Payel: আরো একটি দুর্দান্ত বছর কাটানোর জন্য ধন্যবাদ জানালেন অভিনেত্রী পায়েল সরকার (Payel)। জন্মদিনের একগুচ্ছ ছবি পোস্ট করে কৃতজ্ঞতা জানালেন জীবনের প্রতি। অনেকেই জানেন ১০ই ফেব্রুয়ারি এই অভিনেত্রীর জন্মদিন। দেখতে দেখতে ৪২ টা বছর বার করে ফেলেছেন তিনি।
তবে এখনো চঞ্চল কিশোরীর মতই জন্মদিনে উচ্ছ্বসিত ছিলেন পায়েল। যা দেখা গিয়েছে তার পোস্ট করা ছবিগুলিতে। ছবিতে কখনো কেক হাতে বসে রয়েছেন আবার কখনো বেলুন ধরে রয়েছেন। গোলাপী রংয়ের একটি শট ড্রেস পরেছিলেন তিনি। যেখানে তাকে লাগছিল কম বয়সী কিশোরীর মতন।
ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আরো একটি কৃতজ্ঞ বছর।’ পোস্ট করতেই তাকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন ভক্তরা। প্রত্যেকেই তার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল কেরিয়ারের জন্য শুভকামনা জানিয়েছেন। একইসাথে তার দীর্ঘায়ু কামনা করেও মন্তব্য করতে দেখা গিয়েছে অনুরাগীদের।
উল্লেখযোগ্য, টলিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় পার করে ফেলেছেন তিনি। কাজ করেছেন ‘বোঝেনা সে বোঝেনা’, ‘অমানুষ’এর মতো সুপারহিট সব সিনেমায়। শেষবার তাকে দেখা গিয়েছে বাংলার প্রথম পাল্প থ্রিলার সিনেমা ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’এ।
তবে সিনেমার পাশাপাশি তিনি জোরকদমে কাজ করছেন বিভিন্ন ওয়েব সিরিজেও। এক কথায় বলতে গেলে কেরিয়ারে সুদক্ষ অভিনয়ের প্রমাণ দিয়ে চলেছেন এই অভিনেত্রী। তবে ব্যাক্তিগত জীবনে কিন্তু খুব একটা সফলতা পাননি। ইতিমধ্যে জীবনে এসেছে একাধিক প্রেম, তবে কোনোটাই পরিণতি পায়নি। আপাতত কোনো বিশেষ মানুষ আছেন কিনা তার জীবনে সেই সম্পর্কেও কিছু জানা যায়নি।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.