শুক্রতে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও! টানা তিন দিন ছুটিতে কর্মীরা

সপ্তাহের শেষ কর্মদিবসেই দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। শুক্রবার, ১১ সেপ্টেম্বর ধর্মঘটের পথে যাচ্ছেন ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস’ (ইউএফবিইউ)। সংগঠনগুলির দাবি, কেন্দ্রের কাছে দীর্ঘদিন ধরে একাধিক দাবি জানানো হলেও এখনও সেগুলি কার্যকর হয়নি।

ইউএফবিইউ-র অন্যতম প্রধান দাবি হল সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং পরিষেবা চালু করা অর্থাৎ শনিবার-রবিবার মিলিয়ে প্রতি সপ্তাহে দু’দিন ছুটি। বর্তমানে দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ফলে শুক্রবারের ধর্মঘটের পর শনিবার ও রবিবারের সাপ্তাহিক ছুটি থাকায় কর্মীদের টানা তিন দিন ছুটি হতে চলেছে।

ইউএফবিইউ জানিয়েছে, ২০২৪ সালেই পাঁচ দিনের ব্যাঙ্কিং সপ্তাহ চালুর বিষয়ে চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী সোম থেকে শুক্রবার কাজের সময় প্রতিদিন ৪০ মিনিট করে বাড়ানোর বিষয়ে কর্মী সংগঠনগুলিও সম্মতি জানিয়েছিল। কিন্তু চুক্তিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হলেও এখনও চূড়ান্ত অনুমোদন মেলেনি বলে অভিযোগ।

পাশাপাশি কাজের ভিত্তিতে উৎসাহ ভাতা দেওয়ার নীতিতেও পরিবর্তনের দাবি জানিয়েছে সংগঠনগুলি। কর্মী সংগঠনগুলির অভিযোগ, বর্তমানে যে পদ্ধতিতে উৎসাহ ভাতা দেওয়ার কথা বলা হয়েছে, তাতে বহু কর্মী বঞ্চিত হতে পারেন। যদিও এই নীতি আপাতত স্থগিত রেখেছে কেন্দ্র।

১১ সেপ্টেম্বরের ধর্মঘটে সরকারি ব্যাঙ্কের পাশাপাশি বেসরকারি ব্যাঙ্কও বন্ধ রাখার দাবি জানিয়েছে ইউএফবিইউ। ফলে ওই দিন ব্যাঙ্কের শাখাগুলিতে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি এটিএম পরিষেবাতেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গেও ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়বে বলে আশা করছেন ব্যাঙ্ক কর্মী সংগঠনের নেতারা। বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ় অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রাজেন নাগ জানিয়েছেন, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মঘট সর্বাত্মক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, ১১ সেপ্টেম্বরের ধর্মঘটের পরেও দাবি পূরণ না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইউএফবিইউ। সংগঠনের ঘোষণা অনুযায়ী, সেপ্টেম্বরের ২৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত টানা তিন দিনের ধর্মঘট হতে পারে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ব্যাঙ্ক পরিষেবা টানা পাঁচ দিন বন্ধ থাকার পরিস্থিতি তৈরি হতে পারে।

আরও পড়ুন,
‘বাগেশ্বর বাবা’র ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেপ্তারের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

তাতেও কেন্দ্র দাবি না মানলে আগামী ২৬ অক্টোবর থেকে লাগাতার ব্যাঙ্ক ধর্মঘটের হুমকিও দিয়েছে ইউএফবিইউ। ফলে আগামী দিনে ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে আরও বড় অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক