মোবাইল রিচার্জের খরচ কমাতে গ্রাহকদের জন্য দারুণ সুযোগ নিয়ে এল Airtel। একটি রিচার্জ করলেই পাওয়া যেতে পারে দ্বিতীয় রিচার্জ সম্পূর্ণ বিনামূল্যে। সংস্থার বিশেষ Buy 1 Get 1 Free অফারের মাধ্যমে নির্বাচিত গ্রাহকরা ৩৪৯ টাকা এবং ৩৯৯ টাকার প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে অতিরিক্ত একটি রিচার্জের সুবিধা পেতে পারেন। অর্থাৎ, একবার টাকা খরচ করেই মিলতে পারে টানা ৫৬ দিনের রিচার্জের সুবিধা।
তবে এই অফারটি Airtel-এর সমস্ত গ্রাহকদের জন্য নয়। নির্দিষ্ট কিছু গ্রাহকই এই বিশেষ অফারের সুবিধা পাচ্ছেন। তাও আবার সীমিত সময়ের জন্য Airtel Thanks অ্যাপে পাওয়া যাচ্ছে এই সুযোগ। চলুন জেনে নেওয়া যাক, ৩৪৯ টাকা ও ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা রয়েছে।
Airtel-এর ৩৪৯ টাকার প্ল্যানে কী কী সুবিধা?
Airtel-এর ৩৪৯ টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে হাই-স্পিড ডেটা পাবেন। পাশাপাশি রয়েছে আনলিমিটেড লোকাল ও STD কলিং এবং প্রতিদিন ১০০টি SMS পাঠানোর সুবিধা। প্ল্যানটির সাধারণ মেয়াদ ২৮ দিন। এছাড়াও, Airtel-এর ৫জি নেটওয়ার্ক উপলব্ধ এলাকায় যোগ্য গ্রাহকরা আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহারের সুবিধা পেতে পারেন। শুধু তাই নয়, এই প্ল্যানের সঙ্গে রয়েছে ১২ মাসের Adobe Express Premium সাবস্ক্রিপশন। এর পাশাপাশি বিনামূল্যে পাওয়া যাবে HelloTunes এবং Airtel Safe পরিষেবা। Airtel Safe-এর মাধ্যমে স্প্যাম কল সম্পর্কে সতর্কবার্তা, প্রতারণামূলক লিঙ্ক ব্লক করা এবং OTP জালিয়াতি শনাক্ত করার মতো নিরাপত্তা সুবিধাও পাওয়া যাবে।
৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানে কী থাকছে?
অন্যদিকে, ৩৯৯ টাকার প্রিপেইড প্ল্যানেও রয়েছে আকর্ষণীয় সুবিধা। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। গ্রাহকরা পাবেন আনলিমিটেড লোকাল ও STD কলিং এবং প্রতিদিন ১০০টি SMS পাঠানোর সুবিধা। এই প্ল্যানের অন্যতম আকর্ষণ হল আনলিমিটেড ৪জি ও ৫জি ডেটা ব্যবহারের সুবিধা। অর্থাৎ, নির্দিষ্ট দৈনিক ডেটা লিমিটের চিন্তা ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যোগ্য গ্রাহকরা।
কীভাবে পাবেন Airtel-এর Buy 1 Get 1 Free অফার?
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বিশেষ অফারটি Airtel-এর প্রত্যেক গ্রাহকের জন্য চালু করা হয়নি। নির্বাচিত গ্রাহকরাই শুধুমাত্র এই সুবিধা পাচ্ছেন। আপনি এই অফারের আওতায় রয়েছেন কি না, তা জানতে প্রথমে নিজের স্মার্টফোনে Airtel Thanks অ্যাপ খুলুন। এরপর ৩৪৯ টাকা অথবা ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি দেখুন। সেখানে যদি ‘1+1 Recharge Free’ ট্যাগ দেখতে পান, তাহলে আপনি এই বিশেষ অফারের জন্য যোগ্য।
অর্থাৎ, একটি রিচার্জের দামেই দ্বিতীয় রিচার্জ বিনামূল্যে পাওয়ার সুযোগ রয়েছে। তবে অফারটি সীমিত সময়ের জন্য উপলব্ধ হওয়ায় রিচার্জ করার আগে অবশ্যই Airtel Thanks অ্যাপে সমস্ত শর্ত ও সুবিধা যাচাই করে নিন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.