Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, সফল অস্ত্রোপচার; কী হয়েছে অভিনেতার?

প্রবীণ অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty) অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শারীরিক অস্বস্তির কারণে দু’দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর ডান হাতে সফল অস্ত্রোপচার করা হয়েছে। জানা যায়, এর আগেও একই হাতে তাঁর অস্ত্রোপচার হয়েছিল।

অস্ত্রোপচারের পর বর্তমানে মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)-র শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর স্বাস্থ্যের ওপর সার্বক্ষণিক নজর রাখছেন। তবে ঠিক কী কারণে তাঁর ডান হাতে ফের অস্ত্রোপচার করতে হয়েছে, সে বিষয়ে হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)-র অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেন অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে এদিন বেলা সাড়ে ১১টার পর হাসপাতালে পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন। এসময় হাসপাতালে উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় মিঠুন চক্রবর্তীর অসংখ্য অনুরাগী ও রাজনৈতিক সহকর্মীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সবকিছু স্বাভাবিক থাকলে আগামী শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

উল্লেখ্য, প্রায় দু’বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তবে চিকিৎসার পর দ্রুত সুস্থ হয়ে আবারও কাজে ফিরেছিলেন তিনি।

অন্যদিকে, চলতি বছরের ডিসেম্বরে মিঠুন চক্রবর্তীর পরিবারে বিয়ের আনন্দের পরিবেশ তৈরি হতে চলেছে। তাঁর কন্যা দিশানির বিয়ে হওয়ার কথা রয়েছে। দিশানি বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন এবং তাঁর হবু স্বামী একজন মার্কিন নাগরিক।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক