Astro: ভালবাসার সপ্তাহে বিচ্ছেদের নীরব ইঙ্গিত? রাশি অনুযায়ী সঙ্গীর দূরে সরে যাওয়ার ভাষা

ভালবাসা জীবনের সবচেয়ে আবেগঘন অভিজ্ঞতাগুলির একটি। একাধিক বার প্রেমে পড়া যেমন স্বাভাবিক, তেমনই সম্পর্ক ভেঙে যাওয়াও জীবনেরই অংশ। কিন্তু সব সম্পর্ক সমান ভাবে শেষ হয় না। কেউ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আবার কেউ নীরবে দূরে সরে যান। আচরণের বদল, কথাবার্তার ছন্দ পাল্টে যাওয়া কিংবা আবেগের ঘাটতি—এই সবই অনেক সময় বিচ্ছেদের আগাম ইঙ্গিত বহন করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাশিচক্রের ১২টি রাশির মানুষেরা যেমন ভালবাসা প্রকাশ করেন ভিন্ন ভিন্ন ভাবে, তেমনই সম্পর্ক থেকে সরে যাওয়ার ধরনও আলাদা। ভালবাসার সপ্তাহে দেখে নেওয়া যাক, কোন রাশি কী ভাবে বিচ্ছেদের পথে হাঁটে।

মেষ
মেষ রাশির মানুষ হঠাৎ সিদ্ধান্তে বিশ্বাসী। দীর্ঘ দিন অসন্তোষ জমিয়ে রাখলেও তা প্রকাশ করেন না। কিন্তু এক সময় সহ্যের সীমা ছাড়ালে আচমকাই বিচ্ছেদের কথা জানিয়ে দেন। প্রস্তুতির সুযোগ না দিয়েই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন।

বৃষ
পরিবর্তন পছন্দ করেন না বৃষ রাশির জাতক-জাতিকারা। সম্পর্কের প্রতি টান কমে গেলেও তাঁরা থেকে যান অভ্যাসের টানে। তবে ধীরে ধীরে তাঁদের ব্যবহার বদলে যায়—উদাসীনতা থেকেই শুরু হয় দূরত্ব।

মিথুন
মিথুনেরা শারীরিক ভাবে পাশে থাকলেও মানসিক ভাবে অনেক আগেই সরে যান। কথাবার্তা চলতে থাকে, কিন্তু আবেগের গভীরতা কমে যায়। ফলে সঙ্গী বুঝতেই পারেন না সম্পর্কের অবস্থান ঠিক কোথায়।

কর্কট
অত্যন্ত আবেগপ্রবণ কর্কট রাশির মানুষেরা ছোট সমস্যাকেও গভীর ভাবে নেন। বিচ্ছেদের আগেই মানসিক দূরত্ব তৈরি করেন। সম্পর্ক শেষ হলেও প্রাক্তনের স্মৃতি সহজে ভুলতে পারেন না।

আরও পড়ুন:Astro: হাতের পাতায় ‘A’ চিহ্ন: রাজভাগ্য, সাফল্য ও ঈশ্বরের বিশেষ আশীর্বাদের সংকেত

সিংহ
সম্মানই সিংহ রাশির মানুষের কাছে সব। অবহেলা বা অসম্মান পেলেই তাঁরা সম্পর্ক টিকিয়ে রাখার প্রয়োজন বোধ করেন না। গুরুত্ব হারালে দৃঢ় সিদ্ধান্তে বিচ্ছেদের পথ বেছে নেন।

কন্যা
কন্যা রাশির মানুষ সম্পর্ক বাঁচাতে শেষ পর্যন্ত চেষ্টা করেন। সঙ্গীর আচরণে বদল দেখলে সংশোধনের সুযোগ দেন। কিন্তু দীর্ঘ দিনেও পরিবর্তন না এলে ধীরে ধীরে সরে যান।

তুলা
বিচ্ছেদ তুলা রাশির পছন্দ নয়। সম্পর্ক টিকিয়ে রাখতে এঁরা অনেক কিছু সহ্য করেন, এমনকি সত্য আড়াল করতেও পিছপা হন না। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সব দায়িত্ব সঙ্গীর উপর ছেড়ে দেন।

বৃশ্চিক
বিশ্বাস ভাঙাই বৃশ্চিক রাশির কাছে সবচেয়ে বড় আঘাত। বিচ্ছেদ হলে ঝগড়া নয়, নীরব দূরত্বেই বিশ্বাসী। এক বার সরে গেলে আর ফিরে তাকান না।

ধনু
স্বাধীনতা ধনু রাশির প্রাণ। সম্পর্কের বাঁধন বা আধিপত্য বোধ হলেই তাঁরা দূরে সরে যান। নিজের ছন্দ নষ্ট হলে বিচ্ছেদই তাঁদের কাছে মুক্তির পথ।

মকর
বাস্তববাদী মকর রাশির মানুষ আবেগে নয়, ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নেন। সম্পর্ক দীর্ঘমেয়াদে টেকসই নয় মনে হলে স্পষ্ট ভাবে জানিয়ে জীবন থেকে সঙ্গীকে মুছে দেন।

কুম্ভ
অতিরিক্ত আবেগ কুম্ভ রাশিকে ভয় পাইয়ে দেয়। বাইরে থেকে স্বাভাবিক থাকলেও ভিতরে ভিতরে দূরত্ব তৈরি হয়। হঠাৎ এক দিন বিচ্ছেদের ঘোষণা দিয়ে আর ফিরে তাকান না।

মীন
সংবেদনশীল মীন রাশির মানুষ সহজে সম্পর্ক ভাঙেন না। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন। বিচ্ছেদ হলে স্মৃতির মধ্যেই ডুবে থাকেন, কিন্তু সঙ্গী যেতে চাইলে বাধা দেন না।

ভালবাসার সপ্তাহে যদি সঙ্গীর আচরণে এমন পরিবর্তন চোখে পড়ে, তবে তা হালকা ভাবে নেওয়া ঠিক নয়। সম্পর্ক বাঁচাতে হলে সময় থাকতেই কথা বলা জরুরি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক