রাজ কপূরের জন্ম শতবর্ষ উপলক্ষে দিল্লিতে শুরু হতে চলেছে রাজ কপূর নামাঙ্কিত চলচ্চিত্র উৎসব। এবার তাই এই উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে দিল্লি পৌঁছে গিয়েছিল কপূর পরিবার। গত মঙ্গলবার মুম্বাই থেকে সকলে দিল্লি পৌঁছোন এবং সপরিবারে সকলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর অফিশিয়াল হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন রনবীর কাপুর, আলিয়া ভাট, করিনা কাপুর খান, সইফ আলি খান, করিশ্মা কাপুর, নীতু কাপুর সহ আরও অনেকে। চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানানোর পাশাপাশি সকলে প্রধানমন্ত্রীর অফিসে বসে বেশ কিছুক্ষণ বার্তালাপ করেন তারা। পুত্র তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে স্বাক্ষর নিয়ে আসেন করিনা কাপুর খান।
এসবের পরেও প্রধানমন্ত্রীর একটি আক্ষেপ থেকে গিয়েছে যা তিনি সকলের সামনে বলেন সেদিন। তিনি কপূর পরিবারের সকলের সঙ্গে দেখা করলেও দেখা হয়নি করিনা ও সইফের দুই পুত্রের সঙ্গে। সম্প্রতি প্রধানমন্ত্রীর অফিসের পক্ষ থেকে যে ভিডিও সম্প্রতি প্রকাশ করা হয়েছে যেখানে কপূর পরিবারের সঙ্গে তিনি কথা বলছেন সেখানেই প্রধানমন্ত্রীকে তার মনের অপূর্ণ ইচ্ছের কথা বলতে শোনা যায়।
সইফ জানান, “আপনিই প্রথম প্রধানমন্ত্রী যাঁর সঙ্গে আমি সাক্ষাৎ করলাম। আপনার চোখে চোখ রেখে ব্যক্তিগত ভাবে আপনার সঙ্গে দু’বার দেখা করলাম। আপনি খুবই ইতিবাচক মানুষ এবং আপনি খুবই পরিশ্রম করেন। আপনার কাজের জন্য শুভেচ্ছা জানাতে চাই। আমাদের জন্য আপনার দ্বার মুক্ত করার জন্য এবং আমাদের সঙ্গে দেখা করার জন্য অসংখ্য ধন্যবাদ।”
এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আমি আপনার বাবার সঙ্গে দেখা করেছি। আমি ভেবেছিলাম আপনি আপনার ছেলেদের নিয়ে আসবেন। তৃতীয় প্রজন্মের সঙ্গে দেখা হবে ভেবেছিলাম। কিন্তু আপনি তাদের নিয়ে এলেন না।” এমনটা বলার পর তিনি হেসে ওঠেন।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.