সাতপাকে বাঁধা পড়লেন সারেগামাপা খ্যাত গায়ক ঋষি, পাত্রীও পরিচিত মুখ! বিয়ে থেকে রিসেপশন, নজরকাড়া সাজে নবদম্পতি

বিনোদন জগতে এখন বিয়ের মরসুম। একের পর এক তারকার বিয়ের খবরে সরগরম সমাজমাধ্যম। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’ খ্যাত সংগীতশিল্পী ঋষি চক্রবর্তী। মডেল বিপাশা ঘোষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন গায়ক। গত ২১ নভেম্বর বৈদিক রীতি মেনে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। এরপর সোমবার রাতে কলকাতার ক্যালকাটা বোটিং রিসর্ট অ্যান্ড হোটেলে আয়োজন করা হয়েছিল নবদম্পতির জমকালো রিসেপশন পার্টি। বিয়ের অনুষ্ঠান থেকে বৌভাত, দুই ক্ষেত্রেই তাঁদের সাজ নজর কেড়েছে অনুরাগীদের।

বিয়ের দিন একেবারে চিরাচরিত বাঙালি সাজে ধরা দিয়েছিলেন ঋষি ও বিপাশা। কনের সাজে বিপাশাকে দেখাচ্ছিল অপূর্ব সুন্দরী। তাঁর পরনে ছিল সোনালি জরির কাজ করা টুকটুকে লাল বেনারসি। কপালে চন্দনের সূক্ষ্ম নকশা, মাথায় সোলার মুকুট, সোনার টিকলি এবং নাকে বড় নথে সম্পূর্ণ হয়েছিল তাঁর বিয়ের সাজ। গলায় ছিল সোনা ও মুক্তোর ভারী গয়না। অন্যদিকে, বাঙালি বরের সাজে নজর কেড়েছিলেন ঋষিও। সাদা পাঞ্জাবি ও উত্তরীয়ের সঙ্গে মাথায় সোলার টোপর পরেছিলেন তিনি। গলায় ছিল রজনীগন্ধা ও গোলাপের মালা। সব মিলিয়ে বিয়ের আসরে সাবেকি বাঙালি সাজেই ধরা দিয়েছিলেন দু’জনে।

বিয়ের পর সোমবার রাতে আয়োজিত হয়েছিল তাঁদের জমকালো রিসেপশন বা প্রীতিভোজের অনুষ্ঠান। কলকাতার ক্যালকাটা বোটিং রিসর্ট অ্যান্ড হোটেলে বসেছিল এই আনন্দের আসর। বিয়ের দিনের সাবেকি সাজের বদলে রিসেপশনে একেবারে রাজকীয় লুকে দেখা যায় নবদম্পতিকে। সেই সন্ধ্যার একাধিক ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন গায়িকা সমদীপ্তা মুখোপাধ্যায়। রিসেপশনের জন্য বিপাশা বেছে নিয়েছিলেন গাঢ় লাল রঙের একটি জমকালো ব্রাইডাল লেহেঙ্গা। তাতে ছিল ভারী এমব্রয়ডারি এবং পালকি-বরাতির নকশা। খোলা চুল, সিঁথিতে সিঁদুর, গলায় হিরের নেকলেস এবং হাতে শাঁখা-পলার সঙ্গে লাল-সাদা চুড়িতে নজরকাড়া দেখাচ্ছিল নতুন কনেকে।

অন্যদিকে, স্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে রাজকীয় সাজে হাজির হয়েছিলেন ঋষিও। তাঁর পরনে ছিল সাদা ও আইভরি রঙের কুর্তা-প্যান্ট। তার উপর ময়ূর ও প্রকৃতির নকশায় সাজানো কারুকাজ করা শেরওয়ানি জ্যাকেট। পায়ে ছিল বাদামি রঙের লেদার জুতো। দু’জনের সাজেই ছিল আভিজাত্যের ছোঁয়া।

নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ। খাওয়াদাওয়া, আড্ডা আর আনন্দে জমে উঠেছিল গোটা সন্ধ্যা। অনুষ্ঠানের কিছু মুহূর্ত ভাগ করে নিয়ে গায়িকা সমদীপ্তা মুখোপাধ্যায় লিখেছেন, ‘ঋষিদার বিয়ে, মরসুমের প্রথম বিয়েবাড়ি বলে কথা। হৈহৈ, আড্ডা আর দারুণ খাওয়া-দাওয়া।’

তাঁর দুধ সাদা শরীর নিয়ে এত চর্চা! সৌন্দর্যের আসল সংজ্ঞা কী? তামান্নার প্রশ্নে সদগুরুর উত্তর ঘিরে চর্চা
তাঁর দুধ সাদা শরীর নিয়ে এত চর্চা! সৌন্দর্যের আসল সংজ্ঞা কী? তামান্নার প্রশ্নে সদগুরুর উত্তর ঘিরে চর্চা

সব মিলিয়ে বাঙালি বিয়ের ঐতিহ্য এবং আধুনিক রাজকীয় সাজের মেলবন্ধনে স্মরণীয় হয়ে রইল ঋষি ও বিপাশার বিয়ের অনুষ্ঠান। নতুন জীবনের শুরুতে এই তারকা দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁদের অনুরাগী ও পরিচিতজনেরা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক