তার ক্রিকেট জীবনের সবথেকে গৌরবময় মুহূর্ত। স্টেডিয়ামে উদ্বোধন করা হলো ‘রোহিত শর্মা স্ট্যান্ড।’ ভারতের এই ক্রিকেট তারকা পেলেন বিরাট সম্মান। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার সকল ফর্ম্যাটে খেলেছেন, তৈরি করেছেন একাধিক ব্যক্তিগত রেকর্ড। ভারতীয় ক্রিকেটেও রয়েছে গুরুত্বপূর্ণ অবদান।
তারই স্বীকৃতি স্বরূপ ঘোষণা করা হয় ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি স্ট্যান্ড তার সম্মানে নামাঙ্কিত করা হবে। শুক্রবার এই বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন তার বাবা, মা এবং স্ত্রী রিতিকা। এছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্স’এর পুরো দল, সাপোর্ট স্টাফ সকলের উপস্থিতিতে রোহিতকে এই সম্মান দেওয়া হয় যে মাঠে খেলে তিনি বড়ো হয়েছেন।
রোহিতের বাবা-মা এই স্ট্যান্ডের উদ্বোধন করেন এবং পাশে দাঁড়িয়ে ছিলেন রোহিত ও রিতিকা। সকলেই একপ্রকার আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। আমরা সকলেই জানি কয়েকদিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত। তাকে পরেই এ সম্মানের কথা ঘোষণা করা হয়।
এই বিষয়ে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, ‘এই স্ট্যান্ডের পেছনে রয়েছে রেলওয়ে ট্র্যাক। আমি ট্রেনে করে আসতাম শুধুমাত্র এই স্টেডিয়ামের এক ঝলক দেখার জন্য। এরপর সাহস করে স্টেডিয়ামের গেট পর্যন্ত আসতে পেরেছিলাম। ১৫ বছর বয়সে আমি প্রথম রঞ্জি ট্রফির প্র্যাকটিস দেখতে আসি।’
‘সেখান থেকে শুরু আর আজ এই আমার নামাঙ্কিত স্ট্যান্ড। আমার বলার কোনো ভাষা নেই। সকলের প্রতি আমি কৃতজ্ঞ। যারা মনে করেছে আমার নামে এই স্ট্যান্ড হওয়া উচিত। কারণ, এই জিনিস সারা জীবনের জন্য। যখন আমার অস্তিত্ব থাকবে না তখনও এটি রয়ে যাবে।’

Hello, I am SB. I have been working in blogging for more than five years.