ভারতের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে হাজির হল Motorola। মিড-রেঞ্জ সেগমেন্টে নতুন 5G স্মার্টফোন Motorola Edge 70 Neo লঞ্চ করল সংস্থা। আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী প্রসেসর এবং বড় ব্যাটারির পাশাপাশি এই ফোনের অন্যতম আকর্ষণ 144Hz রিফ্রেশ রেটের Extreme AMOLED ডিসপ্লে। এছাড়াও রয়েছে 50MP OIS ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি। যাঁরা ভালো ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও প্রিমিয়াম ডিজাইনের স্মার্টফোন খুঁজছেন, তাঁদের নজর কাড়তে পারে Motorola-র এই নতুন ফোন।
চলুন দেখে নেওয়া যাক Motorola Edge 70 Neo-এর দাম, অফার এবং সম্পূর্ণ ফিচার ও স্পেসিফিকেশন।
Motorola Edge 70 Neo-এর দাম ও লঞ্চ অফার

ভারতে Motorola Edge 70 Neo-এর 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়্যান্ট লঞ্চ করা হয়েছে। ফোনটির বাজারমূল্য রাখা হয়েছে 40,999 টাকা। তবে লঞ্চ অফারের অধীনে গ্রাহকরা পেতে পারেন 3,000 টাকার ছাড়। পাশাপাশি রয়েছে আরও 3,000 টাকার ব্যাঙ্ক অফার। ফলে সমস্ত অফার মিলিয়ে সীমিত সময়ের জন্য ফোনটি কেনা যাবে মাত্র 34,999 টাকায়। আগামী 1 ডিসেম্বর দুপুর 12টা থেকে Flipkart-এ ফোনটির বিক্রি শুরু হবে। এছাড়াও Motorola-র অফিসিয়াল ওয়েবসাইট থেকেও স্মার্টফোনটি কেনার সুযোগ থাকবে।
Motorola Edge 70 Neo-এর ডিসপ্লে ও পারফরম্যান্স

Motorola Edge 70 Neo-তে রয়েছে 6.8 ইঞ্চির Extreme AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 1.5K রেজোলিউশন (2772×1272 পিক্সেল) এবং 144Hz রিফ্রেশ রেটের সুবিধা পাওয়া যাবে। সংস্থার দাবি, ফোনটির ডিসপ্লে সর্বোচ্চ 5200 নিটস পিক ব্রাইটনেস দিতে সক্ষম। ফলে উজ্জ্বল সূর্যের আলোতেও স্ক্রিনের কনটেন্ট দেখতে সুবিধা হবে। এছাড়াও রয়েছে Water Touch প্রযুক্তি। এর সাহায্যে হাত ভেজা থাকলেও সহজেই টাচস্ক্রিন ব্যবহার করা যাবে। পারফরম্যান্সের জন্য স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর। সফটওয়্যারের ক্ষেত্রে সংস্থা জানিয়েছে, ফোনটিতে পাওয়া যাবে 3টি বড় Android OS আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট।
ফটোগ্রাফির জন্য Motorola Edge 70 Neo-তে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের Sony LYTIA 710 সেন্সর, যার সঙ্গে রয়েছে OIS এবং f/1.8 অ্যাপারচার। এই ক্যামেরার সাহায্যে 30fps-এ 4K UHD ভিডিও রেকর্ড করা যাবে। পাশাপাশি 60fps-এ Full HD ভিডিও রেকর্ডিংয়ের সুবিধাও থাকছে। দ্বিতীয় ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের Macro Vision সেন্সর, যার অ্যাপারচার f/2.4। এর সঙ্গে রয়েছে একটি ডেডিকেটেড 3-in-1 Light Sensor। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ফোনটির অন্যতম বড় আকর্ষণ এর 7000mAh ব্যাটারি। দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করলেও যাতে চার্জ নিয়ে চিন্তা করতে না হয়, সেই লক্ষ্যেই বড় ব্যাটারি দিয়েছে সংস্থা। চার্জিংয়ের জন্য রয়েছে 45W TurboPower Wired Fast Charging প্রযুক্তি। পাশাপাশি 7.5W Reverse Wired Charging এবং Bypass Charging ফিচারও পাওয়া যাবে। Motorola-র দাবি, বক্সে থাকা 45W চার্জারের সাহায্যে ফোনটি মাত্র 85 মিনিটে 100 শতাংশ চার্জ করা সম্ভব। এছাড়াও একবার সম্পূর্ণ চার্জে সর্বোচ্চ 53 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপের দাবি করেছে সংস্থা।
ডিজাইনের পাশাপাশি ফোনটির সুরক্ষার দিকেও বিশেষ নজর দিয়েছে Motorola। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass 7i। এছাড়া ধুলো ও জলের হাত থেকে সুরক্ষার জন্য পাওয়া যাবে IP64 রেটিং। অডিও অভিজ্ঞতার জন্য ফোনটিতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার এবং Dolby Atmos সাপোর্ট। পাশাপাশি Wired Mode-এ Hi-Res Audio সাপোর্টও পাওয়া যাবে। ফোনে দেওয়া হয়েছে দুটি মাইক্রোফোন।
সব মিলিয়ে 144Hz AMOLED ডিসপ্লে, Snapdragon প্রসেসর, 50MP OIS ক্যামেরা এবং 7000mAh ব্যাটারির মতো আকর্ষণীয় ফিচার নিয়ে বাজারে এসেছে Motorola Edge 70 Neo। এখন দেখার, এই দামের মধ্যে নতুন ফোনটি ক্রেতাদের কতটা আকৃষ্ট করতে পারে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.