Kanchan-Sreemoyee: বাবার গানে মেয়ের উত্তাল নাচ; সম্প্রতি সেই ভিডিও ভাগ করে নিলেন মা শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে কাঞ্চন মল্লিকের (Kanchan) একমাত্র কন্যা কৃষভিকে নিয়ে। ইতিমধ্যেই বাবা-মায়ের কল্যাণে সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ হয়ে উঠেছে সে। অনুরাগীদের কাছ থেকে তাকে কখনোই দূরে সরিয়ে রাখেননি এই দম্পতি।
বরং জন্মের পর থেকে প্রতিটি বিশেষ মুহূর্ত তারা সকলের সাথে ভাগ করে নিয়েছেন। তেমনই এবার কাঞ্চন মল্লিকের আগামী সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর জনপ্রিয় গান ‘দেখা হবে চাঁদনী রাতে’-তে নাচতে দেখা গেল কৃষভিকে।
অভিনেত্রীর পোস্ট করা ভিডিওটিতে দেখা যায়, বাবার হাত ধরে নিজের তালে নাচছে কৃষভি। তাকে ভীষণ উচ্ছ্বসিত দেখাচ্ছিল। ভিডিওটি পোস্ট করে শ্রীময়ী লিখেছেন, ‘বাবার গানে মেয়ের নাচ।’ এটি দেখার পর অনুরাগীরা তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এবং সকলেই শিশুটির জন্য শুভকামনা জানিয়েছেন।
আসলে কাঞ্চনের জীবন নিয়ে যতই সমালোচনা থাকুক না কেন, তার ছায়া তিনি মেয়ের জীবনে পড়তে দেননি। এমনকি নেটিজেনরাও বিষয়টি মেনে চলেন; তার বাবা-মাকে নিয়ে যতই বিতর্ক বা কটাক্ষ হোক না কেন, কখনোই এই শিশুর ওপর কেউ আক্রোশ দেখান না। বরং তাকে সব সময় ভালোবাসাই দেওয়া হয়।
অন্যদিকে, কাঞ্চন এবং শ্রীময়ী বর্তমানে ভরপুর অভিভাবকত্ব উপভোগ করছেন। কাঞ্চন বারবার জানিয়েছেন যে, মেয়ের রূপে তার মা-ই ফিরে এসেছেন। এমনকি কৃষভি দেখতেও নাকি তার ঠাম্মার মতোই। তাই মেয়ের প্রতি তার অগাধ ভালোবাসা।
#Kanchan #Sreemoyee #Krishvi

Hello, I am SB. I have been working in blogging for more than five years.