Dev: একই ফ্রেমে ‘দুই মেদিনীপুরপুত্র’: গণেশ পুজোয় দেবের বাসভবনে শুভেন্দু, তুঙ্গে রাজনৈতিক সৌজন্য

Dev: গণেশ পুজো উপলক্ষ্যে রাজনৈতিক সৌজন্যের এক অনন্য ছবি সামনে এলো শহরের বুকে। টলিউড অভিনেতা তথা ঘাটালের তারকা তৃণমূল সাংসদ দেবের (Dev) দক্ষিণ কলকাতার বাসভবনে আয়োজিত গণেশ পুজোয় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

​উৎসবের মরসুমে রাজনৈতিক মতপার্থক্য ও দলীয় তিক্ততা ভুলে মুখ্যমন্ত্রীকে দেবের বাড়িতে যেতে দেখা যায়। সেখানে পৌঁছালে দেব এবং তার পরিবার মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। পুজোমণ্ডপে কিছু সময় কাটানোর পাশাপাশি সিদ্ধিদাতা গণেশের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন মুখ্যমন্ত্রী।

​পুজো শেষে দেবের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্যমূলক আলাপচারিতায় অংশ নেন শুভেন্দু অধিকারী। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ রাজ্যের সাংস্কৃতিক চর্চা ও অন্যান্য সামাজিক বিষয় নিয়ে কথা হয় বলে জানা গিয়েছে। আসলে রাজনৈতিক দল আলাদা হলেও তাদের মধ্যে আন্তরিক সম্পর্ক রয়েছে।

পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব বলেন, ‘উৎসব সবার, এখানে রাজনীতির কোনো স্থান নেই। মুখ্যমন্ত্রী আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন, এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।’ পরে সেসব ছবি পোস্ট করে লেখেন, ‘ধন্যবাদ দাদা আমার বাড়ির পুজোতে আসার জন্য। ভগবানের কাছে প্রার্থনা করি সবার ভালো হোক, রাজ্যের ভালো হোক।’

​অন্যদিকে, এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অলিন্দে চর্চা শুরু হলেও বিষয়টিকে সম্পূর্ণ ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। শুভেন্দু অধিকারী ও দেব দুই ‘মেদিনীপুরপুত্র’ হওয়ার সূত্রে তাদের এই ব্যক্তিগত ও সামাজিক মেলবন্ধন উৎসবের আবহে এক নতুন মাত্র যোগ করেছে। 

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক