ক্রিকেট খেলতে গিয়ে জখম হয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকারের প্রেমিক দেবমাল্য চক্রবর্তী। যে তথ্য সোশ্যাল মিডিয়ায় স্বয়ং পোস্ট করেছেন দেবমাল্য। এরপর সেটি অভিনেত্রী শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সাথে নিজের উৎকণ্ঠার কথাও প্রকাশ করেছেন।
দেবমাল্য আঘাতপ্রাপ্ত স্থানের ছবি পোস্ট করে লেখেন, ‘১০ই মে ২০২৫ তারিখে আমি ক্রিকেট বলের আঘাত পেয়েছি। আমার বাম চোখের ঠিক নীচে এই চোট পেয়েছি। এরপর জটিল অস্ত্রোপচার এবং একাধিক সেলাই পড়ে। আমি অনুভব করি কলকাতার ক্রিকেট সার্কিটে যে নিরাপত্তা ব্যবস্থার অভাব রয়েছে তার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।’
ছবিতে দেখা যায় তার মুখমন্ডলে বেশ ভালোরকম আঘাত পেয়েছেন তিনি। তবে এই দুর্ঘটনা ঘটার আগেই এই বিষয়ে কথা বলেছিলেন দেবমাল্য। তিনি তার পোস্টে লেখেন ম্যাচ শুরু হওয়ার আগে তিনি বলটির অস্বাভাবিক আকার নিয়ে আম্পায়ারকে অভিযোগ করেছিলেন। এমনকি তিনি সেই বল পরিবর্তন করার কথাও বলেন।
যদিও তার কথায় কেউই গুরুত্ব দেন না। এমনকি তাদের দলের মালিকের সাথে কথা বললেও কোনো লাভ হয় না। তিনি জানান, ‘আম্পায়ার, প্রতিপক্ষ বা কমিটির এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতার কারণে আমার মুখ সারাজীবনের জন্য ক্ষতবিক্ষত হলো। আমার কিছু করার বাকি নেই তবে বেশ কিছু বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার।’
এরপর তিনি প্রয়োজনীয় পদক্ষেপগুলির কথা বিস্তারিত লেখেন। অন্যদিকে এই ছবি পোস্ট করে মধুমিতা তার স্টোরিতে লেখেন, ‘যখন কোনো মানুষ আহত হন তার পরিবারের সদস্যদেরও নীরবে রক্তক্ষরণ হয়। যে কোনো খেলায় দুর্ঘটনা হওয়া স্বাভাবিক কিন্তু নিরাপত্তাকে অস্বীকার করা নয়।’

Hello, I am SB. I have been working in blogging for more than five years.