Dev: একই ফ্রেমে ‘দুই মেদিনীপুরপুত্র’: গণেশ পুজোয় দেবের বাসভবনে শুভেন্দু, তুঙ্গে রাজনৈতিক সৌজন্য

1000338056

Dev: গণেশ পুজো উপলক্ষ্যে রাজনৈতিক সৌজন্যের এক অনন্য ছবি সামনে এলো শহরের বুকে। টলিউড অভিনেতা তথা ঘাটালের তারকা তৃণমূল সাংসদ দেবের (Dev) দক্ষিণ কলকাতার বাসভবনে আয়োজিত গণেশ পুজোয় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ​উৎসবের মরসুমে রাজনৈতিক মতপার্থক্য ও দলীয় তিক্ততা ভুলে মুখ্যমন্ত্রীকে দেবের বাড়িতে যেতে দেখা যায়। সেখানে পৌঁছালে দেব এবং তার পরিবার মুখ্যমন্ত্রীকে উষ্ণ … Read more

‘বাগেশ্বর বাবা’র ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেপ্তারের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

‘বাগেশ্বর বাবা’র ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেপ্তারের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

বাগেশ্বরধামের পীঠাধ্যক্ষ ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্যকে ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। এবার তাঁর ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখানোর ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে বিক্ষোভকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিধানসভায় কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিল নিয়ে বক্তব্য রাখার সময়ই এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, হাওড়ার লিলুয়ায় বাগেশ্বর … Read more

দুর্গাপুজোয় কমিটিগুলিকে ১ লক্ষ টাকা অনুদান, বড় পুজোকে না নেওয়ার অনুরোধ শুভেন্দুর! নিষিদ্ধ ডিজে, বন্ধ কার্নিভাল

Suvendu Adhikari | CM of WB

রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গাপুজো। নতুন সরকারের আমলে দুর্গাপুজোর অনুদান নিয়ে জল্পনার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের পর তিনি ঘোষণা করেন, এ বারও দুর্গাপুজোর কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে সরকারি অনুদান দেওয়া হবে। তবে আর্থিক ভাবে স্বচ্ছল এবং বড় বাজেটের পুজো কমিটিগুলিকে এই অনুদান না নেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি। … Read more

পার্শ্বশিক্ষক থেকে শিক্ষাবন্ধু, একাধিক শিক্ষাকর্মীর ভাতা বৃদ্ধি! বছরে বাড়তি খরচ ৩৯০ কোটি

Suvendu Adhikari | CM of WB

স্কুলশিক্ষা দফতরের একাধিক চুক্তিভিত্তিক ও সহায়ক কর্মীর জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, চুক্তিভিত্তিক শিক্ষক, সমগ্র শিক্ষা মিশনের প্রশাসনিক কর্মী-সহ একাধিক বিভাগের কর্মীদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন লক্ষাধিক কর্মী। সব মিলিয়ে বছরে সরকারের অতিরিক্ত খরচ হবে প্রায় ৩৯০ … Read more

অন্নপূর্ণা যোজনা নিয়ে মমতাকে নিশানা শুভেন্দুর, ‘ফেসবুকেই থাকুন, রাস্তায় যাতে না বেরোতে পারেন সেই ব্যবস্থা করব’

Suvendu Adhikari (CM of WB)

অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের তীব্র জবাব দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি সরকারের বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম এবং প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছিলেন মমতা। পাল্টা নবান্নে সাংবাদিক বৈঠক করে তাঁকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। এমনকি কটাক্ষ করে বলেন, ‘‘ফেসবুকেই থাকুন আপনি বিকেলবেলায়। আপনাকে রাস্তায় আর বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে … Read more

‘সিলেবাসের ৪ লাইনে আটকে রাখা যাবে না ক্ষুদিরামকে’, মৃত্যুবার্ষিকীতে বড় ঘোষণা শুভেন্দুর

‘সিলেবাসের ৪ লাইনে আটকে রাখা যাবে না ক্ষুদিরামকে’, মৃত্যুবার্ষিকীতে বড় ঘোষণা শুভেন্দুর

ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম কনিষ্ঠ বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের দিন তাঁর বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার, ১১ আগস্ট, কেশপুরের মোহবনিতে ক্ষুদিরাম বসুর ভিটেতে গিয়ে শ্রদ্ধা জানান তিনি। প্রতিকূল আবহাওয়ার কারণে সকালে তাঁর কপ্টারকে জরুরি অবতরণ করতে হলেও শেষ পর্যন্ত দুপুরে কেশপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী। ক্ষুদিরামের জন্মভিটে ও তাঁর স্মৃতিবিজড়িত এলাকা … Read more

Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, সফল অস্ত্রোপচার; কী হয়েছে অভিনেতার?

Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, সফল অস্ত্রোপচার; কী হয়েছে অভিনেতার?

প্রবীণ অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty) অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শারীরিক অস্বস্তির কারণে দু’দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর ডান হাতে সফল অস্ত্রোপচার করা হয়েছে। জানা যায়, এর আগেও একই হাতে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচারের পর বর্তমানে মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)-র শারীরিক … Read more

Annapurna Yojana: ১৭ আগস্ট মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা, সেপ্টেম্বর থেকে বদলাচ্ছে প্রদানের সময়: কী জানালেন মুখ্যমন্ত্রী?

Annapurna Yojana: ১৭ আগস্ট মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা, সেপ্টেম্বর থেকে বদলাচ্ছে প্রদানের সময়: কী জানালেন মুখ্যমন্ত্রী?

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা চলতি মাসে এখনও অনেক উপভোক্তার অ্যাকাউন্টে না পৌঁছানোয় নানা জল্পনা তৈরি হয়েছে। সেই বিভ্রান্তি দূর করতে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) জানান, আগামী ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার অর্থ উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করবে। মুখ্যমন্ত্রী জানান, ১০ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, তাঁদের স্ক্রুটিনি সম্পন্ন হওয়ার … Read more