নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন আশা। অনেকের জীবনে এই সময়টা শুধু ক্যারিয়ার বা অর্থনৈতিক উন্নতির নয়, বরং পরিবার বড় করারও। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ২০২৬ সাল কিছু রাশির জন্য বিশেষভাবে শুভ হতে চলেছে—বিশেষত যাঁরা বাবা-মা হওয়ার পরিকল্পনা করছেন তাঁদের জন্য। গ্রহ-নক্ষত্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে, নতুন বছরে একাধিক রাশির জীবনে আসতে পারে খুশির খবর, বাড়তে পারে পরিবার।
চলুন দেখে নেওয়া যাক কোন ৭ রাশির জাতক-জাতিকারা ২০২৬ সালে পেতে পারেন সন্তানসুখ—
১. কর্কট রাশি
২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি সময় কর্কট রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। পারিবারিক জীবনে স্থিতি আসবে। যাঁরা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এটি আদর্শ সময়।
২. বৃশ্চিক রাশি
আয়ের উন্নতির সঙ্গে সঙ্গে পারিবারিক সুখও বাড়বে। নতুন বছরে বৃশ্চিক রাশির জাতকদের জন্য বাবা-মা হওয়ার যোগ প্রবল।
৩. মীন রাশি
পরিবারে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে গ্রহের গতি। নতুন অতিথির আগমন কিংবা সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:নতুন বছর ২০২৬: সূর্যের কৃপা পেতে ঘরে আনুন এই ৫ শুভ বস্তু
৪. বৃষ রাশি
জুন মাসের পর থেকে সময় অনুকূল হবে। কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি সন্তানের মুখ দেখার যোগও রয়েছে এই রাশির জাতকদের।
আরও পড়ুন:শ্রাবণ নক্ষত্রে সূর্যের প্রভাব: মেষ-সহ ৫ রাশির জীবনে সাফল্য ও সমৃদ্ধির সময়
৫. কন্যা রাশি
দীর্ঘদিনের অপেক্ষা অবসান হতে পারে। জুনের পরের সময় কন্যা রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ, বিশেষ করে সন্তানসুখের ক্ষেত্রে।
৬. সিংহ রাশি
বৃহস্পতির কৃপায় পারিবারিক জীবনে আনন্দের মুহূর্ত আসতে পারে। সন্তানলাভের যোগ রয়েছে।
আরও পড়ুন:বুধাদিত্য রাজযোগে বছরের শেষ দিনে কারা পাচ্ছেন ভাগ্যের সেরা আশীর্বাদ?
৭. মকর রাশি
২০২৬ সালে মকর রাশির জাতকদের জন্যও সুখবর আসতে পারে। সংসারে নতুন সদস্যের আগমনের সম্ভাবনা প্রবল।
তবে মনে রাখতে হবে, জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে, নিশ্চিত ভবিষ্যৎ নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলি অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে। তবুও গ্রহ-নক্ষত্রের ইঙ্গিত বলছে—২০২৬ সালে অনেকের জীবনেই আসতে চলেছে নতুন সদস্যের হাসি।
আরও পড়ুন:সূর্য গোচর ২০২৬: শনির রাশিতে সূর্য প্রবেশে বদলাবে ভাগ্য, ৪ রাশির সরকারি চাকরির যোগ

Hello, I am BB. I have been working in blogging for more than four years.