Koushani-Bonny: হোলির আনন্দে প্রেমিক বনি সেনগুপ্তর (Bonny) সাথে মেতে উঠলেন অভিনেত্রী কৌশানী মুখার্জী (Koushani)। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন একগুচ্ছ ছবি। দোল মানেই রঙের উৎসব। এদিন কাছের মানুষদের নিয়ে হইহুল্লোড় করে উদযাপন করেন সকলে।
সাধারণ মানুষ থেকে তারকারা বাদ যান না এই উৎসব উদযাপনে। সেরকমই কৌশানী মেতে উঠেছিলেন পরিবারের সাথে। আর সেখানে অবশ্যই ছিলেন তার প্রেমিক তথা অভিনেতা বনি। এদিন প্রচুর পরিমাণে রং খেলেছেন তারা। যে ছবিগুলি তারা পোস্ট করেছেন সেখানে দেখা যায় চারিদিক রঙে ভরপুর।
কখনো তারা একে অপরের সাথে আদুরে ভঙ্গিমায় পোজ দিয়েছেন আবার কখনো মেতে উঠেছেন উচ্ছ্বাসে। ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী দোলের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের। যা দেখার পর তাদেরও শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন ভক্তরা। প্রত্যেকেই লিখেছেন তাদের আগামী জীবনও এমন রঙীন হয়ে উঠুক।
একইসাথে প্রশ্ন করেছেন কবে তারা বিয়ের পিঁড়িতে বসবেন? কারণ, দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন এই জুটি। যদিও তাদের বিয়ের কথা উঠলে এড়িয়ে গিয়েছেন। ফলস্বরূপ ভক্তদের মনে একটাই প্রশ্ন কবে এই সম্পর্ককে পরিণতি দেবেন তারা। আপাতত তা জানতে গেলে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই অনুরাগীদের।
অন্যদিকে বনিকে শেষবার দেখা গিয়েছিল ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমায়। ‘উইন্ডোজ’ প্রোডাকশনের প্রথম হরর-কমেডি সিনেমায় তিনি অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, স্বস্তিকা দত্ত, সোহম মজুমদারের মতন অভিনেতাদের সাথে। অন্যদিকে ‘রক্তবীজ ২’ সিনেমায় কাজ করার পর কৌশানী যোগ দিয়েছেন ‘মৃগয়া’ ইউনিভার্সে। খুব শীঘ্রই সেখানে তাকে দেখা যাবে। এছাড়াও একটি ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.