Madhumita: সাবেক সাজে নববধূর রূপে মধুমিতা, প্রকাশ্যে এলো সেই ‘মায়াবী’ সিঁদুরদানের ভিডিও

Madhumita: সেই ঐশ্বরিক মুহূর্তটি ভাগ করে নিলেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita), যখন স্বামী দেবমাল্যর (Debamalya) হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু হলো। অনেকেই জানেন, ২৩শে জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেছেন মধুমিতা ও দেবমাল্য; যদিও সামাজিক মাধ্যমে তাঁদের বিয়ের একাধিক ছবি আগেই উঠে এসেছিল।

​তবে সিঁদুরদানের ভিডিওটি কোথাও দেখা যায়নি। অবশেষে সেই মায়াবী মুহূর্তটি স্বয়ং অভিনেত্রীই শেয়ার করলেন এবং ক্যাপশনে লিখলেন, “যে মুহূর্তে জাদু ঘটলো”। আসলে এই বিশেষ মুহূর্তটির গুরুত্ব প্রত্যেক মেয়ের জীবনেই অপরিসীম। হিন্দু বিয়ের সবথেকে সুন্দর দৃশ্য হলো সিঁদুরদান।

​যেখানে স্বামীর হাতের ছোঁয়ায় রঙের মেলা বসে মেয়ের জীবনে, অভিনেত্রীর ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। এদিন দেবমাল্যর সাথে জীবনের বাকি সময় কাটানোর অঙ্গীকার নিয়েছেন তিনি। ভিডিওটি দেখামাত্র ভক্তরা তাঁদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এবং প্রিয় অভিনেত্রীকে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

​উল্লেখ্য, বর্তমান সময়ে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের সাজে অভিনবত্ব দেখা গেলেও এই অভিনেত্রী ছিলেন ব্যতিক্রম। তিনি তাঁর সাজে সাবেকিয়ানার ছোঁয়া চেয়েছিলেন; তাই পুরনো দিনের নববধূর সাজেই সেজেছিলেন তিনি।

​অনেকে তাঁর সাজ নিয়ে সমালোচনা করলেও তাঁকে দেখতে বেশ মিষ্টি লাগছিল। সোনার গয়না ও লাল বেনারসিতে তিনি ছিলেন অপরূপা। তাঁর বিয়ের আসরে টলিউডের একাধিক পরিচিত মুখকে দেখা গেছে; প্রত্যেকেই তাঁদের দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। সব মিলিয়ে, নতুন অধ্যায়ের সূচনা বেশ আড়ম্বরের সাথেই করলেন তিনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক