‘পুষ্পা ২ – দ্য রুল’ ছবি মুক্তির পর রীতিমতো বিপাকে পড়েছেন অভিনেতা আল্লু অর্জুন। ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুতে আল্লু অর্জুনকে একদিন জেলে থাকতে হয়েছে। তবে আপাতত জামিনে ছাড়া পেয়েছেন তিনি। তবে জেল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দুঃখপ্রকাশ করেছেন। অভিনেতা সহ ছবির গোটা টিম শোকপ্রকাশ করেছেন।
তবে তাতেও সমস্যা মেটেনি। সম্প্রতি পুলিশের ম্যারাথন জিজ্ঞাসাবাদের সামনে পড়তে হয়েছে অভিনেতাকে। এসবের পর মৃত মহিলার পরিবারকে ২ কোটি টাকা দিলেন অভিনেতা আল্লু অর্জুন ও ছবির প্রযোজক। যদিও ছবিতে পুষ্পাকে ঝুঁকতে দেখা যায়নি। সবসময় সে তার দাপুটে স্বভাবে সবকিছু জয় করে গিয়েছে। এক হাতে শত্রু দমন করতে পিছপা হয়নি সে। কিন্তু বাস্তবে পুষ্পা একেবারে আলাদা।
রীতিমতো পুলিশের জিজ্ঞাসাবাদ সহ জেলে একরাত কাটাতে হয়েছে অভিনেতা আল্লু অর্জুনকে। সাদা হুডিজে থানা থেকে বেরিয়ে বিশেষ ‘তেজ’ দেখা গেলো না আল্লুর। আর তাই শনিবার সকালে জেল থেকে বেরিয়ে তার গলায় একটিই কথা শোনা গিয়েছে, আর তা হল, “আমি দুঃখিত, শোকাহত, আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব।”
গত ৫ই ডিসেম্বর গোটা দেশ জুড়ে একাধিক ভাষায় মুক্তি পায় ‘পুষ্পা ২ – দ্য রুল’। ছবিতে আল্লু অর্জুনের অবতার যেনো ছবিটিকে পূর্ণতা দিয়েছে। এদিকে ছবি মুক্তির আগের দিন অর্থাৎ ৪ঠা ডিসেম্বর হায়দ্রাবাদে সন্ধ্যা থিয়েটারে এই ছবির প্রিমিয়ার হয়। সেখানে অভিনেতাকে দেখতে গিয়েছিলেন কাতারে কাতারে মানুষ। সেই ভীড়ে মিশে ছিলেন রেবতী নামের ওই মহিলা ও তার ৮ বছরের পুত্র সন্তান।
কিন্তু সেই অনুষ্ঠানে যাওয়া কাল হয়েছিল ওই মহিলার জীবনে। পদপিষ্ট হয়ে সেখানেই মৃত্যু হয় রেবতীর। তার ছেলে শ্রী তেজ গুরুতর জখম হয়। তাকে সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর আল্লু অর্জুনের উপর ক্ষেপে ওঠে জনতা। অভিনেতার বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। যদিও মৃতার স্বামী এই মামলা তুলে নিতে চেয়েছেন। জানা যাচ্ছে, মৃতার পরিবারকে ২৫ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেন অভিনেতা। এবার ২ কোটি টাকা সাহায্য করলেন আল্লু অর্জুন।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.