Kanchan-Sreemoyee: কোনো রাখঢাক নেই, কোনো সমাজের সমালোচনার তোয়াক্কা নেই; একে অপরের ঠোঁটে চুম্বন করে বিশ্ব প্রেম দিবস উদযাপন করলেন বহু সমালোচিত জুটি কাঞ্চন মল্লিক (Kanchan) এবং শ্রীময়ী (Sreemoyee) চট্টরাজ। আর সেই সব ছবি ভাগ করে নিলেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
সম্পর্কের শুরু থেকে এই দু’জনকে একাধিক কটাক্ষ ও সমালোচনা ভোগ করতে হয়েছে। তবে কখনোই সেসব বিষয়কে তোয়াক্কা করেননি তারা বরং জোর গলায় নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন। সম্প্রতি তারই আরো এক ঝলক উঠে এলো। ১৪ই ফেব্রুয়ারি প্রেম দিবস উদযাপনে মেতেছিলেন তারা।
বিশেষ রেস্তোরাঁয় গিয়ে বন্ধু-বান্ধবদের নিয়ে হৈ-হৈ করে পালন করেছেন দিনটি। এদিন কাঞ্চন শ্রীময়কে উপহার দিয়েছেন একগুচ্ছ ফুল। যেগুলি পরম যত্নে আগলে রেখেছিলেন অভিনেত্রী। আরেকটি ছবিতে দেখা যায় একে অপরের ঠোঁটে চুম্বন করছেন তারা। আবার কখনো শ্রীময়ীকে জড়িয়ে রয়েছেন কাঞ্চন।
ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন এগুলি তাদের ভ্যালেন্টাইনস ডে উদযাপনের ছবি। যা পোস্ট হতেই তাদের নানান কমেন্টে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। কেউ কেউ যেমন বিষয়টি নিয়ে হাসাহাসি করেছেন, আবার কেউ কেউ তাদের প্রশংসা করতেও ভোলেননি।
আসলে একপক্ষ তাদের এই বাড়াবাড়ি নিয়ে বিরক্ত। কারণ, অতিরিক্ত রঙ চড়িয়ে নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনেন তারা। আবার কেউ কেউ বলছেন ভীষণ সাহসী এই জুটি। এতো কিছু হওয়ার পরেও তাদের মধ্যে কোনোরকম আড়ষ্টতা আসেনি বরং তাদের ভালোবাসা ক্রমাগত বেড়েই চলেছে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.