চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় আমেরিকার ফ্লোরিডা। নিজের ছেলেকে যৌন সম্পর্কে বাধ্য করার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। পুলিশি তদন্তে উঠে এসেছে, ছেলে ১৮ বছর বয়সে পৌঁছনোর পর থেকে তাঁদের মধ্যে একাধিকবার যৌন সম্পর্ক তৈরি হয়েছিল বলে অভিযোগ। ঘটনার কথা প্রকাশ্যে আসার পর মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম ক্রিস্টিনা ক্লিমেন্স। তাঁর বয়স ৪৬ বছর। তাঁর ছেলে শেন ক্লিমেন্সের বয়স ২২। সম্প্রতি ছেলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলে পুলিশে ফোন করেছিলেন ক্রিস্টিনা। তাঁর অভিযোগের ভিত্তিতেই শেনকে আটক করে পুলিশ।
তবে জিজ্ঞাসাবাদের সময় সম্পূর্ণ ভিন্ন দাবি করেন শেন। তাঁর বক্তব্য, ১৮ বছর বয়সে পৌঁছনোর পর থেকেই তাঁর মা তাঁকে শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করতেন। বিষয়টি জানার পর পুলিশ দু’জনকেই আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে।
পুলিশের দাবি, জেরায় ক্রিস্টিনা স্বীকার করেন যে, ছেলে ১৮ বছর বয়সে পৌঁছনোর পর তাঁদের মধ্যে যৌন সম্পর্ক তৈরি হয়েছিল। তাঁর দাবি, দু’জনের সম্মতিতেই ১০০ বারেরও বেশি এই সম্পর্ক হয়েছিল।
ঘটনাটি আরও চাঞ্চল্য তৈরি করেছে কারণ, এতদিন ধরে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের অজানাই ছিল বলে জানা গিয়েছে। ক্রিস্টিনার স্বামী পুলিশকে জানান, তাঁদের সংসার স্বাভাবিকই ছিল বলে তিনি মনে করতেন। তবে তাঁর স্ত্রী এবং ছেলে প্রায়ই ঘরের দরজা বন্ধ করে একসঙ্গে সময় কাটাতেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলেও এর পিছনে এমন ঘটনা থাকতে পারে, তা তিনি কল্পনাও করেননি বলে জানিয়েছেন।
এই ঘটনায় ক্রিস্টিনার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং ব্যভিচারের অভিযোগও আনা হয়েছে। আদালত তাঁকে ৬,২৫০ ডলারের বন্ডে জামিন দিয়েছে। অন্যদিকে শেনের বিরুদ্ধেও গার্হস্থ্য হিংসার একটি অভিযোগ রয়েছে এবং তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। মামলায় ওঠা অভিযোগগুলির সত্যতা আদালতে প্রমাণিত হওয়া এখনও বাকি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.