Weather Update: সকাল থেকেই তুমুল বৃষ্টি, বেলা বাড়তেই আরও বাড়বে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস

ছুটির সকালেই বদলে গেল আবহাওয়ার চিত্র। রবিবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তুমুল বৃষ্টি। কোথাও মাঝারি, কোথাও আবার মুষলধারে বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া। আচমকা বৃষ্টির জেরে এক ধাক্কায় কমেছে তাপমাত্রাও। ফলে ছুটির দিনে বাইরে বেরিয়ে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে।

কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টি
20260513 095601
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সেই মতো রবিবার সকাল হতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতার পাশাপাশি ভোর থেকেই হুগলির বিভিন্ন এলাকাতেও বৃষ্টি শুরু হয়েছে। কখনও মাঝারি, আবার কখনও ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে। দীর্ঘক্ষণ বৃষ্টির জেরে শহর ও শহরতলির রাস্তায় জল জমে দুর্ভোগের আশঙ্কাও তৈরি হয়েছে।

কোথায় রয়েছে নিম্নচাপ?
20260419 210242
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তিশালী হতে পারে। মঙ্গলবার সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর বুধবার ওড়িশা-অন্ধ্র উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে এই নিম্নচাপ।

এর প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ইতিমধ্যেই হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা
বৃষ্টি
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি চলতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। টানা বৃষ্টির জেরে নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কাও রয়েছে।

উপকূলবর্তী এলাকাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পাশাপাশি সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হতে পারে।

অন্যদিকে, বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ফলে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক