যাফেডের মাধ্যমে রেশন দোকানগুলিতে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগকে বাস্তবায়িত করতে ন্যাফেড … Read more

‘সম্পর্ক তো রক্তেরই’, DNA পরীক্ষার আশায় স্বজনেরা, সাত দিনেও নেই নিখোঁজদের খোঁজ

‘সম্পর্ক তো রক্তেরই’, DNA পরীক্ষার আশায় স্বজনেরা, সাত দিনেও নেই নিখোঁজদের খোঁজ

নেপালের ভয়াবহ হড়পা বানের পর কেটে গিয়েছে সাত দিন। কিন্তু এখনও কোনও নিশ্চিত খবর নেই বহু নিখোঁজ পর্যটক ও কর্মীর। কেউ বাবা-মায়ের অপেক্ষায়, কেউ স্ত্রী বা ভাই-বোনের খোঁজে দিন গুনছেন। কোথাও বৃদ্ধ মা-কে সত্যিটা জানানো হয়নি, কোথাও অসুস্থ হয়ে পড়েছেন নিখোঁজ ব্যক্তির স্ত্রী। একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পরিবারগুলির মনে—আদৌ কি ফিরবেন তাঁরা? নেপাল সরকারের তরফে … Read more

মহাকাশ থেকে সীমান্তে নজরদারি, নতুন উপগ্রহ EOS-05 উৎক্ষেপণের প্রস্তুতিতে ISRO

মহাকাশ থেকে সীমান্তে নজরদারি, নতুন উপগ্রহ EOS-05 উৎক্ষেপণের প্রস্তুতিতে ISRO

ISRO Satellite Launch: মহাকাশ থেকে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার উপর আরও দীর্ঘ সময় ধরে নজরদারি চালানোর সক্ষমতা বাড়াতে নতুন পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। আগামী ৪ সেপ্টেম্বর রাত ২টা ৫৫ মিনিটে শ্রীহরিকোটা থেকে GSLV-F17 রকেটের মাধ্যমে EOS-05 উপগ্রহটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। প্রায় ৩৬ হাজার কিলোমিটার উচ্চতায় ভূস্থির কক্ষপথে অবস্থান … Read more

নেপালের হড়পা বানে ধ্বংসস্তূপের নীচে ৬০ ঘণ্টা! জীবিত উদ্ধার মনীষা, মা-বাবাকে দেখেই অভিমানের প্রশ্ন

নেপালের হড়পা বানে ধ্বংসস্তূপের নীচে ৬০ ঘণ্টা! জীবিত উদ্ধার মনীষা, মা-বাবাকে দেখেই অভিমানের প্রশ্ন

Nepal Flash Flood: নেপালের ভয়াবহ হড়পা বানে চোখের সামনে তছনছ হয়ে গিয়েছিল ঘরবাড়ি। মুহূর্তের মধ্যে জলের স্রোতে ভেসে গিয়েছিল ছোট্ট মনীষাও। তারপর ধ্বংসস্তূপের নীচে কেটেছে প্রায় ৬০ ঘণ্টা। মৃত্যুকে হারিয়ে অবশেষে উদ্ধার হওয়ার পর মা-বাবার কাছে ফিরেছে সে। কিন্তু বাবা-মাকে কাছে পেয়েই অভিমানী প্রশ্ন, ‘আমাকে বাঁচাতে এলে না কেন?’ নেপালের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির … Read more

পোস্ট অফিসে ছুটতে হবে না, মোবাইলেই মিলবে পরিষেবা! India Post-এর ‘Dak Sewa’ অ্যাপ কীভাবে কাজ করবে?

পোস্ট অফিসে ছুটতে হবে না, মোবাইলেই মিলবে পরিষেবা! India Post-এর ‘Dak Sewa’ অ্যাপ কীভাবে কাজ করবে?

ডাকঘরের পরিষেবা নিতে এবার আর ঘণ্টার পর ঘণ্টা পোস্ট অফিসের লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। মোবাইল অ্যাপের মাধ্যমেই মিলবে India Post-এর একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের উদ্যোগে চালু হয়েছে ‘Dak Sewa’ অ্যাপ। অগস্ট মাসেই এই অ্যাপের আপগ্রেডেড সংস্করণ চালু করা হয়েছে। পোস্ট অফিসের বিভিন্ন পরিষেবাকে আরও সহজে মানুষের … Read more

২০০ বছর পর পরিবারে এল কন্যাসন্তান! রথে চাপিয়ে, বাজনা বাজিয়ে রাজকীয় সংবর্ধনায় মা ও সদ্যোজাতকে বাড়ি আনল পরিবার

২০০ বছর পর পরিবারে এল কন্যাসন্তান! রথে চাপিয়ে, বাজনা বাজিয়ে রাজকীয় সংবর্ধনায় মা ও সদ্যোজাতকে বাড়ি আনল পরিবার

২০০ বছরের অপেক্ষার অবসান। দীর্ঘ দুই শতাব্দী পর পরিবারে জন্ম নিল কন্যাসন্তান। আর সেই আনন্দ যেন বাঁধ মানল না। হাসপাতাল থেকে সদ্যোজাত কন্যা ও তার মাকে সাধারণভাবে নয়, একেবারে রাজকীয় কায়দায় রথে চাপিয়ে বাড়ি নিয়ে এল মহারাষ্ট্রের বীড জেলার একটি পরিবার। সঙ্গে ছিল বাজনা, আনন্দ-উচ্ছ্বাস আর পরিবারের সদস্যদের নাচ। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত প্রায় … Read more

ইনস্টাগ্রামে পরিচয়, প্রেম থেকে বিয়ে! উত্তরপ্রদেশে খাটের নীচে তরুণীর দেহ, স্বামীর খোঁজে পুলিশ

ইনস্টাগ্রামে পরিচয়, প্রেম থেকে বিয়ে! উত্তরপ্রদেশে খাটের নীচে তরুণীর দেহ, স্বামীর খোঁজে পুলিশ

ইনস্টাগ্রামে পরিচয়, সেখান থেকে প্রেম। পরে বিয়েও করেছিলেন দু’জনে। কিন্তু সেই সম্পর্কের পরিণতি যে এমন ভয়াবহ হবে, তা ভাবতে পারেননি কেউই। উত্তরপ্রদেশের ঝাঁসীতে একটি বাড়ি থেকে খাটের নীচে উদ্ধার হল এক তরুণীর দেহ। ঘটনার পর থেকেই নিখোঁজ তাঁর স্বামী। তাঁকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম শিবানী ওরফে সুধা। ঝাঁসীর … Read more

অতিবৃষ্টিতে ফরাক্কার কাছে রেললাইনে ধস, থমকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন

অতিবৃষ্টিতে ফরাক্কার কাছে রেললাইনে ধস, থমকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন

অতিবৃষ্টির জেরে ফের বিপর্যস্ত রেল পরিষেবা। বৃহস্পতিবার সকালে ফরাক্কার কাছে তিলডাঙা এবং নিউ ফরাক্কা স্টেশনের মাঝখানে রেললাইনের ধারে মাটি সরে গিয়ে ধস নামে। এর জেরে ডাউন লাইনের একাংশ বসে যায়। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ওই লাইনে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রেললাইনে ধসের জেরে উত্তরবঙ্গমুখী একাধিক দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে … Read more

Weather Report: কলকাতা-সহ দক্ষিণের ৮ জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা, সঙ্গে ঝোড়ো হাওয়া-বজ্রপাত! দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

Weather

Weather Report: ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সঙ্গে প্রবল বর্ষণ, বজ্রপাত এবং দমকা হাওয়া হতে পারে। ফলে নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কাও রয়েছে। বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের আট জেলায় ‘কমলা সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দফতর। তালিকায় … Read more

আরজি কর কাণ্ডে নয়া মামলায় গ্রেফতার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে, বেঙ্গালুরু থেকে পাকড়াও

20260903 090929

আরজি কর কাণ্ডে নির্যাতিতার দেহ দ্রুত দাহ করার অভিযোগে দায়ের হওয়া নতুন মামলায় গ্রেফতার করা হল পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-কে। দীর্ঘদিন ধরে তাঁর খোঁজ করছিলেন তদন্তকারীরা। অবশেষে বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। ট্রানজিট রিমান্ডে তাঁকে এ রাজ্যে এনে ব্যারাকপুর আদালতে হাজির করানো হবে বলে জানা গিয়েছে। এই মামলায় সোমনাথ তৃতীয় … Read more

DVC Water: পরিস্থিতি দেখেই বড় সিদ্ধান্ত ডিভিসি-র, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ছাড়া হচ্ছে ১.২০ লক্ষ কিউসেক জল

DVC Water: পরিস্থিতি দেখেই বড় সিদ্ধান্ত ডিভিসি-র, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ছাড়া হচ্ছে ১.২০ লক্ষ কিউসেক জল

মাইথন ও পাঞ্চেত জলাধারে দ্রুত বাড়ছে জলস্তর। ক্যাচমেন্ট এলাকায় টানা বৃষ্টি এবং ঝাড়খণ্ডের তেনুঘাট বাঁধ থেকে অতিরিক্ত জল আসায় পরিস্থিতি সামাল দিতে বড় সিদ্ধান্ত নিল দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি (DVRRC)। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি বার্তা … Read more

Ram Mandir CEO: রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল, অপারেশন সিঁদুরে ছিলেন ওয়েস্টার্ন কম্যান্ডের দায়িত্বে

Ram Mandir CEO

অযোধ্যার রাম মন্দির পরিচালনায় বড়সড় পরিবর্তন। প্রথমবারের জন্য নিয়োগ করা হল চিফ এগজিকিউটিভ অফিসার বা CEO। এই গুরুত্বপূর্ণ পদে বসানো হল ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জীতেন্দ্র মিশ্রকে। অপারেশন সিঁদুরের সময় বায়ুসেনার ওয়েস্টার্ন কম্যান্ডের নেতৃত্বে ছিলেন তিনি। রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়ম ও চুরির অভিযোগ সামনে আসার পর মন্দির পরিচালন ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনা হয়েছে। … Read more

বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড, মৃত ৭! বন্ধ ১৭২ রাস্তা, বন্যার আশঙ্কা উত্তরপ্রদেশে, ঝাড়খণ্ডের ১০ জেলায় হড়পা বানের সতর্কতা

উত্তরাখণ্ডে ভয়ঙ্কর রূপ নিয়েছে নদী

টানা ভারী বৃষ্টি, ধস এবং হড়পা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা। একের পর এক রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। পাহাড়ি নদীগুলির জলস্তরও ক্রমশ বাড়ছে। প্রশাসনের তরফে একাধিক এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। ইতিমধ্যেই দুর্যোগে উত্তরাখণ্ডে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে খবর, বৃষ্টি ও ধসের কারণে … Read more

বৃষ্টি, ধস ও হড়পা বানে বিপর্যস্ত হিমাচল, ৬৪ দিনে মৃত ২৫৯! এখনও বন্ধ ১৫০ সড়ক

বৃষ্টি, ধস ও হড়পা বানে বিপর্যস্ত হিমাচল, ৬৪ দিনে মৃত ২৫৯! এখনও বন্ধ ১৫০ সড়ক

বর্ষার দাপটে ভয়াবহ পরিস্থিতি হিমাচল প্রদেশে। টানা বৃষ্টি, ভূমিধস, হড়পা বান এবং বর্ষাজনিত দুর্ঘটনায় গত ৬৪ দিনে রাজ্যে প্রাণ হারিয়েছেন ২৫৯ জন। ৩০ জুন থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এই মৃত্যুর হিসাব সামনে এসেছে স্টেট ইমারজেন্সি অপারেশনস সেন্টার (এসইওসি)-এর পরিসংখ্যানে। দুর্যোগের প্রভাব এখনও কাটেনি। রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনও ১৫০টি সড়ক বন্ধ হয়ে রয়েছে। এসইওসি-র তথ্য অনুযায়ী, … Read more

সমুদ্রের তলায় জীবন্ত সোনার মুদ্রা! কোস্টারিকায় প্রথমবার দেখা মিলল বিরল ‘গোল্ডেন রে’-র

কোস্টারিকায় প্রথমবার দেখা মিলল বিরল ‘গোল্ডেন রে’-র

সমুদ্রের তলায় বালির উপর পড়ে থাকা ছোট্ট কোনও সোনার মুদ্রা—দূর থেকে এমনটাই মনে হতে পারে। কিন্তু কাছে গেলেই ধরা পড়বে আসল রহস্য। সেটি কোনও ধাতব মুদ্রা নয়, বরং জীবন্ত একটি রে মাছ। কোস্টারিকার সমুদ্রসীমায় বিজ্ঞানীরা প্রথমবার নথিবদ্ধ করেছেন এমন এক বিরল দাগযুক্ত গোলাকার রে, যার শরীরের স্বাভাবিক বাদামি রঙের বদলে দেখা গিয়েছে উজ্জ্বল সোনালি-হলুদ আভা। … Read more

ত্রিশূলী নদীর মাছ খাওয়া-বেচায় নিষেধাজ্ঞা বিহারে, নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১১২৭

ত্রিশূলী নদীর মাছ খাওয়া-বেচায় নিষেধাজ্ঞা বিহারে, নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১১২৭

নেপালের ভয়াবহ হড়পা বানের প্রভাব এ বার সীমান্ত পেরিয়ে পড়েছে বিহারেও। নেপাল থেকে ভারতে প্রবেশ করা নদীগুলির জলস্তর বাড়ার পাশাপাশি ভেসে আসছে মৃত মাছ, আবর্জনা, পলি ও কাদাস্রোত। এই পরিস্থিতিতে বন্যার জলে ভেসে আসা মাছ ধরা, বিক্রি এবং খাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে বিহার সরকার। বিহারের প্রাণী ও মৎস্য সম্পদ দফতরের তরফে পরিস্থিতি স্বাভাবিক না … Read more

PM Narendra Modi: ‘সন্ত্রাসবাদের পুরো নেটওয়ার্ক ধ্বংস করে দিতে হবে’, SCO-র মঞ্চে কড়া বার্তা মোদীর

PM Narendra Modi

PM Narendra Modi: সন্ত্রাসবাদ নিয়ে আরও একবার কড়া অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর শীর্ষ সম্মেলনের মঞ্চ থেকে সন্ত্রাসবাদ মোকাবিলায় একযোগে পদক্ষেপের ডাক দিলেন তিনি। সন্ত্রাসবাদে অর্থ জোগান, জঙ্গি নিয়োগ, মৌলবাদে প্ররোচনা এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয়—এই গোটা পরিকাঠামোই ধ্বংস করার প্রয়োজনীয়তার কথা বলেন প্রধানমন্ত্রী। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সোমবার থেকে শুরু হয়েছে … Read more