‘নিজেকে নতুন করে চিনলাম’, বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে জীবনে বড় পরিবর্তনের কথা জানালেন রণিতা

‘বিগ বস্’-এর বাড়িতে বেশ কিছু দিন কাটানোর পর অবশেষে বাইরে বেরিয়ে এসেছেন অভিনেত্রী রণিতা। এই রিয়্যালিটি শোয়ে তাঁর যাত্রা শেষ হলেও, সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে ফিরেছেন তিনি। নিজের রাগ নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে অল্পতে সন্তুষ্ট থাকা— বিগ বসের বাড়িতে গিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন অভিনেত্রী। কলকাতায় ফিরে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন তিনি।

রণিতার কথায়, বিগ বসের বাড়িতে যাওয়ার অভিজ্ঞতা তাঁর কাছে একেবারেই অন্য রকম। নিজের সম্পর্কে অনেক নতুন বিষয় জানতে পেরেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, আগে ছোটখাটো বিষয়েও খুব সহজে রেগে যেতেন। রাগের কারণে শারীরিক সমস্যাও বাড়ত। বিশেষ করে মাইগ্রেনের যন্ত্রণায় ভুগতে হত তাঁকে।

গত দেড় বছর ধরে নিজের এই স্বভাব পরিবর্তনের চেষ্টা করছিলেন রণিতা। নিয়মিত চ্যান্টিংয়ের মাধ্যমেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছেন। বিগ বসের বাড়িতে গিয়ে বুঝতে পেরেছেন, নিজের উপর অনেকটাই নিয়ন্ত্রণ আনতে পেরেছেন তিনি। অভিনেত্রীর মতে, এই অভিজ্ঞতা তাঁর ব্যক্তিগত জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। বিগ বসের বাড়িতে সময় কাটানোর পর দৈনন্দিন জীবনেও কিছুটা পরিবর্তন এসেছে রণিতার। বাড়ি ফিরে খাওয়া-দাওয়া এবং ঘুমের সময় এখনও ঠিকমতো বুঝে উঠতে পারছেন না তিনি। এমনকি ঘুমের মধ্যেও মাঝেমধ্যে বিগ বসের বাড়ির পোষ্যের চিৎকারের শব্দ কানে ভেসে আসে বলে জানিয়েছেন অভিনেত্রী।

ওই বাড়িতে ঘড়ি না থাকায় সময়ের হিসাব রাখা কঠিন ছিল। পাশাপাশি সেখানে খাবারদাবার নিয়েও সব সময় নিজের পছন্দমতো বেছে নেওয়ার সুযোগ থাকত না। রণিতার কথায়, এই অভিজ্ঞতা তাঁকে অল্পতে সন্তুষ্ট থাকতে শিখিয়েছে। অনেক বিকল্পের মধ্যে থেকে পছন্দ করার পরিবর্তে যা পাওয়া যায়, তা নিয়েই খুশি থাকতে শিখেছেন তিনি। বিগ বসের বাড়িতে প্রতিযোগিতার প্রসঙ্গে রণিতা জানিয়েছেন, তাঁর লড়াই কখনও ব্যক্তিগত জনপ্রিয়তা নিয়ে ছিল না। অভিনেত্রী হিসেবে দর্শকদের ভালবাসা পেলেও, তিনি সেখানে নিজের আসল ব্যক্তিত্ব নিয়েই থেকেছেন। কোনও মুহূর্তেই অভিনয় করার চেষ্টা করেননি।

অন্য দিকে, তনুশ্রীকে যথেষ্ট শক্তিশালী প্রতিযোগী বলে মনে করেন রণিতা। তাঁর মতে, প্রথম দিন থেকেই তনুশ্রী দর্শকদের মন জয় করতে পেরেছেন। রণিতা মনে করেন, তিনি যদি আরও আগে বিগ বসের বাড়িতে প্রবেশ করতেন কিংবা আরও কিছুটা সময় পেতেন, তা হলে হয়তো প্রতিযোগিতায় আরও শক্তিশালী হয়ে উঠতে পারতেন। তবে নিজের আবেগ ধরে রাখতে না পারাটাই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ ছিল।

বিগ বসের বাড়ির অন্যান্য প্রতিযোগীদের নিয়েও খোলামেলা মতামত জানিয়েছেন অভিনেত্রী। রাজবীরের এনার্জি এবং সৌরভ দাসের ভারসাম্য বজায় রেখে খেলার প্রশংসা করেছেন তিনি। তবে রাজবীরকে টাস্কের সময় আক্রমণাত্মক আচরণ কমানোর পরামর্শ দিয়েছেন। সৌরভের ক্ষেত্রে তাঁর মত, সহজে বন্ধুদের বিশ্বাস করে ফেলা এই খেলায় সমস্যার কারণ হতে পারে। দুর্নিবার সাহার কথা বলার দক্ষতায় মুগ্ধ রণিতা। তাঁর মতে, দুর্নিবার অত্যন্ত সুন্দরভাবে নিজের বক্তব্য সাজিয়ে বলতে পারেন। তবে নিজের উপর মাঝেমধ্যে অকারণে রেগে যাওয়ার প্রবণতা কমানো উচিত তাঁর।

জিতু কমলের ইতিবাচক দিক হিসেবে ভুল করলে ক্ষমা চাওয়ার মানসিকতার প্রশংসা করেছেন রণিতা। তবে একই ভুল বারবার করার প্রবণতা এবং নিজেকে রাজা মনে করার বিষয়টি তাঁর অপছন্দ। সৃজলা গুহর সঙ্গে তাঁর পোষ্যকে নিয়ে অনেক কথা হয়েছে বলেও জানিয়েছেন অভিনেত্রী। পোষ্যকে বাড়িতে রেখে বিগ বসের বাড়িতে থাকা যে কতটা কঠিন, তা উপলব্ধি করেছেন তিনি। তবে রেগে গেলে সৃজলার শব্দচয়নে সমস্যা হয় বলে মনে করেন রণিতা। নিরঞ্জনকে মিষ্টি স্বভাবের মানুষ বলে বর্ণনা করেছেন তিনি। তবে হেরে গেলে রাগ নিয়ন্ত্রণ করতে না পারার বিষয়টি তাঁর নেতিবাচক দিক বলে মনে করেন অভিনেত্রী।

অন্য দিকে, মনামী ঘোষের কাছ থেকে নিজেকে ভালবাসতে এবং নিজের যত্ন নিতে শিখেছেন রণিতা। তাঁর মতে, কী ভাবে নিজেকে ভাল রাখতে হয়, তা মনামীর কাছ থেকে শেখার মতো। তবে মাঝেমধ্যে অন্যের কিছু কথা নিজের দিকে টেনে নিয়ে কষ্ট পাওয়ার প্রবণতা কমানো উচিত মনামীর।

‘ভীষণ ফাঁকা লাগে’, ধর্মেন্দ্রকে ছাড়া এক বছর! প্রথম মৃত্যুবার্ষিকীতে স্বামীকে স্মরণ করে আবেগঘন হেমা মালিনী
‘ভীষণ ফাঁকা লাগে’, ধর্মেন্দ্রকে ছাড়া এক বছর! প্রথম মৃত্যুবার্ষিকীতে স্বামীকে স্মরণ করে আবেগঘন হেমা মালিনী

সব মিলিয়ে বিগ বসের বাড়ি থেকে ট্রফি নিয়ে ফিরতে না পারলেও, নিজের জীবনের জন্য বেশ কিছু মূল্যবান শিক্ষা নিয়ে ফিরেছেন রণিতা। বিশেষ করে রাগ নিয়ন্ত্রণ, নিজের আবেগ সামলানো এবং অল্পতে খুশি থাকার উপলব্ধিই তাঁর কাছে এই যাত্রার সবচেয়ে বড় প্রাপ্তি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক