জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি মানুষের জন্মছক ও রাশির উপর ভিত্তি করেই নির্ধারিত হয় তার দৈনন্দিন জীবন। গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের মানসিক অবস্থা, কর্মজীবন, অর্থভাগ্য থেকে শুরু করে পারিবারিক সম্পর্কেও প্রভাব ফেলে। অনেক সময় দিনের শুরুটা ভালো না হলেও সঠিক সিদ্ধান্ত ও সতর্কতায় বড় ক্ষতি এড়ানো সম্ভব। ৪ জানুয়ারি কোন রাশির জন্য শুভ, কারা থাকবেন একটু চাপে—চলুন জেনে নেওয়া যাক আজকের বিস্তারিত রাশিফল।
মেষ রাশি:
আজ ব্যবসায়িক দিক থেকে সময় অনুকূল। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং পুরনো পাওনা আদায় হতে পারে। তবে বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুপুরের পর সময় বেছে নেওয়াই ভালো। সন্তানের বিষয় নিয়ে অকারণে দুশ্চিন্তা করবেন না। সঞ্চয়ের দিকে মন দিলে ভবিষ্যতে উপকার পাবেন।
বৃষ রাশি:
মানসিক অস্থিরতা ও অযথা উত্তেজনা আজ আপনাকে বিপদে ফেলতে পারে। নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। নিজের ভুল স্বীকার করলে পরিস্থিতি সহজ হবে। অর্থ অপচয়ের যোগ রয়েছে, তাই খরচে লাগাম দিন। মা-বাবার শরীরের দিকে বিশেষ নজর দিন।
মিথুন রাশি:
আজ সম্পত্তি কেনাবেচার সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন সম্ভাবনার দরজা খুলবে। তবে সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বেগ বাড়তে পারে। দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে, তাই সম্পর্কের ক্ষেত্রে সংযম বজায় রাখা জরুরি।
কর্কট রাশি:
ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা ত্যাগ করাই বুদ্ধিমানের। বিনিয়োগের জন্য আজ দিনটি শুভ নয়। পেটের সমস্যা বা হজমজনিত কষ্ট হতে পারে। ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুযোগ পেতে পারেন। জলভ্রমণ এড়িয়ে চলুন।
সিংহ রাশি:
কোনও দুঃসংবাদ মন খারাপ করতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব এড়িয়ে গেলে সমস্যা বাড়বে। পিতার স্বাস্থ্যের বিষয়ে দুশ্চিন্তা হতে পারে। স্ত্রীর পরামর্শ মেনে চললে অনেক জটিলতা সহজে মিটে যাবে।
কন্যা রাশি:
কর্মক্ষেত্রে পদোন্নতি কিছুটা বিলম্বিত হতে পারে। উচ্চ রক্তচাপের রোগীদের বিশেষ সতর্কতা প্রয়োজন। তবে পারিবারিক শান্তি বজায় থাকবে এবং আর্থিক পরিস্থিতি মোটের উপর অনুকূল থাকবে।
তুলা রাশি:
মানসিক শান্তির জন্য পরিবারের সঙ্গে ছোট ভ্রমণের সুযোগ মিলতে পারে। গুরুজনদের সঙ্গে সময় কাটালে মানসিক শক্তি বাড়বে। বিলাসিতার খরচ বাড়তে পারে এবং কোনও ভালো সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কাও রয়েছে।
আরও পড়ুন:বুধাদিত্য রাজযোগে বছরের শুরুতেই ভাগ্যের চাকা ঘুরবে, আগামী সপ্তাহে তাক লাগাবেন ৫ রাশি
বৃশ্চিক রাশি:
আজ উন্নতির যোগ প্রবল। জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে এবং দীর্ঘদিনের বাধা কেটে যাবে। বহু মনস্কামনা পূর্ণ হতে পারে। তবে স্ত্রীর সঙ্গে বিবাদে জড়ানোর সম্ভাবনা রয়েছে। চোখ ও কানের সমস্যায় ভোগার আশঙ্কাও আছে।
আরও পড়ুন:ধনিষ্ঠা নক্ষত্রে শুক্রের গোচর: প্রেম, বিলাস ও সমৃদ্ধিতে উজ্জ্বল হবে ৫ রাশি
ধনু রাশি:
ব্যবসায়ীরা আজ লাভের মুখ দেখবেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন এবং সন্তানের সাফল্যে গর্ব বোধ করবেন। দিনের শেষে মানসিক চাপ অনেকটাই কমে যাবে।
মকর রাশি:
সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ হতে পারে। মিথ্যার আশ্রয় নিলে পরিস্থিতি আরও জটিল হবে। বন্ধুদের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। পুরনো চোটের ব্যথা আবার বাড়তে পারে, তাই স্বাস্থ্যের দিকে নজর দিন।
কুম্ভ রাশি:
কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ও চিকিৎসার খরচ হতে পারে। উচ্চ রক্তচাপের রোগীরা সাবধানে থাকুন।
মীন রাশি:
স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন, পড়ে গিয়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে মতানৈক্য তৈরি হতে পারে। দিনের শেষভাগে মানসিক অস্থিরতা বাড়তে পারে।