iQOO 16: ভারতে আসছে নতুন ফ্ল্যাগশিপ! দাম হতে পারে ১ লাখ টাকা, কী কী থাকছে ফোনে?

চিনে ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছে iQOO 16। এবার ভারতের বাজারেও ফোনটি আসতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। এক টিপস্টারের দাবি, ভারতে iQOO 16-এর টেস্টিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফোনটির ভারতীয় লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে।

iQOO 16

তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন ফোনটির দাম নিয়ে। চিনে iQOO 16-এর বেস মডেলের দাম শুরু হয়েছে CNY 5,999 থেকে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৮৬,০০০ টাকা। যদিও ভারতে ফোনটির দাম আরও বেশি হতে পারে বলে দাবি করা হচ্ছে। টিপস্টারের অনুমান, iQOO 16-এর দাম প্রায় ১ লক্ষ টাকার কাছাকাছি রাখা হতে পারে। যদি সত্যিই এমনটা হয়, তাহলে ফোনটির দাম নিয়ে ক্রেতাদের মধ্যে প্রশ্ন উঠতে পারে। কারণ, গত বছর লঞ্চ হওয়া iQOO 15-এর দাম ভারতে শুরু হয়েছিল ৭২,৯৯৯ টাকা থেকে। অর্থাৎ নতুন মডেলের দাম আগের প্রজন্মের তুলনায় বেশ কিছুটা বাড়তে পারে।

তবে স্পেসিফিকেশনের দিক থেকে iQOO 16 যথেষ্ট শক্তিশালী। ফোনটিতে রয়েছে ৬.৮৫ ইঞ্চির Samsung M16 AMOLED ডিসপ্লে। এই স্ক্রিনে 1440×3168 পিক্সেল রেজোলিউশন, ১৬৫Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ১০,০০০ নিট ব্রাইটনেস সাপোর্ট রয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট। এর সঙ্গে থাকছে ১২GB ও ১৬GB RAM এবং ২৫৬GB, ৫১২GB ও ১TB স্টোরেজ অপশন।

ক্যামেরার ক্ষেত্রেও ফ্ল্যাগশিপ ফিচার থাকছে। পিছনে রয়েছে OIS-সহ ৫০MP প্রাইমারি ক্যামেরা, OIS ও ৩x অপটিক্যাল জুম-সহ ৫০MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং অটোফোকাস-সহ ৫০MP আল্ট্রাওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৩২MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটির অন্যতম আকর্ষণ এর বিশাল ৮,৪০০mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে ১০০W ওয়্যার্ড এবং ৪০W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। সফটওয়্যারের দিক থেকে iQOO 16-এ Android 17-এর উপর OriginOS 7 পাওয়া যাবে।

এখন দেখার বিষয়, ভারতে শেষ পর্যন্ত iQOO 16-এর দাম কত রাখা হয়। প্রায় ১ লক্ষ টাকার দাম হলে এই ফোনটি সরাসরি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সেগমেন্টে প্রতিযোগিতা করবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক