Darshana-Saurav: ঘরোয়া আয়োজনে স্বামী সৌরভের জন্মদিন পালন করলেন দর্শনা বণিক

Darshana-Saurav: ​ভীষণই ঘরোয়া আয়োজনে প্রিয় মানুষের জন্মদিন পালন করলেন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana)। সেই মুহূর্তের একাধিক ছবি তিনি ভাগ করে নিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বুধবার ছিল অভিনেতা সৌরভ দাসের (Saurav) জন্মদিন, যিনি দর্শনার স্বামী। প্রিয় মানুষের জন্মদিন প্রত্যেকের জীবনেই আলাদা গুরুত্ব রাখে।

​অভিনেত্রীর ক্ষেত্রেও বিষয়টি ঠিক তেমনই। তাই তো সৌরভের জন্মদিন উপলক্ষে অত্যন্ত ঘরোয়া আয়োজন করেছিলেন তিনি। রান্না করেছিলেন সৌরভের পছন্দের সব খাবার, যে তালিকায় ছিল পোলাও, মাংস, মাছ থেকে শুরু করে পায়েস। ছবিগুলো পোস্ট করে দর্শনা লিখেছেন, “শুভ জন্মদিন ভালোবাসা।”

​এছাড়াও তাঁদের কাটানো কিছু আদুরে মুহূর্তের ছবিও তিনি শেয়ার করেছেন। ছবিগুলো দেখামাত্রই সৌরভকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। পাশাপাশি তাঁদের সুন্দর সম্পর্কের জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন নেটিজেনরা। মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলো।

​উল্লেখ্য, সাধারণ পরিবারের ছেলে সৌরভ নিজের দক্ষতার মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন। যদিও কেরিয়ারের শুরুটা হয়েছিল টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে, তবে ধীরে ধীরে তিনি বড় পর্দার একজন দক্ষ অভিনেতা হয়ে ওঠেন। ইতিমধ্যেই তাঁর একাধিক সিনেমা দর্শকদের নজর কেড়েছে।

অন্যদিকে, দর্শনা প্রথমে মডেলিংয়ের সাথে যুক্ত ছিলেন। এরপর সেখান থেকে সুযোগ পান চলচ্চিত্রে। টলিউডের বেশ কিছু সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন তিনি, যার মাধ্যমে অর্জন করেছেন জনপ্রিয়তা। দুজনের মধ্যে বন্ধুত্ব ও প্রেম অবশেষে পরিণয়ে রূপ নেয়। বর্তমানে সুখে সংসার করছেন এই জুটি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক