Madhumita: একের পর এক বিবাহ-পরবর্তী ছবিতে সকলকে মুগ্ধ করছেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। সম্প্রতি আরো একবার কিছু ছবি তুলে ধরলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বিয়ের পর আদর্শ বঙ্গবধূ হিসেবে ধরা দিচ্ছেন এই অভিনেত্রী।
শাড়ি, শাঁখা-পলা, সিঁদুরে একের পর এক আকর্ষণীয় ছবি পোস্ট করছেন তিনি। সম্প্রতি আরো কিছু ছবি পোস্ট করেছেন সেখানে। যেখানে দেখা যাচ্ছে কালো শাড়িতে অপরূপা হয়ে উঠেছেন তিনি। একগুচ্ছ বইয়ের সামনে দাঁড়িয়ে একাধিক ভঙ্গিমায় পোজ দিয়েছেন অভিনেত্রী।
তাকে দেখতে লাগছে কয়েক দশক আগেকার অভিনেত্রীদের মতন। কারণ, এমনই স্নিগ্ধতা ছড়িয়ে দিয়েছেন তিনি। আর তার হাতে শাঁখা, পলা ও সিঁথির সিঁদুর এটাই স্পষ্ট করছে বিবাহিত জীবন ভীষণভাবে উপভোগ করছেন অভিনেত্রী। ছবিগুলি পোস্ট হতেই সেখানে বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা।
বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা বিয়ের পর তাকে আরো অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। বিশেষ করে সিঁদুর ও শাঁখা-পলা তাকে অন্যন্য করে তুলেছে। উল্লেখ্য, ২৩ শে জানুয়ারি অভিনেত্রী বিয়ে করেছেন ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীকে। জানা যায় আগে থেকেই দেবমাল্য মধুমিতাকে পছন্দ করতেন।
তবে ইন্ডাস্ট্রিতে আসার পর দু’জনের জীবন ভিন্ন হয়ে যায়। মধুমিতা বিয়ে করেন সহ-অভিনেতা সৌরভ চক্রবর্তীকে। কিন্তু সেই বৈবাহিক জীবন দীর্ঘস্থায়ী হয়নি। কয়েক বছর পরেই বিচ্ছেদের পথে হাঁটতে হয়। তবে দ্বিতীয়বার তার জীবনে প্রেম নিয়ে এসেছেন দেবমাল্য। তার সঙ্গে বাকিটা জীবন কাটানোর অঙ্গীকার নিয়েছেন অভিনেত্রী।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.