প্রতিরক্ষায় ‘আত্মনির্ভর’ ভারত, এবার দেশের মাটিতেই তৈরি হতে পারে সুখোই এসইউ-৫৭

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে আরও এক বড় পদক্ষেপ। এবার দেশের মাটিতেই তৈরি হতে পারে রাশিয়ার অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই এসইউ-৫৭। এই প্রকল্প বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)।

সম্প্রতি হ্যালের চেয়ারম্যান রবি কোটা জানিয়েছেন, ভারতে সুখোই যুদ্ধবিমান তৈরির মতো বড় প্রকল্প বাস্তবায়নের জন্য সংস্থার প্রয়োজনীয় কারিগরি দক্ষতা, প্রশিক্ষিত কর্মী এবং পরিকাঠামো রয়েছে। ফলে রুশ যুদ্ধবিমানের যৌথ উৎপাদনের ক্ষেত্রে ভারতের মাটিতে উৎপাদন পরিকাঠামো তৈরির সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

ভারত-রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতার আবহেই এই উদ্যোগের তাৎপর্য আরও বেড়েছে। দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বিপাক্ষিক বৈঠকে সুখোই এসইউ-৫৭ যুদ্ধবিমান নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ভারতীয় বায়ুসেনার হাতে থাকা সুখোই-৩০ এমকেআই-এর আধুনিকীকরণ এবং এস-৪০০ ট্রায়াম্ফ ও প্যান্টসির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আমেরিকা সফরের সময় প্রধানমন্ত্রী মোদিকে এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমানের এফ-৩৫এ সংস্করণ বিক্রির প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, গত মার্চে ভারতকে এসইউ-৫৭ই-এর যৌথ উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব দেয় রাশিয়া।

জন্ম-মৃত্যু নিবন্ধনে আরও কড়া নিয়ম, ১ অক্টোবর থেকে কার্যকর সংশোধিত আইন
জন্ম-মৃত্যু নিবন্ধনে আরও কড়া নিয়ম, ১ অক্টোবর থেকে কার্যকর সংশোধিত আইন

এই দুই প্রস্তাবের মধ্যে ভারতের অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছিল। সূত্রের দাবি, দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগী রাশিয়ার প্রস্তাবের দিকেই দিল্লির আগ্রহ বেশি। সেই সূত্রেই ভারতের মাটিতে এসইউ-৫৭ তৈরির সম্ভাবনা সামনে এসেছে।

রাশিয়ার সুখোই ডিজাইন ব্যুরোর তৈরি এসইউ-৫৭ একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। আকাশ, স্থল এবং সমুদ্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য এটি তৈরি করা হয়েছে। প্রতিকূল আবহাওয়া এবং ইলেকট্রনিক যুদ্ধের পরিস্থিতিতেও দিন-রাত অভিযান চালানোর সক্ষমতা রয়েছে বিমানটির। কম দৃশ্যমানতার মধ্যেও কার্যকরভাবে কাজ করার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই যুদ্ধবিমানে।

ভারতে এসইউ-৫৭-এর উৎপাদন শুরু হলে তা শুধু দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতাকেই আরও গভীর করবে না, দেশের নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন পরিকাঠামো এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক