Mithun Chakraborty: বাড়ি ফিরলেন মিঠুন চক্রবর্তী, ‘চোখের নিমেষে তিন দিন কেটে গেল’, চিকিৎসকদের প্রশংসায় অভিনেতা

হাতের অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)। শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় চিকিৎসক ও নার্সদের ভূয়সী প্রশংসা করেন তিনি। দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারায় হাসপাতালের চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানান অভিনেতা। মিঠুন বলেন, “তিন দিন চোখের নিমেষে কেটে গেল। বুঝতেই পারিনি। সব চিকিৎসককে আমার কৃতজ্ঞতা জানাই। বিশেষজ্ঞদের পুরো টিম, যাঁরা আমায় সুস্থ করে তুললেন, তাঁদের অনেক ধন্যবাদ।” হাসপাতালের নার্সদের কাছ থেকেও অত্যন্ত যত্ন পেয়েছেন বলে জানান তিনি।

অভিনেতার কথায়, অস্ত্রোপচারের দিনই তিনি বুঝতে পারেন যে তাঁর হাতের অবস্থার উন্নতি হচ্ছে। আঙুল দিয়ে কোনও কিছু ধরার মতো ক্ষমতাও ফিরে আসতে শুরু করেছিল। হাসপাতালের পরিষেবা ও চিকিৎসকদের আন্তরিকতার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি। বৃহস্পতিবার মিঠুন চক্রবর্তীর ডান হাতে অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল সূত্রে আগেই জানানো হয়েছিল, অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার পর শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রসাদ কৃষ্ণন জানান, মিঠুনের হাতের সমস্যাটি কিছুটা জটিল ছিল। এর আগে অন্যত্র একই হাতে কনুইয়ের কাছে অস্ত্রোপচার হয়েছিল অভিনেতার। সেই অস্ত্রোপচারের পর একটি নার্ভ প্লেটের সঙ্গে আটকে যায়। পাশাপাশি প্লেটের স্ক্রুগুলি ওই নার্ভের উপর চাপ তৈরি করছিল। চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন, শুধু প্লেটটি সরিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না। নার্ভটিকেও আলাদা করে ‘ফ্রি’ করে অন্য জায়গায় সেট করতে হবে, যাতে হাতের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে আনা যায়। অস্ত্রোপচারের মাধ্যমে সেই কাজই করা হয়েছে বলে জানান প্রসাদ কৃষ্ণন।

1000321501

মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁকে দেখতে যান অভিনেতা তথা সাংসদ দেব। শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে মিঠুনের সঙ্গে দেখা করেন তিনি। পরে হাসপাতাল থেকে বেরিয়ে দেব জানান, মিঠুন অত্যন্ত ইতিবাচক মানসিকতার মানুষ।

দেব বলেন, “মিঠুনদা খুবই ইতিবাচক মানুষ। চাইব, যাতে আর হাসপাতালে না আসতে হয় তাঁকে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আমরা একসঙ্গে আগামী দিনে কাজও করব।”

অস্ত্রোপচারের পর আপাতত অনেকটাই সুস্থ মিঠুন। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর এখন চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রাম ও প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়ার পালা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক