Lifestyle: গরমে দ্রুত পচছে সবজি? তাজা রাখতে FSSAI জানাল সহজ ৩ উপায়

গ্রীষ্মের দাবদাহে নাজেহাল শুধু মানুষই নয়, দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে বাজার থেকে আনা আনাজপাতিও। সকালে কেনা টাটকা সবজি বিকেলের মধ্যেই শুকিয়ে যাওয়া, কালচে হয়ে পচে ওঠা বা নরম হয়ে যাওয়ার মতো সমস্যা এখন প্রায় প্রতিটি ঘরের পরিচিত ছবি। অতিরিক্ত তাপমাত্রা ও বাতাসে আর্দ্রতার মাত্রা বেড়ে যাওয়ায় সবজিতে দ্রুত ব্যাকটিরিয়া ও ছত্রাক জন্মায়। ফলে স্বাভাবিকের তুলনায় অনেক কম সময়েই নষ্ট হয়ে যায় শাকসবজি।

এই পরিস্থিতিতে খাদ্য সুরক্ষা নিয়ে কাজ করা সরকারি সংস্থা Food Safety and Standards Authority of India বা FSSAI কয়েকটি কার্যকর উপায় জানিয়েছে, যা মেনে চললে গরমের মধ্যেও অনেকটা বেশি সময় সবজি সতেজ রাখা সম্ভব।

সবজি ধুয়ে ভেজা অবস্থায় ফ্রিজে নয়

Lifestyle: গরমে দ্রুত পচছে সবজি? তাজা রাখতে FSSAI জানাল সহজ ৩ উপায়
Lifestyle: গরমে দ্রুত পচছে সবজি? তাজা রাখতে FSSAI জানাল সহজ ৩ উপায়

অনেকেই বাজার থেকে ফিরে সবজি ধুয়ে সরাসরি ফ্রিজে রেখে দেন। কিন্তু এতে লাভের বদলে ক্ষতিই বেশি হয়। সবজির গায়ে জমে থাকা জল দ্রুত পচনের পরিবেশ তৈরি করে। তাই প্রথমে সবজি পরিষ্কার করে ধুয়ে নিলেও তা সম্পূর্ণ শুকনো না হওয়া পর্যন্ত সংরক্ষণ করা উচিত নয়। জল ঝরিয়ে ফ্যানের হাওয়ায় কিছুক্ষণ রেখে দিতে পারেন। প্রয়োজনে শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়াও ভাল।

শাকপাতা টাটকা রাখতে ব্যবহার করুন পেপার তোয়ালেl
ধনেপাতা, পুদিনা বা বিভিন্ন শাকজাতীয় সবজিতে স্বাভাবিকভাবেই কিছুটা আর্দ্রতা থাকে। এই অতিরিক্ত জলই দ্রুত পচনের কারণ হয়। তাই সংরক্ষণের আগে পেপার তোয়ালে বা ব্লটিং পেপারে মুড়ে রাখলে তা অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়। ফলে শাকপাতা দীর্ঘক্ষণ সতেজ থাকে। তবে খবরের কাগজ ব্যবহার না করাই ভাল, কারণ মুদ্রণের কালি খাবারের সঙ্গে মিশে শরীরের ক্ষতি করতে পারে।

প্লাস্টিকের ব্যাগ এড়িয়ে চলুন
বাজার থেকে আনা প্লাস্টিকের প্যাকেটে সবজি দীর্ঘক্ষণ রাখলে ভেতরে বাতাস চলাচল করতে পারে না। এর ফলে ভাপ জমে জল তৈরি হয় এবং দ্রুত পচন ধরে। এর বদলে নেট বা জালের ব্যাগ ব্যবহার করলে সবজির চারপাশে বাতাস চলাচল স্বাভাবিক থাকে। এতে আর্দ্রতা কম জমে এবং আনাজপাতি দীর্ঘ সময় ভাল থাকে।

বিশেষজ্ঞদের মতে, গরমকালে সামান্য সচেতনতা ও সঠিক সংরক্ষণ পদ্ধতি মেনে চললেই অনেকটাই কমানো যায় খাবার নষ্ট হওয়ার সমস্যা। এতে যেমন অর্থ সাশ্রয় হবে, তেমনই কমবে খাদ্যের অপচয়ও।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক