লরিতে গাড়ির ধাক্কা! কেরলমে মৃত্যু ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার, তামিলনাড়ু থেকে কেন গিয়েছিলেন তাঁরা?

কেরলমে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল আট ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। শুক্রবার রাতে ত্রিশূরে ৬৬ নম্বর জাতীয় সড়কে একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে পড়ুয়াদের গাড়ি। দুর্ঘটনার অভিঘাতে গাড়িটি কার্যত দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ছ’জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ত্রিশূরের ৬৬ নম্বর জাতীয় সড়কের এক পাশে একটি লরি দাঁড় করানো ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, রাস্তার ধারে লরিটি বেআইনি ভাবে পার্ক করা হয়েছিল। দুর্ঘটনার পর থেকেই লরির চালক পলাতক। জানা গিয়েছে, লরিটি মহারাষ্ট্র থেকে এসেছিল।

শুক্রবার রাত প্রায় ১১টা ৪০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, পড়ুয়াদের গাড়িটি গুরুভায়ুর মন্দিরের দিক থেকে কোডুংগাল্লুরের দিকে যাচ্ছিল। সেই সময় জাতীয় সড়কের এক পাশে চলছিল রাস্তা সংস্কারের কাজ। সেখানে ব্যারিকেডও দেওয়া হয়েছিল। তার কাছেই রাস্তার ডান দিকে লরিটি দাঁড় করানো ছিল।

আরও পড়ুন,
সাঁতার শিখতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ঢাকুরিয়ার সুইমিং ক্লাবে জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পড়ুয়াদের গাড়িটি যথেষ্ট গতিতে চলছিল। রাতের অন্ধকারে রাস্তার ব্যারিকেড চালকের নজরে না আসায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা মেরে থাকতে পারে। তবে অন্য কোনও কারণে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে পুলিশ। লরিটি বেআইনি ভাবে পার্ক করার অভিযোগের পাশাপাশি চালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় অনিচ্ছাকৃত হত্যার মামলা রুজু করা হয়েছে।

মৃত আট পড়ুয়ার প্রত্যেকেই তামিলনাড়ুর ডিন্ডিগুল শহরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিলেন। এখনও পর্যন্ত ছ’জনের পরিচয় জানা গিয়েছে। তাঁদের মধ্যে সূর্য, যুবসঞ্জিত, বিশ্ব এবং জহুয়া ডিন্ডিগুলের বাসিন্দা। অন্যদিকে, সন্তোষ এবং প্রসন্ন মাদুরাইয়ের বাসিন্দা। বাকি দু’জনের পরিচয় এখনও জানা যায়নি।পড়ুয়াদের কলেজের পরিচয়পত্রের মাধ্যমে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। কিন্তু চাঞ্চল্যকর বিষয় হল, তাঁদের অনেকের পরিবারই জানত না যে তাঁরা তামিলনাড়ু থেকে কেরলমে গিয়েছিলেন। ঠিক কী কারণে তাঁরা কেরলমে গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। কেন এবং কার সঙ্গে তাঁরা কেরলমে গিয়েছিলেন, সে বিষয়েও তদন্ত চলছে।

আরও পড়ুন,
দূরত্ব মাত্র দেড় কিলোমিটার! গঙ্গা-পদ্মা মিশে গেলে নিশ্চিহ্ন হতে পারে বহু এলাকা, নিউ ফরাক্কার ধস ঘিরে বড় আশঙ্কা

মৃতদের পরিবারের সদস্যেরা ত্রিশূর মেডিক্যাল কলেজে পৌঁছনোর পর দেহগুলির ময়নাতদন্ত করা হবে। একইসঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং পড়ুয়াদের কেরল সফরের উদ্দেশ্যও খতিয়ে দেখছে পুলিশ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক