চলতি মাসের ১৩ই জানুয়ারি শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে এই মেলা। আগামী ২৬শে ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই মেলা। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল অর্থাৎ ত্রিবেণী সঙ্গমে আয়োজিত হয়েছে এই মেলা। উত্তরপ্রদেশ সরকারের তরফে অনুমান করা হচ্ছে, প্রায় দুই মাস ধরে চলা এই মেলায় ৪০ থেকে ৪৫ কোটি মানুষ আসতে পারেন। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছেন এই মেলায়।
পুণ্য অর্জনের লক্ষ্যে এই মেলায় সাধারণ মানুষ থেকে সাধু সন্নাসীরা হাজির হয়েছেন। ১৩ই জানুয়ারি, ১৪ই জানুয়ারি ও ২৯শে জানুয়ারি এবং ৩রা ফেব্রুয়ারী, ১২ই ফেব্রুয়ারী এবং ২৬শে ফেব্রুয়ারী শাহি স্নানের তিথি রয়েছে। দীর্ঘ ১২ বছর পর আয়োজিত হয় মহাকুম্ভ মেলার। প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে। পুণ্যস্নানের লক্ষ্যে শনিবার থেকেই ভিড় জমাতে শুরু করেছেন সকলে।
এই মেলায় অনেকেই রয়েছেন যারা বিভিন্ন কারণে সকলের নজরে এসেছেন। তার মধ্যে একজন সম্প্রতি ভাইরাল হয়েছেন। আর তিনি হলেন ‘আইআইটি বাবা’। ভক্তরা তার নাম এমনটাই রেখেছেন। মহাকুম্ভ মেলায় ক্যামেরা রাখার তাবুর বাইরে একটি পাইপের উপর বসেছিলেন তিনি। তখনই তার সামনে গিয়ে কথা বলেন একটি সংবাদমাধ্যমের সাংবাদিক। আর তারপরই সকলের নজরে আসেন ওই যুবা।
বুদ্ধিদীপ্ত ও সদাহাস্যজ্বল মুখের ওই যুবা সাংবাদিকের সঙ্গে খোশমেজাজে গল্প করতে থাকেন। এরপর ওই যুবা বলেন তিনি আইআইটি বম্বে থেকে পড়াশোনা করেছেন। তিনি জানান, তার আসল নাম অভয় সিংহ এবং বাড়ি হরিয়ানায়। অভয় জানান, তিনি আইআইটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। চার বছর পড়াশোনা করার পর তিনি তার কেরিয়ার বদল করেন।
ডিজাইনিং নিয়ে স্নাতকোত্তর করেন তিনি। এর পাশাপাশি শিক্ষার্থীদের পদার্থবিদ্যার প্রশিক্ষণও দিতেন অভয়। তবে শেষমেশ সবকিছু ছেড়ে নিজেকে আরও চিনতে আধ্যাত্মিকতার পথে এগোনোর সিদ্ধান্ত নেন। ঈশ্বরকে বোঝার জন্য দীক্ষা নিয়ে সাধু হয়ে যান। তারপর তার নাম হয় মাসানি গোরখ। নিজেকে রাঘব ও জগদীশ বলেও পরিচয় দেন তিনি। তার কথায়, জীবনে একাধিকবার লক্ষ্য বদলে তিনি মৌলিক বিষয়গুলিতে মনোযোগ দিয়েছেন। তার কথায়, সাধুর পর্যায়টি জীবনের সেরা পর্যায়।
আরও পড়ুন,
*গুজরাটের সবরমতী জেলে বসে সইফ হামলার ছক? কেজরীবালের মন্তব্যে জল্পনা তুঙ্গে

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.