আমাদের যখন কাউকে পছন্দ হয় আমরা আশা করি বিপরীত দিকের মানুষটিও আমাদের পছন্দ করবেন। তবে সবসময় এমনটা হয় না। আপনি যাকে পছন্দ করছেন সে আপনাকে পছন্দ নাও করতে পারেন। তবে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। সম্প্রতি এক রিলেশনশিপ এক্সপার্ট জানিয়েছেন এই পরিস্থিতিতেও কিছুটা আশার আলো রয়েছে।
তিনি এমন কয়েকটি উপায়ের কথা বলেছেন যেগুলি অবলম্বন করলে বিপরীত দিকের মানুষটিকে আপনি নিজের করে পেতে পারেন। কিম্বার্লি মফিট নামক সেই বিশেষজ্ঞ বেশ কিছু টিপস দিয়েছেন। যেগুলি ব্যবহার করে মহিলারা তাদের পছন্দের পুরুষের মন জয় করতে পারেন।
সবার প্রথমে যেটা করতে হবে যদি কাউকে পছন্দ হয় তাহলে তাকে অবশ্যই আপনার মনের কথা জানাতে হবে এবং তাকে সময় দিতে হবে এই বিষয়টি নিয়ে ভাবার জন্য।
দ্বিতীয় ধাপ হলো আপনাদের দু’জনের মধ্যে কোন বিষয়গুলিতে মিল রয়েছে সেগুলি খোঁজার চেষ্টা করুন। সেই মিলগুলো সম্পর্কে কথা বললে অপর দিকের মানুষটি আপনার সাথে সংযোগ অনুভব করবেন।
যখন আপনারা দেখা করবেন তখন অবশ্যই নিজের ন্যাচারাল চেহারা নিয়ে দেখা করতে যাবেন। ছেলেরা মেকআপ পছন্দ করে না। তাই তার সামনে যদি আপনি বিনা মেকআপে যেতে পারেন, এতে আপনাদের সম্পর্কে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে।
সঙ্গীকে এটাও জানিয়ে রাখা ভালো যে আপনি অন্য ছেলেদের প্রতিও আগ্রহী হতে পারেন। এতে তার মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা তৈরি হয় এবং তিনি আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চাইবেন।
আরো একটি উল্লেখযোগ্য বিষয় হলো যাকে আপনি পছন্দ করবেন তাকে মাঝেমধ্যে উপেক্ষা করুন। দেখবেন এতে আপনার প্রতি তার আগ্রহ বাড়বে। এছাড়াও তিনি উপলব্ধি করবেন যে আপনার জীবনে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও রয়েছে।
আরও পড়ুন,
*Vastu Tips: রাতে ঘুমানোর সময় বালিশের তলায় রাখুন লোহার তালা, ঘুরে যাবে ভাগ্যের চাকা
*রুক্ষ শুষ্ক মরুভূমিতে সবুজ ঘাস, চরছে গবাদি পশুও! বদলাচ্ছে আরবের মরুভূমি

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.