জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’ এর কথা আমরা সকলেই জানি, এটি জি বাংলার পর্দায় অনুষ্ঠিত হয়।’দিদি নম্বর ১’ শো- টি সঞ্চালন করেন বিখ্যাত অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সিরিয়াল ও রিয়ালিটি শো এর জগতে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে টিআরপি গণনা করা হয়।
প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও ‘দিদি নম্বর ১’ এর টিআরপি গণনা করা হয়, দেখা যায় এ সপ্তাহে অন্যান্য সপ্তাহের থেকে বেশ কিছুটা টিআরপি কমে যায়।’দিদি নম্বর ১’ এর টিআরপি দেখে নেটিজেনরা রীতিমতো কানাঘুষো করা শুরু করে দিয়েছেন।”দিদি নম্বর ১” এর রচনা ব্যানার্জি কয়েক মাস আগে রাজনীতিতে যোগদান করেন। রাজনীতিতে আসার কারণে অভিনেত্রীকে কিছুদিন পরে পরেই ট্রোলেঢররের স্বীকার হতে হয়।
এই রিয়ালিটি শো এর টিআরপি দেখে নানান লোক নানা ধরনের মন্তব্য করছেন। অনেকেই ভাবছেন এই শো হয়তো এবার বন্ধ হয়ে যাবে। তবে জি বাংলার সাথে যোগাযোগ করে জানা যায়, ” দিদি নাম্বার ওয়ান” শেষ হওয়ার মত কোনো কথা এখনো পর্যন্ত হয়নি। তারা জানান সবসময়ের মত আজও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য একগাদা ফর্ম জমা পড়েছে, টিআরপি কম বেশি হতেই থাকে।
এই রিয়ালিটি শো তে নানান দিদিরা আসেন এবং তাদের লড়াইয়ের গল্প বলেন। শুধুমাত্র যে নারী রাই এই শো তে আসেন তা কিন্তু একেবারেই নয়, নারীর সঙ্গে মাঝেমধ্যেই পুরুষ ও আসেন, তাদের মধ্যে কেউ প্রতিযোগীদের স্বামী কেউ বা ছেলে কেউ আবার প্রিয় বন্ধু। সন্ধ্যে হলেই এই শো টি দেখার জন্য বাড়ির মা বোনেরা বসে পড়েন টিভির সামনে। অভিনেত্রী রচনা ব্যানার্জির ব্যক্তিগত জীবনের জন্য এই শো এর উপরে কোনো এফেক্ট পড়িনি বলেই জানা গেছে।
আরও পড়ুন,
*পুজোর আগেই বিরাট ঘোষণা, পিএফ থেকে লক্ষ টাকা তুলতে পারবেন

Hello, I am BB. I have been working in blogging for more than four years.