ইংল্যান্ডে এক স্কুলশিক্ষিকার বিরুদ্ধে ১৬ বছর বয়সি এক ছাত্রের সঙ্গে অনৈতিক ঘনিষ্ঠ সম্পর্ক এবং নিজের পদের অপব্যবহারের অভিযোগ উঠেছে। ‘দুষ্টু’ মেসেজের মাধ্যমে সম্পর্কের সূত্রপাত বলে অভিযোগ। পরে সেই সম্পর্ক শারীরিক ঘনিষ্ঠতায় গড়ায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।
ঘটনাটি ইংল্যান্ডের সাউদ্যাম্পটনের বিটার্ন পার্ক স্কুলের। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ৩০ বছর বয়সি শারীরশিক্ষার শিক্ষিকা ব্রনওয়েন জেমস। অভিযোগ, ওই স্কুলের ১৬ বছর বয়সি এক ছাত্র প্রথমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটে শিক্ষিকাকে একাধিকবার অ্যাড করার অনুরোধ পাঠায়। প্রথমে সেই অনুরোধ গ্রহণ না করলেও পরে তা মেনে নেন ব্রনওয়েন।
এর পর থেকেই দু’জনের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে বলে অভিযোগ। মেসেজ চালাচালির সূত্রে ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে একসঙ্গে বাইরে যাওয়া এবং গাড়িতে ঘনিষ্ঠ হওয়ার মতো ঘটনাও ঘটতে থাকে বলে আদালতে অভিযোগ উঠেছে। এমনকি টেলিভিশনে উইম্বলডন দেখার সময়ও দু’জনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল বলে অভিযোগ।
তবে সম্পর্কের বিষয়টি নিয়ে দু’জনের দৃষ্টিভঙ্গি এক ছিল না বলেই দাবি করা হয়েছে। অভিযোগ, ১৬ বছর বয়সি ছাত্রটি শিক্ষিকাকে ভালোবেসে ফেলেছিল। অন্যদিকে ব্রনওয়েনের উদ্দেশ্য শুধুমাত্র শারীরিক সম্পর্ক ছিল বলে পরে তার মনে হয়। এমনকি শিক্ষিকার সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন বলে অভিযোগ।
পরবর্তীতে বিষয়টি নিয়ে ভুল বুঝতে পেরে ওই ছাত্র সম্পর্ক থেকে বেরিয়ে আসে। এরপরই সে পরিচিতদের কাছে গোটা ঘটনা জানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে বিষয়টি আদালতে পৌঁছয়।
আরও পড়ুন,
নেপালের হড়পা বানে ধ্বংসস্তূপের নীচে ৬০ ঘণ্টা! জীবিত উদ্ধার মনীষা, মা-বাবাকে দেখেই অভিমানের প্রশ্ন
আদালতে আইনজীবীদের তরফে দাবি করা হয়েছে, শিক্ষিকা নিজের অবস্থানের সুযোগ নিয়ে ছাত্রটির উপর প্রভাব খাটাতেন। এমনকি তাকে কিছু ক্ষেত্রে জোর করে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হত বলেও অভিযোগ। নিজের পদের অপব্যবহারের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
তবে আদালতে দাঁড়িয়ে ব্রনওয়েন জেমস তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে মোট চারটি ধারায় অভিযোগ আনা হয়েছে। বর্তমানে ইংল্যান্ডের উইনচেস্টার ক্রাউন কোর্টে মামলাটির শুনানি চলছে। আদালতের চূড়ান্ত রায়ের আগে অভিযোগগুলিকে প্রমাণিত ঘটনা হিসেবে ধরা যাচ্ছে না।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.