পোশাক বিতর্কে কৃতির পাশে রাহুল গান্ধী, বললেন ‘মহিলারা কী পরবেন, সেটা তাঁদের সিদ্ধান্ত’
রাখি বন্ধন উপলক্ষে একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে অভিনেত্রী কৃতি শ্যাননের পোশাক নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, এবার তাতে রাজনৈতিক রং লাগল। কৃতির পোশাক নিয়ে বিজেপি সাংসদ কঙ্গনা রনৌতের সমালোচনার পর অভিনেত্রীর পাশে দাঁড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় কৃতির বক্তব্য শেয়ার করে মহিলাদের পোশাক এবং ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। … Read more