Mimi: সঠিক স্থান এবং সূর্যের আলো কখনোই মিস করেন না অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে তেমনটাই জানালেন তিনি। আমরা প্রত্যেকে ‘সানকিসড’ ফটো নামক একটি বিষয় সম্পর্কে অবগত। যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে চোখেমুখে।
যেখানে দুর্দান্ত ছবি ওঠে। সেই বিষয়টিই মিস করতে চাননি অভিনেত্রী। জানালার পাশে বসে ভীষণই উচ্ছ্বাসের সাথে পোজ দিয়েছেন তিনি। আর তার চোখেমুখে এসে পড়েছে সূর্যের আলো। একদম কিশোরীদের মতোন উচ্ছ্বসিত লাগছিল তাকে দেখতে। তাইতো এই ছবিগুলি বেশ পছন্দ করেছেন ভক্তরা।
ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘সঠিক জায়গা আর সূর্যের আলো কখনও মিস করা যায় না।’ এই ছবিগুলো ছাড়াও ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায় গাড়িতে বসে কোথাও একটা যাচ্ছেন। পোস্ট করতেই সেখানে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন ভক্তরা।
উল্লেখ্য, বরাবর প্রাণখোলাভাবে বাঁচতে পছন্দ করেন এই অভিনেত্রী। কখনোই কোনো বিষয় নিয়ে তোয়াক্কা করেন না বরং নিজের ছন্দে নিজের মর্জি মাফিক দিন কাটাচ্ছেন। শরীরচর্চা, খাওয়া-দাওয়া, সিনেমার কাজ সবমিলিয়ে বেশ ভালোই রয়েছেন তিনি। এই বিষয়টি তাকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে।
অন্যদিকে বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমা এবং ওয়েব সিরিজেও দেখা যাচ্ছে তাকে। শেষবার ‘রক্তবীজ ২’ সিনেমায় কাজ করেছেন তিনি। এরপর একটি হিন্দি ওয়েব সিরিজে কাজের কথা জানিয়েছেন। শুধু তাই নয় খুব শীঘ্রই তার নতুন ওয়েব সিরিজ ‘ক্যুইন্স’এর শ্যুটিং শুরু হবে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.