Ishaa: মেরুন শাড়িতে অনন্যা অভিনেত্রী ইশা, দেখে নিন তার ঝলক

Ishaa: মেরুন শাড়িতে আরো একবার দর্শকদের মনে ঝড় তুললেন ‘বং ক্রাশ’ ইশা সাহা (Ishaa)। এই নামেই তাকে সকলে বেশি চেনেন। কারণ, তার প্রতি অগাধ ভালোলাগা রয়েছে ভক্তদের। আর তাদের সাথে কীভাবে যোগাযোগ বজায় রাখতে হয় সে বিষয়টিও বেশ ভালো মতোই জানেন এই অভিনেত্রী।

নিত্যদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তুলে ধরেন বিভিন্ন ছবি ও ভিডিও। এই যেমন সম্প্রতি বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তাকে দেখা গেছে মেরুন রঙের শাড়ি ও একই রংয়ের স্লিভলেস ব্লাউজ পরিহিত অবস্থায়। খোলা চুল, মানানসই জুয়েলারিতে অসাধারণ সুন্দরী লাগছিল তাকে দেখতে।

কখনো খিলখিলিয়ে হেসে উঠেছেন আবার কখনো অন্যমনস্ক হয়ে তাকিয়ে রয়েছেন, সবমিলিয়ে ছবিগুলি ঝড় তুলতে সক্ষম অনুরাগীদের বুকে। তাইতো পোস্ট করতেই সেগুলো ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তে। আর সেখানে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা।

উল্লেখযোগ্য, টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করলেও বর্তমানে তিনি টলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন। ইতিমধ্যে তিনি অভিনয় করেছেন একাধিক সিনেমায়। যে তালিকায় রয়েছে ‘প্রজাপতি বিস্কুট’, ‘সোয়েটার’ ইত্যাদি। এছাড়া তিনি কাজ করেছেন ওয়েব সিরিজেও।

খুব শীঘ্রই তার আরো একটি সিনেমা আসতে চলেছে, শুরু হয়েছে তার শ্যুটিং। মূলত সোনা’দা সিরিজের আরো একটি সিনেমা পেতে চলেছেন দর্শকেরা, যার নাম ‘সপ্তডিঙার গুপ্তধন।’ অনেকেই জানেন ইতিমধ্যে এই সিরিজের বেশ কয়েকটি সিনেমা এসেছে। যেখানে সোনাদা’র ভূমিকায় রয়েছেন আবীর চ্যাটার্জী। অন্যদিকে ইশা ছাড়াও সেখানে অভিনয় করবেন অর্জুন চক্রবর্তীর মতো প্রমুখ তারকারা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক