Priyanka Chopra: রুপোলী পোশাকে উন্মুক্ত পৃষ্ঠদেশ, আবেদনের আদর্শ প্রতিচ্ছবি ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা

Priyanka Chopra: রূপোলী পোশাকে উন্মুক্ত পৃষ্ঠদেশ, আত্মবিশ্বাসী ভঙ্গিমায় এভাবেই জীবনটা নিজের ছন্দে উপভোগ করছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka)। বলিউড পেরিয়ে তিনি এখন নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন হলিউডেও। ইতিমধ্যে কাজ করেছেন একাধিক প্রজেক্টে।

এছাড়াও রয়েছে বিভিন্ন অনুষ্ঠান, প্রমোশন, ফটোশ্যুট সবমিলিয়ে স্বপ্নের জীবনযাপন করছেন অভিনেত্রী। মাঝেমধ্যে বিভিন্ন ফটোশ্যুট করতে দেখা যায় তাকে। সম্প্রতি সেরকমই কিছু ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যেগুলি মূলত তাদের একটি বিশেষ পার্টির।

ছবিতে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে একটি রূপোলী রঙের বডিকন পোশাক। যেখানে উন্মুক্ত হয়েছে তার সমগ্র পৃষ্ঠদেশ। শুধু তাই নয় সেটি ছিল সাইড স্লিটেড। পোশাকটি পরে ভীষণ আকর্ষণীয় লাগছিল তাকে দেখতে। বিশেষ করে তার আত্মবিশ্বাস এই পোশাকের সৌন্দর্য্য বাড়িয়ে তুলেছিল বহুমাত্রায়।

আমরা সকলেই জানি শুধু একটি পোশাক সুন্দর হলেই হয় না সেটি বহন করার জন্য থাকতে হয় যথেষ্ট আত্মবিশ্বাস। যা ভরপুর রয়েছে এই অভিনেত্রীর। তাইতো তিনি যে কোনো পোশাককেই আকর্ষণীয় করে তুলতে সক্ষ। ছবিতে দেখা যাচ্ছে কখনো তিনি সিঁড়িতে গা এলিয়ে বসে রয়েছেন আবার কখনো তার হাত ধরে নিয়ে চলেছেন স্বামী নিক জোনাস।

দু’জনকে একসঙ্গে দেখলে বোঝা যায় তাদের রসায়ন ভীষণ গভীর। যদিও তার থেকে নিক ১১ বছরের ছোট, তবে তা ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়নি বরং স্ত্রীকে সবসময় আগলে রাখেন এই পপ তারকা। ছবি পোস্ট করতেই তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন বয়স নেহাতই সংখ্যা মাত্র।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক