২০২৬ সালের দোল উৎসব শুধু রঙের আনন্দই নয়, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এক বিশেষ মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে। আগামী ৩ মার্চ দোলের দিনেই ঘটবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এটি হবে একটি অর্ধচন্দ্রগ্রহণ, যা ভারতের বেশ কিছু অঞ্চল থেকে দৃশ্যমান হবে। দুপুর ৩টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ।
জ্যোতিষ মতে, উৎসবের দিনে চন্দ্রগ্রহণের প্রভাব অত্যন্ত শক্তিশালী হয়। বিশেষ করে এই গ্রহণ তিনটি রাশির জন্য নিয়ে আসছে বড়সড় সুখবর। দীর্ঘদিনের আটকে থাকা কাজ, অর্থনৈতিক টানাপোড়েন ও ব্যক্তিগত জীবনের একঘেয়েমি কাটিয়ে নতুন রঙে রাঙতে চলেছে তাঁদের জীবন।
সিংহ রাশি:
দোলের দিন হওয়া এই চন্দ্রগ্রহণ সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। বিশেষ করে যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের খ্যাতি ও পরিচিতি বহুগুণে বাড়বে। সামাজিক ক্ষেত্রে প্রভাব বাড়ার পাশাপাশি সম্মানও জুটবে।
ব্যাঙ্কিং সেক্টরে কর্মরত মহিলা বা যাঁরা নিজস্ব ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরাও এই সময় বড়সড় লাভের মুখ দেখবেন। পদোন্নতির সম্ভাবনা প্রবল। ব্যবসা আরও বিস্তৃত হবে, আয় বাড়বে এবং ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস জোরদার হবে।
ধনু রাশি:
ধনু রাশির জাতকদের জন্য এই চন্দ্রগ্রহণ অর্থনৈতিক দিক থেকে আশীর্বাদস্বরূপ। দৈনিক আয় বাড়ার পাশাপাশি তৈরি হবে নতুন আয়ের উৎস। বহুদিন ধরে যে কাজ বা প্রকল্পের জন্য চেষ্টা করছেন, বারবার বাধা এলেও এবার তা সফল হতে চলেছে।
কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে, বসের নেক নজরে পড়বেন। ব্যক্তিগত জীবনেও সুখবর রয়েছে। যাঁরা সিঙ্গল, তাঁদের জীবনে নতুন প্রেমের আগমন ঘটতে পারে। আর যাঁরা সম্পর্কে রয়েছেন, তাঁদের বিয়ের আলোচনা পাকাপাকি হওয়ার সম্ভাবনা প্রবল।
মকর রাশি:
মকর রাশির জাতকদের জন্য এই চন্দ্রগ্রহণ নিয়ে আসবে জীবনের নতুন অধ্যায়। দীর্ঘদিনের একাকীত্ব কাটিয়ে সিঙ্গলদের জীবনে বিশেষ কারও আগমন ঘটতে পারে। সোলমেটের খোঁজ শেষ হওয়ার ইঙ্গিত দিচ্ছে গ্রহের অবস্থান।
কেরিয়ারের ক্ষেত্রেও মিলবে সুখবর। আয় বৃদ্ধি ও পদোন্নতির যোগ রয়েছে। ফলে বহুদিন ধরে যে বড় কেনাকাটার কথা ভাবছিলেন, তা এবার বাস্তবায়িত হবে। সম্পত্তি সংক্রান্ত জটিলতা বা আইনি সমস্যা থাকলে তা ধীরে ধীরে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে, দোলের দিন হওয়া এই চন্দ্রগ্রহণ সিংহ, ধনু ও মকর—এই তিন রাশির জীবনে আনন্দ, সাফল্য ও ভালোবাসার রং ছড়িয়ে দিতে চলেছে। রঙের উৎসবের সঙ্গে ভাগ্যের রং বদলাতে প্রস্তুত থাকুন।