চাপ ও দুশ্চিন্তা আজকের জীবনের অঙ্গ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দায়িত্ব বাড়ে, আর সেই সঙ্গে বেড়ে যায় মানসিক চাপও। কেউ কেউ ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে পারেন, আবার অনেকে ছোট বিষয় নিয়েও দীর্ঘ সময় চিন্তায় ডুবে থাকেন। তবে জ্যোতিষশাস্ত্র মতে, ২০২৬ সালে বিশেষ করে ফেব্রুয়ারির পরবর্তী সময় থেকে পাঁচ রাশির জাতক-জাতিকাদের জীবনে চাপ ও উদ্বেগ তুলনামূলকভাবে বেশি হতে পারে। মার্চ মাস থেকে পরিস্থিতি আরও কিছুটা জটিল আকার নিতে পারে।
নিচে দেখে নেওয়া যাক কোন পাঁচ রাশির জন্য সময়টা বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে।
মেষ

চলতি বছরে মেষ রাশির জাতক-জাতিকাদের ধৈর্যের বড় পরীক্ষা হতে পারে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল পেতে দেরি হওয়ায় হতাশা বাড়বে। প্রত্যাশা পূরণ না হলে বিরক্তি প্রকাশ পেতে পারে। কোনও কাজে মন স্থির রাখতে সমস্যা হবে এবং অস্থিরতা বাড়তে পারে। তবে ধৈর্য ধরে লক্ষ্যপানে এগোতে পারলে পরিস্থিতির উন্নতি সম্ভব।
মিথুন

মিথুন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হতে পারে সিদ্ধান্তহীনতা। সময়মতো সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা থাকবে। কাজ সম্পন্ন হলেও তা চাপের মধ্যে করতে হবে, ফলে ভুলের সম্ভাবনা বাড়বে। ঠান্ডা মাথায় পরিকল্পনা করে এগোতে পারলে অনেক সমস্যাই কাটিয়ে ওঠা সম্ভব।
সিংহ

এই বছর সিংহ রাশির জাতক-জাতিকারা আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগতে পারেন। নিজেদের যোগ্যতা নিয়েই সংশয় দেখা দিতে পারে। প্রত্যাশা অনুযায়ী কাজ না হলে নিজেকেই দায়ী করার প্রবণতা বাড়বে। মনে অকারণ ভয় ও উদ্বেগ বাসা বাঁধতে পারে। নিয়মিত ধ্যান ও মানসিক প্রশান্তির চর্চা পরিস্থিতি সামাল দিতে সাহায্য করতে পারে।
কুম্ভ

কুম্ভ রাশির জাতকদের জীবনে উন্নতির সুযোগ এলেও তা কাজে লাগাতে সমস্যা হতে পারে। দুশ্চিন্তা ও অস্থিরতা সিদ্ধান্ত নেওয়ায় বাধা সৃষ্টি করবে। সব দায়িত্ব একা কাঁধে তুলে নেওয়ার প্রবণতা চাপ বাড়াবে। সময় ব্যবস্থাপনা ও দায়িত্ব ভাগ করে নেওয়ার অভ্যাস তৈরি করলে চাপ কিছুটা কমতে পারে।
মীন

মীন রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টা তুলনামূলকভাবে আরও সংবেদনশীল। শনির সাড়েসাতির প্রভাবে বাধা-বিপত্তি বাড়তে পারে। কাজে মনোযোগ ধরে রাখতে সমস্যা হবে এবং দায়িত্বের বোঝা বাড়বে। তবে বাস্তব পরিস্থিতি মেনে নিয়ে ধীরে-সুস্থে এগোতে পারলে দীর্ঘমেয়াদে সাফল্য আসবে।
আরও পড়ুন:শনির কুম্ভে মঙ্গলের অশুভ গোচর, বিপদের ছায়ায় ৪ রাশি
কী করবেন এই সময়ে?
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন
সব দায়িত্ব একা নেবেন না
ধ্যান ও নিয়মিত বিশ্রামের অভ্যাস করুন
বাস্তববাদী প্রত্যাশা রাখুন
আরও পড়ুন:বুধ বক্রী ২০২৬: ৪ রাশির জীবনে অশান্তি, আর্থিক ঝুঁকি ও সতর্কতার বার্তা
জ্যোতিষের পূর্বাভাস ইঙ্গিত দেয় সম্ভাবনার, নিশ্চিত ভবিষ্যৎ নয়। তাই আতঙ্কিত না হয়ে সচেতন ও পরিকল্পিত থাকাই হতে পারে সাফল্যের চাবিকাঠি।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য জ্যোতিষশাস্ত্রের সাধারণ বিশ্বাস ও তথ্যের উপর ভিত্তি করে লেখা। সংবাদ ভবন এটি নিশ্চিৎ করে না।)

Hello, I am BB. I have been working in blogging for more than four years.