Kanchan-Sreemoyee: মেয়ের প্রথম জন্মদিনে খুশিতে আত্মহারা কাঞ্চন মল্লিক (Kanchan) এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। সারাদিনের কাটানো বিভিন্ন মুহূর্তগুলি ভাগ করে নিলেন তারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যা দেখার পর কৃষভিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরাও। হাজারো সমালোচনা পেরিয়ে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী।
মেয়েকে রীতিমতো চোখে হারান এই দম্পতি। তাদের জীবনে আশার আলো হয়ে জন্মগ্রহণ করেছে কৃষভি। বারবার এই কথা জানিয়েছেন তারা। এমনকি কাঞ্চন এও জানিয়েছেন মেয়ের মাধ্যমে নিজের মা’কে ফিরে পেয়েছেন তিনি। তাই তার প্রতি অগাধ ভালোবাসা।
এদিন কলকাতা ইসকনে রাধামাধবের দর্শন করে কালীঘাটে মায়ের দর্শনও করতে গিয়েছিলেন সকলে। সেইসব ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় মন্দিরের ভেতরে গিয়ে মাতৃমূর্তির সামনে মেয়েকে নিয়ে গিয়েছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। আশীর্বাদ নিয়ে এসেছেন মায়ের কাছ থেকে।
ক্যাপশনে লিখেছেন, ‘কৃষভি নামের একটি অর্থ অন্ধকার থেকে উৎপন্ন শক্তি, আমরা চিন্তাভাবনা করেই ওর নামকরণ করেছিলাম কারণ কালীপুজোর পরের পরের দিন ও জন্মেছিল। তাই আজও প্রথমে কলকাতা ইসকনে রাধা মাধবের দর্শন করে তারপর কালীঘাটের মায়ের সাথে একটু দেখা করতে গেছিল কৃষভি। জয় মা।’
অন্যদিকে জন্মদিনের সকাল থেকেই ছিল আয়োজন। বিভিন্ন ঘরোয়া রান্না করেছিলেন মেয়ের জন্য। পায়েস থেকে শুরু করে মাছ, ভাত, মিষ্টি কোনো কিছুই বাদ যায়নি। খুব সাধারণভাবে মেয়ের প্রথম জন্মদিন পালন করেছেন এই দম্পতি। সেসব ছবিও তারা ভাগ করে নিয়েছিলেন সকলের সাথে।
#Kanchan #Sreemoyee #Krishvi

Hello, I am SB. I have been working in blogging for more than five years.