Mimi: আরও একবার সাফল্যের স্বাদ, সেরা অভিনেত্রীর সম্মান পেলেন মিমি

Mimi: সাফল্যে আরও একটি পালক যোগ! ‘জি ২৪ ঘন্টা বিনোদনে সেরা ২৪’ অ্যাওয়ার্ড শো’তে সেরা অভিনেত্রীর তকমা লাভ করলেন মিমি চক্রবর্তী (Mimi)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর ভাগ করে নিয়েছেন তিনি। একইসাথে পোস্ট করেছেন অ্যাওয়ার্ডের ছবি। সকলেই জানেন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এই শো।

যেখানে চলচ্চিত্র জগতের বিভিন্ন দক্ষ তারকাদের পুরস্কৃত করা হয়েছে। সেই তালিকাতে রয়েছেন মিমি। তার ওয়েব সিরিজ ‘ডাইনী’র জন্য এই সম্মান পেয়েছেন তিনি। এদিন অ্যাওয়ার্ড হাতে পাওয়ার পর তিনি বলেন, ‘আমার সাথে যাদের নমিনেশন ছিল তারা সবাই দক্ষ অভিনেত্রী। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি সবার সাথে এই অ্যাওয়ার্ডটা সেলিব্রেট করে নিচ্ছি। তবে বাড়ি আমিই নিয়ে যাবো।’

ছবি ও ভিডিও পোস্ট করতেই তাকে শুভেচ্ছা ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। একইসাথে তাকে আরও এমন দুর্দান্ত কাজের জন্য শুভকামনা জানিয়েছেন। নির্ঝর মিত্র পরিচালিত ‘ডাইনী’ সিরিজটি মূলত বাংলার প্রান্তীয় গ্রামগুলির এক অন্ধকার দিক তুলে ধরেছে। যেখানে আজও কুসংস্কারাচ্ছন্ন মানুষেরা নানান অনৈতিক কাজ করে চলেছেন।

যদি আমরা এই সিরিজের মূল কাহিনী দেখি তাহলে নিজের জন্মস্থান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক যুবতী নিজের গ্রামে ফিরে এসে আবিষ্কার করে তার বোনকে ডাইনী তকমা দিয়ে জীবন্ত পুড়িয়ে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। সেই পরিস্থিতি থেকে সে কীভাবে বোনকে বাঁচিয়ে নিয়ে আসে এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে এই গল্পই বলে ‘ডাইনী’।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক