‘এক্স=প্রেম’ খ্যাত শ্রুতি দাস এবার ক্যামেরার পিছনে! ‘রঙ্কিনী ভবন’-এ চিত্রনাট্যকার ও সৃজনশীল প্রযোজকের ভূমিকায় আত্মপ্রকাশ করলেন অভিনেত্রী।
সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে ‘এক্স=প্রেম’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রেখেছিলেন শ্রুতি দাস। প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন দর্শকের। এরপর ‘বাদামী হায়েনার কবলে’ এবং ‘জুলি’-র মতো সিনেমায়ও প্রশংসিত হন তিনি। তবে এবার অভিনয়ের গণ্ডি পেরিয়ে এক নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী।
জি ফাইভের নতুন ওয়েব সিরিজ ‘রঙ্কিনী ভবন’-এর মাধ্যমে ক্যামেরার পিছনে কাজ করছেন শ্রুতি। পরিচালনায় রয়েছেন অভ্রজিত সেন, প্রযোজনায় প্রান্তিক বসু, চিরাগ চালানি এবং ঋষি মাহেশ্বরী। এই সিরিজের চিত্রনাট্য লিখেছেন মেধাতিথি বন্দ্যোপাধ্যায়, সহলেখক ও সৃজনশীল প্রযোজকের ভূমিকায় আছেন শ্রুতি দাস নিজেও।
অভিনয়ে যেমন দক্ষতা দেখিয়েছেন, তেমনি এবার কলমে ও প্রযোজনাতেও নিজেকে প্রমাণ করতে চলেছেন তিনি। সিরিজে অভিনয় করছেন বিদিপ্তা চক্রবর্তী, গৌরব রায়চৌধুরী, আভেরি সিংহ রায়, সুহোএ মুখোপাধ্যায় ও শ্যামৌপ্তি মাডলি সহ আরও অনেকে।
ইতিমধ্যেই শ্যুটিং প্রায় শেষ, শুরু হয়েছে প্রি-প্রোডাকশনের কাজ। শ্রুতি জানান, চিত্রনাট্য লেখা তাঁর কাছে নতুন নয়—এর আগে নাটক পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে এই নতুন দায়িত্ব তাঁকে আরও পরিণত করেছে একজন শিল্পী হিসেবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রুতি বলেন,
“এই কাজের মাধ্যমে একজন শিল্পী হিসেবে নিজেকে পরিণত করতে পারছি। শেখার কোনও শেষ নেই। যত কাজ শিখব, তত ভালো অভিনেত্রী হতে পারব।”
অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার জগতে পা রাখলেও, শ্রুতি জানিয়েছেন—অভিনয়ই তাঁর প্রথম ভালোবাসা। আগামী দিনে পূর্ণদৈর্ঘ্যের একটি সিনেমা পরিচালনার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
বিনোদন
প্রয়াত সতীশ শাহকে মরণোত্তর পদ্মশ্রীর দাবি FWICE-এর
#ShrutiDas #RonkkiniBhavan #Zee5WebSeries #TollywoodNews #SrijitMukherji #BengaliEntertainment #OTTIndia #WebSeries2025 #ActorToProducer #BengaliCinema

Hello, I am BB. I have been working in blogging for more than four years.