৩০০-র বেশি ছবিতে অভিনয় করা আসরানী সানি লিওনির সঙ্গে ‘মাস্তিজ়াদে’-তে কাজ করে অনুতপ্ত। বলেছিলেন, ছবিটি ছিল কুরুচিকর ও জঘন্য।
প্রবীণ অভিনেতা আসরানী আর নেই। ২০ অক্টোবর প্রয়াত হন তিনি। জীবদ্দশায় ৩০০-রও বেশি ছবিতে অভিনয় করেছেন এই কিংবদন্তি অভিনেতা। নানাধরনের চরিত্রে দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে জীবনের এক অভিজ্ঞতা নিয়ে গভীর অনুতাপ ছিল তাঁর—সানি লিওনির সঙ্গে কাজ করা।
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত প্রাপ্তবয়স্ক ঘরানার ছবি ‘মাস্তিজ়াদে’-তে অভিনয় করেছিলেন আসরানী। ছবিতে সানির পাশাপাশি ছিলেন তুষার কপূর ও বীর দাস। বক্সঅফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি সিনেমাটি। পরে এক সাক্ষাৎকারে আসরানী বলেন, “এই ছবি অত্যন্ত জঘন্য ও কুরুচিকর। আমি জানতাম না ছবিটা এ ভাবে তৈরি করা হবে। কেন যে এই সিনেমায় কাজ করলাম!”
অভিনেতা আরও জানান, আগের দিনে দ্ব্যর্থবোধক সংলাপ থাকলেও তা মার্জিতভাবে উপস্থাপন করা হত। কিন্তু এখনকার ছবিতে কেবল ‘জামাকাপড় খুলে দাঁড়িয়ে পড়া’। তাঁর মতে, ভারতীয় দর্শক এখনও পারিবারিক ছবি দেখতে ভালোবাসে—তাই এমন সিনেমা গ্রহণযোগ্য নয়।
বিনোদন
মলাইকার জন্মদিনে অর্জুনের বার্তা, জল্পনায় তোলপাড়
#Asrani #SunnyLeone #Mastizaade #Bollywood #IndianCinema #Actor #FilmNews

Hello, I am BB. I have been working in blogging for more than four years.