সাঁতার শিখতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ঢাকুরিয়ার সুইমিং ক্লাবে জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

সাঁতার শেখার সময় জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রের। মৃত কিশোরের নাম সরিপ ঘোষ (১৬)। শুক্রবার বিকেলে ঢাকুরিয়ার রবীন্দ্র সরোবরের একটি সুইমিং ক্লাবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, ক্লাব কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই বিপত্তি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টে থেকে ৫টার মধ্যে ঘটনাটি ঘটে। অন্যান্য দিনের মতো এদিনও সাঁতার শেখার জন্য ওই ক্লাবে গিয়েছিল সরিপ। সেই সময় পুলে আন্ডারওয়াটার প্রশিক্ষণ চলছিল বলে জানা গিয়েছে। অভিযোগ, প্রশিক্ষণের মধ্যেই কোনওভাবে জলে তলিয়ে যায় ১৬ বছরের ওই কিশোর।

কিছুক্ষণ পর সরিপ পুল থেকে উঠে না আসায় বিষয়টি প্রশিক্ষকদের নজরে আসে। এরপরই শুরু হয় খোঁজাখুঁজি। শেষপর্যন্ত অচৈতন্য অবস্থায় পুল থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা সরিপকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন,
দূরত্ব মাত্র দেড় কিলোমিটার! গঙ্গা-পদ্মা মিশে গেলে নিশ্চিহ্ন হতে পারে বহু এলাকা, নিউ ফরাক্কার ধস ঘিরে বড় আশঙ্কা

ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
ঘটনার পরই ক্লাবের প্রশিক্ষণ ব্যবস্থা এবং নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের অভিযোগ, আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় প্রশিক্ষকদের পর্যাপ্ত নজরদারি ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। কীভাবে ওই কিশোর জলে তলিয়ে গেল এবং দীর্ঘ সময় বিষয়টি কেন নজরে এল না, তা নিয়েও প্রশ্ন তুলেছে পরিবার।

ঘটনার তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ। ঠিক কী কারণে সরিপ জলে তলিয়ে গেল, প্রশিক্ষণের সময় সেখানে কারা উপস্থিত ছিলেন এবং নিরাপত্তার ক্ষেত্রে কোনও গাফিলতি হয়েছিল কি না—সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং কারও গাফিলতি ছিল কি না, তা স্পষ্ট হবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক