‘কলকাতা আমার অন্যতম প্রিয় শহর’, শহরে এসে অনুরাগীদের মন জয় নোরার!

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফতেহীকে এক ঝলক দেখতে শনিবার দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে উপচে পড়ল অনুরাগীদের ভিড়। বৃষ্টিভেজা দুপুর পেরিয়ে বিকেল হতেই তাঁকে ঘিরে উৎসাহ তুঙ্গে ওঠে। শহরের একটি বিপণির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতায় এসেছিলেন ‘দিলবর’ খ্যাত অভিনেত্রী। তাঁর উপস্থিতিতে কার্যত উৎসবের চেহারা নেয় গোটা এলাকা।

বলিউডে নিজের নাচের দক্ষতা এবং অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যেই আলাদা পরিচিতি তৈরি করেছেন নোরা। তাঁর জনপ্রিয়তা যে শুধু মুম্বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, কলকাতার অনুরাগীদের উচ্ছ্বাসেই তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। শনিবার নীল জিন্স এবং কালো ক্রপ টপে অনুষ্ঠানে হাজির হন অভিনেত্রী। চুলের সামনের দিকে ফ্রিঞ্জ এবং মুখে পরিচিত মিষ্টি হাসি নিয়ে অনুরাগীদের সামনে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা।

প্রিয় অভিনেত্রীকে সামনে পেয়ে অনেকেই মোবাইল ফোনে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন। অনুরাগীদের আবদার মেনে হাসিমুখে তাঁদের সঙ্গে সময় কাটান নোরা। তবে এ দিন সকলের নজর ছিল অভিনেত্রীর মুখে কলকাতা সম্পর্কে কী বার্তা শোনেন, সে দিকে।

অনুরাগীদের উদ্দেশে নোরা বলেন, “আপনাদের সকলকে দেখে খুব ভাল লাগছে। কলকাতা আমার অন্যতম প্রিয় শহর। সকলের জন্য অনেক ভালবাসা। এখানকার আমেজই আলাদা। কলকাতায় আসতে সবসময় ভাল লাগে।” শুধু কথাতেই নয়, উপস্থিত দর্শকদের উদ্দেশে হৃদয়ের ইমোজি দেখিয়েও নিজের ভালোবাসা প্রকাশ করেন তিনি।

অভিনেত্রীর মুখে কলকাতার প্রশংসা শুনে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুরাগীরা। কেউ কেউ আবার নোরার অভিনীত গান গেয়েও তাঁকে স্বাগত জানান। সম্প্রতি ‘জেলর ২’ ছবির ‘বিন্দাস’ গানে তাঁর নাচও দর্শক ও অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে।

ফিনালের আগে বড় ধাক্কা! এ সপ্তাহেই কি বিগ বসের ঘর ছাড়বেন রনিতা? ডবল এভিকশনে কি বাদ পড়বেন তনুশ্রীও?
ফিনালের আগে বড় ধাক্কা! এ সপ্তাহেই কি বিগ বসের ঘর ছাড়বেন রনিতা? ডবল এভিকশনে কি বাদ পড়বেন তনুশ্রীও?

সব মিলিয়ে, অল্প সময়ের জন্য কলকাতায় এলেও নিজের উপস্থিতি এবং শহর সম্পর্কে ভালোবাসার বার্তা দিয়ে অনুরাগীদের মনে বিশেষ জায়গা করে নিলেন নোরা ফতেহী।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক