Ishaa: ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে বিশেষ উপহার পেয়েছেন অভিনেত্রী ইশা সাহা (Ishaa)। সম্প্রতি একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। গত ১৪ই ফেব্রুয়ারি গোটা বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ভালোবাসার দিন। সাধারণ মানুষ থেকে তারকা প্রত্যেকে কাছের মানুষের সাথে সেটি উদযাপন করেছেন।
তবে ভক্তরা এতদিন জেনে এসেছেন এই অভিনেত্রী সিঙ্গেল। তার জীবনে কোনো বিশেষ মানুষ নেই। তবে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ার পোস্ট অন্য কথা বলছে। এদিন একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে কখনো তিনি আয়েশ করে পানীয়তে চুমুক দিচ্ছেন।
আবার কখনো হাতে ধরে রয়েছেন একগুচ্ছ ফুল। শুধু তাই নয় তিনি যেখানে ছিলেন তার আশেপাশেও একাধিক ফুলের সমাহার নজরে এসেছে। ক্যাপশনে জুড়ে দিয়েছেন ‘ভ্যালেন্টাইন ট্রিট’। যার অর্থ কোনো কাছের মানুষের থেকে এই বিশেষ উপহারগুলো পেয়েছেন তিনি। যদিও তাকে প্রকাশ্যে আনেননি।
ছবিগুলো দেখার পর সকলে মনে করছেন হয়তো তার জীবনেও বিশেষ মানুষের আগমন ঘটেছে। কিন্তু তাকে এখনো গোপনে রেখেছেন তিনি। হয়তো খুব শীঘ্রই তাকে প্রকাশ্যে আনবেন। তবে এই ছবিগুলো দেখে তার প্রশংসা জানাতে ভোলেননি ভক্তরা। প্রত্যেকেই তার এই সাধারন অথচ অন্যন্য রূপের প্রশংসা জানিয়েছেন।
উল্লেখ্য, টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করলেও বর্তমানে তিনি টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেত্রী। এমনকি তাকে ‘বং ক্রাশ’ বলেও আখ্যা দেওয়া হয়েছে। কারণ, তার অনুরাগীর সংখ্যা কম নয়। হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। এছাড়াও কাজ করেছেন ওয়েব সিরিজে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.