Koel: একগুচ্ছ ছবি পোস্ট করে শারদ শুভেচ্ছা জানালেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক! আদর্শ বঙ্গবধূ রূপে দেখা গিয়েছে তাকে। তাইতো তাকে দেখার পর চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। সকলেই জানেন মল্লিক বাড়িতে দীর্ঘ ১০০ বছরের বেশি সময় ধরে পুজো হয়ে আসছে।।
এবারেও তার অন্যথা হয়নি। বাড়ির পুজোতেই কটা দিন মেতে থাকেন কোয়েল-সহ পরিবারের অন্যান্যরা। মহাষষ্ঠী উপলক্ষ্যে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন কোয়েল। যেখানে দেখা যায় লাল শাড়িতে অপরূপা হয়ে উঠেছেন তিনি। সাথে শাঁখা, পলা ও সোনার গয়না আলাদা মাত্রা যোগ করেছে।
আরও পড়ুন,
Raghu Dakat-Dev: মহাষষ্ঠীতে বাবা-মাকে নিয়ে পুজো প্যান্ডেলে হাজির রঘু ডাকাত!
ছবিগুলি পোস্ট করতেই তা নিমেষে ভাইরাল। প্রত্যেকে বলছেন শাড়িতেই কোয়েলকে সবথেকে সুন্দরী লাগে দেখতে। এছাড়াও তাকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। উল্লেখযোগ্য, পুজোর ক’টা দিন ছেলেমেয়ে, বাবা-মা ও স্বামীকে নিয়ে কেটে যায় তার। যদিও মেয়েকে এখনো প্রকাশ্যে আনেননি।
শুধুমাত্র কন্যা সন্তান জন্মানোর খবর দিয়েছিলেন সকলকে। ফলস্বরূপ তার মেয়েকে এক ঝলক দেখার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন সকলে। অন্যদিকে কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমার ট্রেলার। যা দেখে মুগ্ধ সকলে। কারণ এই যেন প্রত্যেক বাড়ির গল্প। বাড়ির কন্যা সন্তানের অস্তিত্বের গল্প।
সিনেমার নাম ‘স্বার্থপর’। যেখানে দুই ভাই বোনের সম্পর্ক ও অধিকারবোধের লড়াই ফুটে উঠবে। একই বাড়িতে ছেলে ও মেয়েদের ভিন্ন অধিকারের যে চিরাচরিত প্রথা চলে আসছে তার বিরুদ্ধেই আদালতে যাবেন কোয়েল। যার ফলে তাকে নিজের দাদা ‘স্বার্থপর’ তকমা দেন। সিনেমায় দাদার ভূমিকায় রয়েছেন কৌশিক সেন।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.