শ্রাবণ মাস হলো মহাদেবের মাস। এইসময় অনেকেই বাড়িতে মহাদেবের পুজো করে ও মহাদেবকে তুষ্ট করে। তবে পুজো দেওয়ার পাশাপাশি কিছু গাছ রয়েছে যা বাড়িতে লাগালে মহাদেব তুষ্ট হন। আর এই গাছগুলি লাগালে বাড়িতে সুখ ও শান্তি বিরাজ করে। মহাদেবের প্রিয় এই গাছগুলি হলো বেল, ধুতুরা, তুলসী ও শামি গাছ। তাই শ্রাবণ মাসে মহাদেবকে তুষ্ট করতে বাড়িতে লাগান এই গাছগুলি।
এই গাছগুলি শ্রাবণ মাসে লাগালে শিবের আশীর্বাদ পাওয়া যায়। তবে শুধু মহাদেব নয়, এর পাশাপাশি আশীর্বাদ মেলে দেবী লক্ষ্মীর। তাই শ্রাবণ মাসে বেল, ধুতুরা, তুলসী ও শামি গাছ লাগানো বেশ গুরুত্বপূর্ণ। এই গাছগুলির এক একটি আলাদা কাজে ব্যবহৃত হয়৷ প্রতিটি মহাদেবের পুজোতে নানান কাজে লাগানো হয়৷
সারা বছর শিবের পুজোর জন্য লাগে বেল পাতা। শিবের প্রিয় গাছ হলো বেল। তাই শ্রাবণ মাসে বাড়িতে বেল গাছ লাগালে মহাদেব সন্তুষ্ট হন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বেল গাছের পাতায় দেবী লক্ষ্মী বাস করেন৷ তাই বেল গাছ লাগালে শুধু মহাদেব নন, দেবী লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যায়।
শিবের আরেকটি প্রিয় গাছ হলো ধুতুরা। মহাদেবের পুজোয় ধুতুরা ফল লাগে। ধুতুরা গাছে মহাদেব বাস করেন। তাই শ্রাবণ মাসে যদি ধুতুরা গাছ লাগানো যায় তবে মহাদেব সন্তুষ্ট হন।
আরকটি উপকারী গাছ হলো তুলসী৷ এটি মহাদেবের প্রিয় গাছ। তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷ এই গাছ লাগালেও মহাদেব আশীর্বাদ করেন।
এর পাশাপাশি আরেকটি যে গাছ মহাদেবের প্রিয় তা হলো শামি গাছ। এটিও বাড়িতে লাগানো অত্যন্ত শুভ। এই গাছ লাগালে শনি দেবের আশীর্বাদও পাওয়া যায়। এই গাছ বাড়ির উত্তর দিকে লাগানো শুভ।
আরও পড়ুন,
*‘জীবনের কঠিন সময়ে পাশে পাইনি’, মালাইকার মনে কাকে ঘিরে আজও আক্ষেপ?

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.